এক্সপ্লোর

Uttar Dinajpur:দুষ্কৃতী গুলিতে জখম এক ব্যক্তি, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ঘটনা

Miscreants Bullet: দুষ্কৃতী গুলিতে জখম হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া বাজার এলাকায়। ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর:
দুষ্কৃতী গুলিতে (miscreants bullet) জখম হলেন এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর (uttar dinajpur) জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া বাজার এলাকায়। ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে জখম ওই ব্যক্তির কানে (bullet injury in ear)  গুলি লেগেছে।

কী ঘটেছিল?
জখম ব্যক্তির নাম মহম্মদ সাগীর। বাড়ি ইসলামপুর থানার গুঞ্জরিয়া বাজার এলাকায়। তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। মহম্মদ সাগীরের অবস্থার অবনতি হলে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। তবে কী কারণে এই ঘটনা ঘটল, এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। বস্তুত, এই ধরনের দুষ্কৃতী হামলার ঘটনা রাজ্যে নতুন নয়। উত্তর থেকে দক্ষিণ, বিভিন্ন দিকেই এমন ঘটনা ঘটার খবর আসে। গভ নভেম্বরেই যেমন উত্তর ২৪ পরগনার জগদ্দল দুষ্কৃতী দৌরাত্ম্যে তপ্ত হয়ে ওঠেছিল।

দুষ্কৃতী-দৌরাত্ম্যে তপ্ত...
রাতে বোমাবাজি, দিনে পুলিশের টহলদারি চলাকালীন মজুত বোমা বিস্ফোরণ হয়েছিল নভেম্বরে। জানা যায়, বিয়েবাড়িতে মাইক বাজানো নিয়ে বিবাদের জেরে বোমাবাজির ঘটনায় ৪ জন আহত হন। একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, ঘটনার রাতে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে সেনা কর্মীর আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে মাইক বাজানো নিয়ে গন্ডগোলের সূত্রপাত। দু’ পক্ষের মধ্যে শুরু হয় মারপিট। এর মধ্যেই দুষ্কৃতীরা পরপর ২টি বোমা ছোড়ে বলে অভিযোগ। বোমার আঘাতে জখম হন ৪ জন। ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। এরপর আজ সকালে পুলিশের তল্লাশি অভিযান চলাকালীন বোমা বিস্ফোরণ হয়। দুটি বাড়ির মাঝে সংকীর্ণ গলি থেকে উদ্ধার হয় ২টি কৌটো বোমা। পাশাপাশি,  শ্যামনগরের কাউগাছিতেও বোমাতঙ্ক। পরিত্যক্ত বাড়ির মধ্যে বোমার সুতলি জাতীয় বস্তু পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছয় বাসুদেবপুর থানার পুলিশ। বিয়েবাড়িতে মাইক বাজানো নিয়ে আপত্তি। সেই নিয়ে বিবাদ গড়ায় বোমাবাজিতে। পুলিশের টহল দেওয়ার সময়ও ফাটল বোমা। রাত থেকে দিন, দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ড। উদ্ধার হল তাজা বোমাও। চারজনকে গ্রেফতার করে পুলিশ। 

আরও পড়ুন:রীতি ধরে রাখল প্রেসিডেন্সি, ফটকের বাইরেই মণ্ডপ-প্রতিমা, পরিবর্তন একদিনে হয় না,বলছে TMCP

 

সেরা শিরোনাম

Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget