এক্সপ্লোর

Price Hike: ৮০ থেকে ৯০ টাকা কিলো দরে বিকোচ্ছে পেঁয়াজ, মূল্যবৃদ্ধি রুখতে অভিযানে টাস্ক ফোর্স

Onion Price Hike: কোথা থেকে, কত দামে পেঁয়াজ কেনা হচ্ছে, খোলা বাজারে তা কত দামে বিক্রি হচ্ছে, সবই নোটবন্দি করছে টাস্ক ফোর্স

জয়ন্ত পাল, কলকাতা: উৎসবের মরশুমে চড়চড়িয়ে বাড়ছে পেঁয়াজের দাম। কোথাও ৮০, কোথাও ৯০ টাকা কিলো দরে বিকোচ্ছে পেঁয়াজ। মূল্যবৃদ্ধি রুখতে এবার অভিযানে নামল টাস্ক ফোর্স। নাগেরবাজার ও বাগুইআটির বিভিন্ন বাজারে সবজি ও আনাজের দাম খতিয়ে দেখা হচ্ছে। কোথাও বেশি দাম নেওয়ার অভিযোগ উঠলে ব্যবসায়ীদের সতর্ক করছেন টাস্ক ফোর্সের সদস্যরা। কোথা থেকে, কত দামে পেঁয়াজ কেনা হচ্ছে, খোলা বাজারে তা কত দামে বিক্রি হচ্ছে, সবই নোটবন্দি করছে টাস্ক ফোর্স। 

গত কয়েকদিন ধরেই পেঁয়াজের দামে চোখে জল আসছিল ক্রেতাদের। ৪০ থেকে এক লাফে হাফ সেঞ্চুরি করেও ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম। আলুর সঙ্গে পাল্লা দিয়ে, প্রতিদিন দামে চার-ছক্কা হাকাচ্ছিল পেঁয়াজ। মূলত মহারাষ্ট্রের নাসিক থেকেই পেঁয়াজ আমদানি হয়। বাজারে যোগান কম থাকার কারণেই চড়চড় করে পেঁয়াজের দাম বাড়ছে বলে দাবি করেছেন বিক্রেতারা। গত অগাস্টেও ৪০-৫০ টাকা দামে পেঁয়াজ বিক্রি হয়েছিল, এবার তা ৮০ তে পৌঁছেছে। 

দেশজুড়েই বাড়ছে পেঁয়াজের দাম। দিল্লির পর এবার কলকাতাতেও ঝাঁঝে চোখে জল ক্রেতার। ক্রমশ চড়ছে দাম। কলকাতার বাজারে ৮০ টাকা কিলো দরে বিকোচ্ছে পেঁয়াজ। গত সপ্তাহেও পেঁয়াজের দাম ৪০ টাকার মধ্যে ঘোরাফেরা করছিল।

এক সপ্তাহের মধ্যে তা দ্বিগুণ হয়ে গেছে।  ব্যবসায়ীদের দাবি, এবার জোগান কম থাকায় বাজারে তার প্রভাব পড়েছে। লাগামছাড়া দামে নাজেহাল ক্রেতারা। 'এক সপ্তাহ আগে হাফ দামে কিনেছি, এখন জাস্ট দ্বিগুণ হয়ে গিয়েছে। তবু কিনতে হচ্ছে, উপায় তো নেই' বললেন এক ক্রেতা। লাগামছাড়া দামে নাজেহাল সাধারণ মানুষ।  

অন্যদিকে, দাম বাড়ার ব্যাখ্যা নেই স্থানীয় বাজারের বিক্রেতাদের কাছেও। বললেন, ' সঠিক কথা বলতে পারবে আড়তদার। কেন দাম বেড়েছে ওরা বলতে পারবে। কবে আবার আসবে পর্যাপ্ত পেঁয়াজ...যাঁর ৫০০ গ্রাম দরকার, সে হয়ত ২০০ গ্রাম কিনছে। আমাদের বিক্রি কমে যাচ্ছে। দামটা কম থাকলে আমাদের সুবিধে হয়।'  কেউ কেউ মনে করছেন, পাইকারি বাজারে দাম বাড়ায় তার প্রভাব পড়ছে খুচরো বাজারে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana Website: অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে ফ্যামিলি ডেটা কালেকশনের বিকল্প পাচ্ছেন না ? কী করবেন এখন
Tulu Mondal : পথশ্রী থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, 'স্টোন-কিং' থেকে 'রোড-কিং কীভাবে হলেন টুলু মণ্ডল ?
পথশ্রী থেকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, 'স্টোন-কিং' থেকে 'রোড-কিং কীভাবে হলেন টুলু মণ্ডল ?
Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget