এক্সপ্লোর

Pakistanis Leaving India: 'অন্যের দোষের শাস্তি পেলাম আমরা', কাঁদতে কাঁদতে ভারত সীমান্ত পেরলেন পাকিস্তানিরা

সীমান্ত পার হওয়ার আগে একজন মহিলা বলেছিলেন যে তিনি মহারাষ্ট্রের নাগপুরে বেড়াতে গিয়েছিলেন। তিনি আরও উল্লেখ করেছিলেন যে তিনি অন্যের পাপের জন্য 'শাস্তি' পাচ্ছেন।

নয়া দিল্লি: পহেলগাঁও হামলার পর সমস্ত পাক নাগরিকদের ২৭ এপ্রিলের মধ্যে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে ভারত। একে একে তাঁরা পাকিস্তানে ফিরতে শুরু করেছেন। রিপোর্ট অনুসারে, বৃহস্পতিবার থেকে প্রায় ৭০০ জন আটারি-ওয়াঘা সীমান্ত পেরিয়েছে ইতিমধ্যেই। জানা গিয়েছে, এঁদের মধ্যে কেউ কেউ ছিলেন পর্যটক এবং চিকিৎসার জন্য ভারতে এসেছিলেন অনেকে। পহেলগাঁওয়ে নাশকতার পরই পাকিস্তানিদের চিহ্নিত করুন আর দেশে ফেরত পাঠান, দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের এমনই নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সীমান্ত পার হওয়ার আগে একজন মহিলা বলেছিলেন যে তিনি মহারাষ্ট্রের নাগপুরে বেড়াতে গিয়েছিলেন। তিনি আরও উল্লেখ করেছিলেন যে তিনি অন্যের পাপের জন্য 'শাস্তি' পাচ্ছেন। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেছেন, 'আমরা ফিরে যাচ্ছি, কিন্তু অন্য কারও কাজের জন্য অন্য কাউকে শাস্তি দেওয়া হচ্ছে। পহেলগাঁওয়ে যা ঘটেছে তা ভুল ছিল... নিরপরাধদের হত্যা করা হয়েছে'। তিনি বলেন, বন্দুক-যুদ্ধ, বোমা হামলা এবং সন্ত্রাসী হামলার চেয়ে শান্তি, সম্প্রীতি এবং বাণিজ্য বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক থাকা ভাল। 

হামলার পর ভারত সরকার ১২টি স্বল্পমেয়াদী ভিসাধারীদের জন্য 'ভারত ছাড়ো' নোটিশ জারি করে। সরকারের নির্দেশ অনুযায়ী, সার্ক ভিসাধারীদের জন্য চলে যাওয়ার সময়সীমা ছিল ২৬ এপ্রিল। চিকিৎসা ভিসাধারীদের জন্য তা ২৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ১২টি ভিসা ক্যাটাগরির মধ্যে রয়েছে — ভিসা অন অ্যারাইভাল, ব্যবসা, চলচ্চিত্র, সাংবাদিক, ট্রানজিট, সম্মেলন, পর্বতারোহণ, ছাত্র, দর্শক, পর্যটক দল, তীর্থযাত্রী এবং দলীয় তীর্থযাত্রী ভিসা।

প্রসঙ্গত, গত মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক মারা যান। এরপরই গোটা কাশ্মীরে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে সেনা। পাকিস্তানকে জব্দ করতে ছয় দফা নির্দেশিকা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকও করেছে কেন্দ্র। সেখানে কড়া পদক্ষেপ নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। বিরোধীরাও এই বিষয়ে সহমত হয়েছে।

এদিকে, এখনও নির্লজ্জ পাকিস্তান। পহেলগাঁওয়ে জঙ্গি হানার পর ফের জম্মু কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা। পরপর চারদিন সীমান্তে গুলিবর্ষণ পাক সেনার। বিনা প্ররোচনায় গতকাল মধ্যরাতে কুপওয়াড়া ও পুঞ্চ জেলার কাছে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে গুলি ছুড়তে শুরু করে পাক সেনা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী।                                           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget