এক্সপ্লোর

Panagarh News: পানাগড়রকাণ্ডে মেয়ের মৃত্যু নিয়ে এবার ইভিটিজিংয়ের অভিযোগ দায়ের

Panagarh Lady Death Case: পানাগড়কাণ্ডে এবার চন্দননগর থানায় ইভটিজিংয়ের অভিযোগ দায়ের

পশ্চিম বর্ধমান: পানাগড়কাণ্ডে এবার চন্দননগর থানায় ইভটিজিংয়ের অভিযোগ দায়ের। ২৪ ফেব্রুয়ারি পানাগড়ে দুর্ঘটনায় সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল। মেয়ের মৃত্যু নিয়ে এবার চন্দননগর থানায় ইভিটিজিংয়ের অভিযোগ দায়ের। 

 অন্ডাল থেকে গ্রেফতারির পর, পানাগড়কাণ্ডে, শুক্রবারই দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল ধৃত বাবলু যাদবকে। পুলিশের তরফে ৭ দিনের হেফাজতের আর্জি থাকলেও, বাবলু যাদবকে দুই দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। আগামী সোমবার ফের বাবলু যাদবকে পেশ করা হবে আদালতে। নিহত সুতন্দ্রার মা বলেছিলেন গাড়িতে তো আর তিনি একা ছিলেন না, আরও যাঁরা ছিলেন, তাদেরও গ্রেফতার করা হোক। মানে ধরা হোক, ধরে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হোক। যেমন এই গাড়িতে যারা রয়েছেন ৪ জন, তাদেরকেও যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ওই গাড়ির যাঁরা সবাই ছিল, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হোক।

সন্দেহ এখনও আপনার আছে? এবিপি আনন্দ-এর প্রশ্নের উত্তরে নিহত সুতন্দ্রার মা বলেছিলেন একদম। পুরো সন্দেহ। সন্দেহ আমার একটুও যায়নি। আমি বললাম, ৯ জন, যে কজন আছে এখনও পর্যন্ত জীবিত, প্রত্যেককেই আমি সন্দেহ করছি।' পানাগড়কাণ্ডে, ৩ দিন পর পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে পুলিশের জালে ধরা পড়েন সাদা গাড়ির মালিক ও দুর্ঘটনার সময় চালকের আসনে থাকা বাবলু যাদব।

জাতীয় সড়কে বেলাগাম দুষ্কৃতীরাজ! পানাগড়ে প্রায় ২০ কিমি ধাওয়া করে তরুণীকে কটূক্তি, অশালীন ইঙ্গিত, বারবার ধাক্কা মারা হয় গাড়িতে। পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়ি। মৃত্য়ু হয় তরুণীর। মত্ত অবস্থায় গাড়ি নিয়ে পিছু ধাওয়া! কটূক্তি, অশালীন ইঙ্গিত! গাড়িতে পরপর ধাক্কা! দুষ্কৃতীদের হাত থেকে প্রাণে বাঁচতে গিয়ে, প্রাণটাই চলে গেল ২৭ বছরের তরুণীর। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ঘটে গেল হাড়হিম করা ঘটনা। ফের খালি হয়ে গেল এক মায়ের কোল। নিহত তরুণীর মা বলেছেন, দোষীদের একদম অবশ্য়ই শাস্তি চাইছি। আমার স্বামী এই ৮ মাস হল মারা গেছেন। তার মধ্য়ে এই ঘটনা। আমি অবশ্য়ই শাস্তি চাই। 
 
চন্দননগরের বাসিন্দা, ২৭ বছরের সুতন্দ্রা চট্টোপাধ্য়ায়ের একটি ইভেন্ট ম্য়ানেজমেন্ট সংস্থা রয়েছে। এছাড়া রয়েছে নাচের ট্রুপ। গয়ায় একটি অনুষ্ঠানে যাবেন বলে, রবিবার রাত ১০ টা নাগাদ, ৩ সহকর্মীকে নিয়ে গাড়িতে চেপে রওনা হন সুতন্দ্রা। বুদবুদে এই পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরেন তাঁরা। CCTV ফুটেজ, ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত প্রায় ১২টা। অভিযোগ, পেট্রোল পাম্প থেকে ৫০০ মিটার এগোতেই, তরুণীর গাড়ির পিছু নেয় এই সাদা গাড়িটি... অভিযোগ, গাড়ির আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন।

আরও পড়ুন, রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আগুন ! ভিতরে ঢুকে আগুন লাগাল কারা ?

গাড়ির চালক  রাজদেও শর্মা বলেন, 'পেমেন্ট করার হাফ কিলোমিটারও গাড়ি যায়নি, ম্য়াডাম ফোনে কথা বলছিল, কথা বলতে বলতে ফোনটা রাখার পরই, একটা আচমকাই গাড়ি এসে, সাদা গাড়ি, এই গাড়িটা... এঁর ডানদিকের গেট দিয়ে আমার বাঁদিকে পুরো চেপে দিল। ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে।' সুতন্দ্রার গাড়ির চালক ও সহকর্মীদের অভিযোগ, বেশ কিছুটা গিয়ে সুতন্দ্রার গাড়িটিকে পাশ দিয়ে চলে যাওয়ার ইঙ্গিত করে দুষকৃতীদের সাদা গাড়িটি। কিন্তু, সুতন্দ্রাদের গাড়ি এগোতেই, সেই গাড়ির বাঁদিকে ধাক্কা মারে সাদা গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে সুতন্দ্রাদের গাড়ি ডিভাইডারে ধাক্কা খায়।' 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
জাল হলফনামার ভিডিও ঘিরে বিতর্ক, অভিষেকের বিরুদ্ধে পুলিশকে কালিমালিপ্ত করার অভিযোগ, দায়ের FIR
West Bengal News Live Updates: বিজেপি কর্মীর বউভাতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় হামলা!
বিজেপি কর্মীর বউভাতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় হামলা!
North Dinajpur : এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
Rahul Gandhi on West Bengal: ‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার
‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget