এক্সপ্লোর

Pahalgam Attack : পহেলগাঁও নিয়ে রিল দেখা হচ্ছে? ট্রেনে যুবককে 'গালাগালি,হেনস্তা, দরজা দিয়ে ঠেলে ফেলার চেষ্টা'

Kashmir Attack : ট্রেনে বসে পহেলগাঁও হামলা সংক্রান্ত একটি ভিডিও দেখছিলেন সিটে বসে। সেই সময় তাঁর দিকে ধেয়ে আসে দুই ব্যক্তি। যুবককে যারপরনাই গালিগালাজ করা হয়।


ভোপাল : পহেলগাঁও হামলার ভিডিও দেখতে গিয়ে লাঞ্ছনার শিকার এই ভারতেই। তাও আবার ভরা লোকাল ট্রেনে। শুধু মারধর, গঞ্জনাই নয়, যুবককে ট্রেন থেকে ফেলে দেওয়ারও চেষ্টা করল দুই ব্যক্তি। ভয়ঙ্কর অভিযোগ উঠেছে ভোপালে। 

ভোপাল থেকে ইন্দোরগামী যাত্রীবাহী ট্রেনে  উঠেছিলেন ২৩ বছর বয়সী এক যুবক। তিনি ট্রেনে বসে পহেলগাঁও হামলা সংক্রান্ত একটি ভিডিও দেখছিলেন সিটে বসে। সেই সময় তাঁর দিকে ধেয়ে আসে দুই ব্যক্তি। যুবককে যারপরনাই গালিগালাজ করা হয়।  লাঞ্ছিত করা হয় ট্রেনের মধ্যেই। সোমবার এই ঘটনায় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)।

অভিযোগকারীর দাবি, ট্রেনে বসে মোবাইল দেখছিলেন তিনি। সেই সময়  পহেলগাঁও হামলা সংক্রান্ত একটি ভিডিও দেখছিলেন।  সন্ত্রাসবাদী হামলা সংক্রান্ত একটি রিল দেখার সময় এগিয়ে আসে দুই ব্যক্তি। তাঁকে আক্রমণ করা হয় বলে অভিযোগ। তাদের দাবি ছিল,রিল দেখার সময় বারবার ওই যুবক তাদের দিকেই তাকাচ্ছিল। তাই বলেই তর্ক জুড়ে দেয় তারা। তারপর আক্রমণ করে। অভিযোগ, অভিযুক্ত দুজন তাঁকে চলন্ত ট্রেন থেকে বাইরে ঠেলে  ফেলে দেওয়ারও চেষ্টা করে। জিআরপি স্টেশন হাউস অফিসার রশ্মি পাতিদার সংবাদমাধ্যম পিটিআইকে জানান, অভিযোগকারী যুবকের অভিযোগের ভিত্তিতে, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস)  ১১৮ (১) ধারায় ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক উপায়ে আঘাত করা, ধারা ২৯৬ অপব্যবহার, ধারা ৩৫১ অপরাধমূলক ভয় দেখানো সহ আরও কতগুলি ধারায় অভিযুক্ত  দুই  ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রেল পুলিশ অফিসার জানিয়েছেন, অভিযোগকারীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে ।  ঘটনার ভিডিও এবং সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। জিআরপি স্টেশন ইনচার্জ বলেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসানর ভ্যালিতে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয় ২৬ জনের। যার মধ্য়ে রয়েছেন একাধিক বঙ্গসন্তানও। পুলওয়ামাকাণ্ডের পর কাশ্মীরে এটাই সবথেকে বড় জঙ্গি হামলা।  উরি এবং পুলওয়ামাকাণ্ডের পর জঙ্গিদের বড় শিক্ষা দিয়েছিল ভারতীয় সেনা এবং বায়ুসেনা। ভারতবাসীর অপেক্ষা আবারও কি বড় কোনও বদলা নেবে ভারত? সব সময় সংবাদমাধ্যমে চোখ রাখছে সাধারণ মানুষ। এই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে নানারকম বিশ্লেষণমূলক ভিডিও ও রিলে। এবার সেই রিল দেখতে গিয়েই রোষানলে ট্রেনযাত্রী। নিঃসন্দেহে আতঙ্কের।             

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget