এক্সপ্লোর

India Vs Pakistan: চাচা আপন প্রাণ বাঁচা, ভারতের ভয়ে কুঁকড়ে জুনিয়রদের পরামর্শ পাক কমান্ডারের, লুকিয়েছিলেন মসজিদে

Pakistan News : জুনিয়র অফিসারদের কমান্ডার বলেন, ওসব পরে হবে, কিন্তু আগে তোমাদের জীবন বাঁচাও।

 পহেলগাঁও হামলার পর ভারতীয় সেনার বীর বিক্রম দেখেছে গোটা বিশ্ব।  ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাওঁতে ধর্ম বেছে বেছে নিরীহ পর্যটকদের উপর গুলিবর্ষণ করে পাক-মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। তার জবাবে প্রথমে ভারত কূটনৈতিক স্ট্রাইক করে। তারপর অপারেশন সিঁদুরে দুর্মুশ করে দেয় পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মাটিতে তৈরি হওয়া একের পর এক সন্ত্রাসবাদী আস্তানা।  অপারেশন সিঁদুরে ভারতও বেছে বেছে   পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে শুধুমাত্র সন্ত্রাসী শিবিরগুলিকেই লক্ষ্য করে নির্ভুল বিমান হামলা চালায়। তারপর পাকিস্তান যখন ড্রোন, গোলা , গুলি, মিসাইল হামলার চেষ্টা করে, তখন পাকিস্তান সেনার একের পর এক বায়ুসেনা ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। ভারতের এই বিক্রমে পাকিস্তান ধুঁকতে শুরু করে। 

সংবাদ সংস্থা আইএএনএসের এক প্রতিবেদন অনুসারে, ভারতীয় সেনাবাহিনীর সূত্রের খবর, ভারতের দাপটে এতটাই ভয় পেয়ে গিয়েছিল পাকিস্তান যে,  পাকিস্তানের ৭৫তম পদাতিক ব্রিগেডের একজন কমান্ডার তো তার নিজের দেশের সঙ্কটের সময় স্টেশনে যেতেই রাজি হয়নি।  intercepted communication মারফত এই তথ্য জেনেছে ভারতীয় সেনা। 

'অফিস কিছুক্ষণ পরে খুলবে, কিন্তু আগে তোমাদের জীবন বাঁচাও'
জুনিয়র অফিসাররা যখন অভিযান পুনরায় শুরু করার জন্য কমান্ডারের সাথে যোগাযোগ করে, তখন তিনি খুব শান্তভাবে উত্তর দেন, বলেন যে ওসব পরে হবে, কিন্তু আগে তোমাদের জীবন বাঁচাও।

আরও জানা গিয়েছে যে, ওই পাকিস্তানি সেনা কমান্ডার একটি মসজিদে আশ্রয় নেন। সেনা বাহিনী একটি সূত্র মারফত আরও জানতে পেরেছে যে,  কমান্ডার পালিয়ে গিয়ে কাছের একটি মসজিদে আশ্রয় নিয়ে ছিলেন। তখন তার জুনিয়র অফিসারকে বলতে শোনা যায়, 'আমাদের কমান্ডার সাহেব অনেক কষ্টে পালিয়ে এসেছেন এবং তিনি একটি মসজিদে নামাজ পড়ছেন। তিনি বাকি সৈন্যদের পাঠিয়েছেন, পরিস্থিতি একটু শান্ত হলে তারা ফিরে আসবে।'

অপারেশন সিঁদুরে ভারত কোনও পাকিস্তানের কোনও সাধারণ মানুষকেই আঘাত করেনি। কেবলমাত্র পাকিস্তানে সন্ত্রাসীদের আস্তানাগুলিকে লক্ষ্য করে আক্রমণ করেছিল। কিন্তু পাকিস্তান ভারতের সাধারণ মানুষকেই টার্গিট করে আসছে শুরু থেকে। ক্রমাগত সীমান্তে গোলাবর্ষণ করে। ড্রোন নিয়ে জনবসতিতে হানা দেওয়ার চেষ্টা করে।  এর জবাবে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায়। আর তখনই পাক সেনাদের তাবড় অফিসারদেরও লেজ গুটিয়ে পালানোর উপক্রম হয়। তাদের তখন অন্যদের প্রতি উপদেশ ছিল, চাচা আপম প্রাণ বাঁচা। 

সেরা শিরোনাম

West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget