এক্সপ্লোর

Onion Price Hike : উৎসবের মরশুমে কলকাতায় লম্বা লাফ পেঁয়াজের দামে, এক সপ্তাহে দ্বিগুণ হল মূল্য

Onion Price Doubled : জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত কম বৃষ্টিপাতের কারণে দুটি প্রধান সরবরাহকারী মহারাষ্ট্র এবং কর্ণাটকে খরিফ পেঁয়াজের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে ।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : উৎসবের মরশুমে পেঁয়াজের দামের (Onion Price Hike) ঝাঁঝে চোখে জল ক্রেতার। ক্রমশ চড়ছে দাম। কলকাতার বাজারে ৮০ টাকা কিলো দরে বিকোচ্ছে পেঁয়াজ। গত সপ্তাহেও পেঁয়াজের দাম ৪০ টাকার মধ্যে ঘোরাফেরা করছিল।

এক সপ্তাহের মধ্যে তা দ্বিগুণ হয়ে গেছে।  ব্যবসায়ীদের দাবি, এবার জোগান কম থাকায় বাজারে তার প্রভাব পড়েছে। লাগামছাড়া দামে নাজেহাল ক্রেতারা। মাত্র এক সপ্তাহে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়েছে। গত সপ্তাহে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। কিন্তু এখন পেঁয়াজের দাম কেজিপ্রতি ৭৫ থেকে ৮০ টাকায় উঠেছে। মূল্যস্ফীতিতে অতিষ্ঠ সাধারণ মানুষ। 

বিশেষজ্ঞরা বলছেন, এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত কম বৃষ্টিপাতের কারণে দুটি প্রধান সরবরাহকারী মহারাষ্ট্র এবং কর্ণাটকে খরিফ পেঁয়াজের ফলন ক্ষতিগ্রস্ত হয়েছে । এ কারণে পেঁয়াজ কাটা বিলম্বিত হয়েছে, অন্যদিকে শীতকালীন ফসলের মজুদ প্রায় ফুরিয়ে গেছে এবং এ কারণে আবারও দাম বাড়তে দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করেন, উৎসবের মরশুমে চাহিদা বেড়ে যাওয়ায় পেঁয়াজের দাম বেড়েছে। এমতাবস্থায় সরকার স্টকে রাখা  পেঁয়াজ ভাণ্ডার খুলে দিয়ে দামে লাগাম টানে কিনা, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষের। 

দীপাবলির আগেই চাহিদা বেড়ে যায়

দুর্গাপুজো, লক্ষ্মীপুজো, দীপাবলি, ভাইফোঁটা। পরপর উৎসব। আর বাঙালির পার্বণ মানেই পেটপুরে খাওয়া দাওয়া। এ সময় অন্যান্য সবজির মতোই চাহিদা বাড়ে পেঁয়াজের। সেই কারণেই কি দাম বৃদ্ধি ? উত্তর খুঁজছে সাধারণ মানুষ। তার থেকেও বড় প্রশ্ন দাম কমবে কবে ?

দামও বেড়েছে পেঁয়াজসহ আরও কিছু সবজিরও। সাম্প্রতিক অতীতে বর্ষা বিদায় নিয়েছে। বৃষ্টিতে ফলনে ক্ষতি হওয়ার ফলে সবজির দাম বাড়ে । শুধু কলকাতা নয়, রাজধানী দিল্লিতেও বেড়েছে পেঁয়াজের দাম।  দিল্লিতেও প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। সেখানেও গত সপ্তাহে এই দাম ছিল প্রতি কেজি ৩৫-৪০ টাকা। 

উত্সবের মরশুমে একে তো খরচের চাপ, তারই মধ্যে চোখে জল আনছে পেঁয়াজ ৷ ফের চড়ছে পেঁয়াজের দাম৷ রোজকার খাবারের এই প্রয়োজনীয় অনুসঙ্গটিকে ঘরে তুলতে গিয়ে কালঘাম ছুটছে মধ্যবিত্ত বাঙালির৷  

আরও পড়ুন :                                        

তাপমাত্রা যাবে বেড়ে, বৃহস্পতি-শুক্রয় নামবে বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
21 July: ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার,
২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার, "দিদিই বা এরকম করবে কেন ?", শহিদ পরিবারদের কী পরামর্শ মুখ্যমন্ত্রীর ?
Madan Mitra: 'অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র
'অভিষেক ক্রিমিনাল, খুনি, পয়সা দিয়ে, সুপারি দিয়ে মার্ডার করেন', সোশাল মিডিয়ায় আক্রমণ শানালেন মদন মিত্র
Aroop Biswas:
"কাউকে বাঁচাবার জন্যই" কি ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করেননি মমতা ? বিশেষ সাক্ষাৎকারে বিস্ফোরক অরূপ

ভিডিও

Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি
Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget