এক্সপ্লোর

Suvendu Adhikari: রাজ্যপালের 'হাতেখড়ি'তে নেই শুভেন্দু, কেন? নিজেই জানালেন কারণ

CV Ananda Bose: তীব্র কটাক্ষ শুভেন্দু। বিবৃতিতে কড়া ভাষায় আক্রমণ

কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও রঞ্জিৎ হালদার: সরস্বতী পুজোর দিন রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে যোগ দেননি শুভেন্দু অধিকারী। এই ঘটনায় চড়া সুরে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু। জগদীপ ধনকড় রাজ্য়পাল থাকাকালীন, মাঝে মাঝেই তাঁর কাছে অভিযোগ জানাতে যেতেন বিরোধী দলনেতা। কিন্তু, রাজ্য়পাল বদলের পর, বদলেছে সমীকরণ। সরস্বতী পুজোয় হাতেখড়ি বহু প্রাচীন প্রথা। সময় যতই আধুনিক হোক, এই দিনে হাতেখড়ি দিয়ে শিক্ষা শুরুর প্রচলন আজও আছে। কিন্তু, বৃহস্পতিবারের অনুষ্ঠানের গুরুত্ব ছিল একেবারে আলাদা।

বাগদেবীর আরাধনার দিনে, রাজভবনে আনন্দ-উৎসব। সেখানে মুখ্য়মন্ত্রীর উপস্থিতিতে রাজভবনে রাজ্য়পালের হাতেখড়ি হল। কিন্তু সেই অনুষ্ঠান নিয়ে আগাগোড়া রয়ে গেল রাজনৈতিক রং। বসন্ত পঞ্চমীর দিনে, এই অনুষ্ঠানেও বজায় রইল রাজনৈতিক শৈত্য়। ছত্রে ছত্রে বিদ্রুপ-সহ দীর্ঘ বিবৃতি দিয়ে। মুখ্য়মন্ত্রীর উপস্থিতিতে রাজ্য়পালের হাতেখড়ি থেকে দূরত্ব রাখলেন শুভেন্দু অধিকারী। না যাওয়ার কারণ হিসেবে, একটি বিবৃতিতে শুভেন্দু কটাক্ষের সুরে লিখেছেন, 'শিক্ষা দফতরে সংক্রামিত দুর্নীতির 'ক্য়ুইন পিন' তিনি। মেধাবী প্রার্থীরা বঞ্চিত হয়েছে। মুখ্য়মন্ত্রীর পৃষ্ঠপোষকতায় অযোগ্য় প্রার্থীরা বান্ডিল বান্ডিল টাকার বিনিময়ে শিক্ষকের চাকরি পেয়েছে। পরবর্তী প্রজন্মকে শিক্ষা দেওয়ার দায়িত্ব ছিল এই দুর্নীতিগ্রস্তদের হাতে। কী দুর্ভাগ্য়জনক!'

শুভেন্দুর ক্ষোভ: 
রাজ্য়পাল সিভি আনন্দ বোস যখন হাসি মুখে, উৎসাহভরে বাংলায় হাতেখড়ি নিচ্ছেন, তার আগে বিবৃতিতে শুভেন্দু অধিকারী আরও লিখেছেন, 'হাতে খড়ি' হল শিক্ষার সঙ্গে আনুষ্ঠানিক পরিচয়। একজন শিক্ষার্থী তাঁর উপস্থিতিতে, মিষ্টি বাংলা ভাষা শেখার, প্রথম পদক্ষেপ নিতে চাইছেন। কিন্তু, আমার মনে হয়, অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁকে অনুচিত শিক্ষা দেওয়া থেকে, নিজেকে বিরত রাখতে পারবেন না। করদাতাদের টাকা খরচ করে, এরকম অসঙ্গত এবং হাস্য়কর পরিস্থিতির সাক্ষী আমি থাকতে পারব না।' শুভেন্দুকে পাল্টা তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। রাজ্য়পাল পদে সিভি আনন্দ বোসের শপথেও অনুপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। এবারও অনুপস্থিত তিনি।

জগদীপ ধনকড় তৃণমূল সরকারের সঙ্গে যেভাবে তুমুল সংঘাতে জড়িয়ে ছিলেন। যেভাবে শুভেন্দু অধিকারীরা নিত্য়দিন ধনকড়ের কাছে গিয়ে তৃণমূলে বিরুদ্ধ নালিশ করতেন এবং ধনকড় সঙ্গে সঙ্গে কড়া সমালোচনা করতেন। তার থেকে এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তাই রাজভবনের সঙ্গে নবান্নের এই নতুন সম্পর্কের নেপথ্য়েও কি বিশেষ কোনও কারণ আছে? না কি বহুদিন বাদে ফিরে এল পুরনো সৌজন্য়?

আরও পড়ুন: প্রতীকী হাতেখড়ি নিয়ে বিদ্রুপ বিজেপি-র, উল্টো অবস্থান তথাগতর, মুগ্ধ হলেন রাজভবনের অনুষ্ঠান দেখে!

সেরা শিরোনাম

Jadavpur Chaos: যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
Jadavpur University: ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget