এক্সপ্লোর

Online Exam: অনলাইনে পরীক্ষা, তাই মোবাইল ফোন-বই দেখে অবাধে নকল পরীক্ষার্থীদের!

Online Exam Purulia College: পরীক্ষা দিতে গিয়েই বই-মোবাইল দেখে দেদার নকল করে পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা। 

পুরুলিয়া: পুরুলিয়ার রঘুনাথপুর কলেজের তৃতীয় বর্ষের অনলাইন পরীক্ষায় নকল। মোবাইল ফোন ও বই দেখে অবাধ নকল পরীক্ষার্থীদের। কলেজের পাশের মাঠেই খোলা জায়গায় অনলাইন পরীক্ষায় নকল। পুরুলিয়া রঘুনাথপুর কলেজ কর্তৃপক্ষের তরফে অবশ্য জানান হয়েছে, ‘সময়ে খাতা জমা দিয়ে অসুবিধে হতে পারে। তাই দূর দূরান্ত থেকে পরীক্ষার্থীরা এসে কলেজের পাশে পরীক্ষা দিচ্ছেন। অনলাইন পরীক্ষার ক্ষেত্রে এমন ত্রুটি থাকতেই পারে’।                                       

দেখা গিয়েছে, কোথাও মাঠে বসে, কোথাও পাথরের উপর বসে, কোথাও মাঠের গ্যালারিতে, কোথাও আবার গাছতলায় জটলা বেঁধে বিভিন্ন বিষয়ের পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা। দুপুর দুটোর মধ্যে দিতে হবে খাতা জমা। তাই বিভিন্ন সমস্যা থাকায় মাঠে বসে পরীক্ষা দিচ্ছেন তাঁরা। আর সেই কাজ করতে গিয়েই বই-মোবাইল দেখে দেদার নকল করে পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা। 

এদিকে, স্কুল কলেজ খোলার দাবিতে এবার সরব হলেন অধ্যাপকরা।  রবীন্দ্র ভারতীর বিটি রোড ক্যাম্পাসে আজ অধ্যাপকরা সোচ্চারে স্কুল, কলেজ খোলার দাবি জানান।  তাঁদের দাবি, এইভাবে স্কুল কলেজ বন্ধ থাকলে পঠন পাঠনের ক্ষতি হচ্ছে। উপাচার্যের কাছে ডেপুটেশনও দেন তাঁরা।                                                

অন্যদিকে, অভিনব উপায়ে রাস্তায় নেমে স্কুল খোলার দাবি জানালেন একটি স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা। আজ সকালে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্ল্যাকার্ড হাতে নিয়ে রাস্তায় নামেন সেন্ট পিটার্স স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা। পথচারীদের তাঁরা মাস্ক পরতে বলেন। মাস্ক বিলিও করা হয়। তাঁদের যুক্তি, মাস্ক পরলে করোনা কমবে, তাহলেই খুলবে স্কুল। দুর্গাপুর পুরসভার মেয়রও এই কর্মসূচির সময় উপস্থিত ছিলেন। স্কুল খোলার দাবিতে মালদার চাঁচলেও ছাত্র বিক্ষোভ। স্কুল খোলার দাবিতে  ৮১ নম্বর জাতীয় সড়কে অবস্থান-বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের। 

অন্যদিকে , স্কুল খোলা নিয়ে সিদ্ধান্ত জানাতে হাইকোর্টে সময় চাইল রাজ্য। কলকাতা হাইকোর্টে এক সপ্তাহ সময় চাইল রাজ্য সরকার। রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট

সেরা শিরোনাম

Nitin Gadkari Vs Sovandeb Chattopadhyay: 'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব
'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব
Rachana Banerjee: 'আগের সরকার জমি দেয়নি, ফিরে গিয়েছেন শিল্পপতিরা, হয়নি উন্নয়ন', অভিযোগ NCPI MP শতাব্দী, জুন, রচনার
'আগের সরকার জমি দেয়নি, ফিরে গিয়েছেন শিল্পপতিরা, হয়নি উন্নয়ন', অভিযোগ NCPI MP শতাব্দী, জুন, রচনার
CM Suvendu Adhikari-Nitin Gadkari: নিতিন গডকড়ীকে সঙ্গে নিয়ে ঝালমুড়ি খেলেন মুখ্যমন্ত্রী
নিতিন গডকড়ীকে সঙ্গে নিয়ে ঝালমুড়ি খেলেন মুখ্যমন্ত্রী
Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget