এক্সপ্লোর

Jhargram: মাঝরাতে গ্রামে ঢুকে পড়ল দাঁতাল, তাণ্ডবে আতঙ্কে ঝাড়গ্রামের মানুষ

Pack of Elephants:রাত ভর হাতির তান্ডব সাঁকরাইলে। হঠাৎ করে গ্রামের মধ্যে ঢুকে পড়ে  দাঁতাল, আতঙ্কে গ্রামবাসী।সোমবার ভোর রাতের ঘটনা। ব্যাপক ক্ষয়ক্ষতি গ্রামে, আতঙ্কে গোটা গ্রাম।

অমিতাভ রথ, ঝাড়গ্রাম: রাতভর হাতির (elephants) তান্ডব (ruckus) সাঁকরাইলে (sankrail)। হঠাৎ করে গ্রামের (village) মধ্যে ঢুকে পড়ল দাঁতাল। সোমবার ভোর রাতের ঘটনায় গ্রামে বিস্তর ক্ষয়ক্ষতি (damage) হয়েছে। আতঙ্কে গোটা গ্রাম।

কী ঘটেছে?
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ডুমুরিয়া গ্রামের রাত ১টা নাগাদ ২৫ থেকে ৩০টি হাতির একটি দল প্রবেশ করেছিল। গ্রামবাসীদের দাবি, সম্ভবত খাবারের সন্ধানেই আসে তারা। ভেঙে দেয় তপন মাহাতো নামে এক বাসিন্দার বাড়ি। অল্পের জন্য প্রাণে বাসিন্দারা। বাড়ির পাশে থাকা কয়েকটি কলাগাছ ভেঙে দেয় একটি হাতি। গভীর রাত। স্বাভাবিক ভাবেই স্ত্রী এবং দুই বাচ্চাকে নিয়ে ঘুমোচ্ছিলেন তপন মাহাতো। হঠাতই ঢুকে পড়ে হাতি। তাণ্ডবে তাঁদের ঘুম ভেঙ্গে যায়। কিন্তু বাইরে বেরোতে পারেননি। দাঁতালের দল কোনওক্রমে তাঁদের বাড়ি ছেড়ে এগিয়ে যাওয়ার পর পালান মাহাতো পরিবারের সদস্যরা। তার পর গ্রামের বেশ কয়েকজন লোক মিলে একজোট হয়ে মশাল জ্বালিয়ে কোনও রকম ভাবে হাতিটিকে গ্রাম থেকে বের করেন। আতঙ্ক অবশ্য পুরোপুরি কমেনি এখনও। 

আগেও তাণ্ডব...
ঝাড়গ্রামের মানুষ হাতির হানার সঙ্গে একেবারে অপরিচিত নন। গত অগাস্টেই হাতির হানায় চারজনের মৃত্যুতে ঝাড়গ্রামে রাস্তা অবরোধ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই বার ঝাড়গ্রাম-জামবনি রাস্তা অবরোধ করা হয়। তাঁদের অভিযোগ, বন প্রতিমন্ত্রীর বিধানসভা এলাকায় ঘটনা ঘটলেও তিনি ঘটনাস্থলে আসেননি। প্রতিক্রিয়া জানতে মন্ত্রীকে ফোন করা হলেও তাঁর ফোন ছিল সুইচড অফ। বস্তুত, খোদ ঝাড়গ্রাম শহরে হাতির আতঙ্কে ঘুম ছুটেছে বাসিন্দাদের। ওই সময়ই পরপর দু’দিনে হাতির হানায় ৪ জনের মৃত্যু হয়। সেই প্রাণহানি নিয়েই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক ও বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার বাড়ির কাছে বুধবার ২টি পূর্ণবয়স্ক হাতি ও একটি হস্তিশাবক হানা দিয়েছিল। চারজনকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেয় দু’টি হাতি। মৃত্যু হয় ২ জনের।  সেখান থেকে তাড়া খেয়ে ৮ নম্বর ওয়ার্ডে চলে আসে তিনটি হাতি। সেখানে হাতির হানায় মৃত্যু হয় এক মহিলার। বৃহস্পতিবার সকালে হাসপাতালে মৃত্যু হয় আহত একজনের। স্থানীয়দের অভিযোগ, হাতির হানায় পরপর মৃত্যুর পরও ঘটনাস্থলে আসেননি বন প্রতিমন্ত্রী। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিয়ে বলেছিলেন, 'হাতির হামলা প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মন্ত্রী বলেন দুয়ারে দুয়ারে যাবেন। উনি দুয়ারে আসছেন না। হাতি দুয়ারে পৌঁছে যাচ্ছে। বন আধিকারিক ফোন ধরেননি না। বন প্রতিমন্ত্রী ঘটনাস্থলে আসেন না'। কবে টনক নড়বে প্রশাসনের? প্রশ্ন থাকছেই।

আরও পড়ুন:পাখির চোখ, বিধানসভা ভোট, অভিষেককে সঙ্গে নিয়ে আজ মেঘ-রাজ্যে মমতা

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
গ্রেফতারির আশঙ্কা তৈরি হতেই শিবির বদলের ভাবনা নির্মল ঘোষের? কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Anubrata Mondal: 'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
'দিদির সঙ্গের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়ল উনিই বলতে পারবেন : অনুব্রত মণ্ডল
Weather Update: উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

ভিডিও

Taratala Update | তারাতলা বিপর্যয় কাণ্ডে পুরসভায় হাজিরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের | ABP Ananda LIVE
Suvendu Adhikari | ''দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব'', বারুইপুরকাণ্ডে বললেন মুখ্যমন্ত্রী
Anubrata Mondal:
Nirmal Ghosh:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget