এক্সপ্লোর

Panagarh Incident News: পানাগড়কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত বাবলু যাদব

Chandannagar News: হাইওয়েতে গাড়ি থেকে কটূক্তি, তার জেরে পানাগড়ে গাড়ি উল্টে চন্দননগরের তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর অভিযোগ। এবার গ্রেফতার মূল অভিযুক্ত।

কলকাতা: পানাগড়কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত বাবলু যাদব। তরুণী মৃত্যুর ৪ দিনের মাথায় গ্রেফতার করা হল। ঘটনার দিন সাদা গাড়ি চালাচ্ছিলেন বাবলু। আসানসোল-দুর্গাপুর কমিশনারেট আগেই জানিয়েছিল রেষারেষির জেরে দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছিল। 

কী ঘটেছিল পানাগড়ে? 

দুষ্কৃতীদের হাত থেকে প্রাণে বাঁচতে গিয়ে, ২৭ বছরের তরুণীর প্রাণটাই চলে গিয়েছে অভিযোগ। ফের খালি হয়ে গিয়েছে এক মায়ের কোল।  চন্দননগরের বাসিন্দা, ২৭ বছরের সুতন্দ্রা চট্টোপাধ্য়ায়ের একটি ইভেন্ট ম্য়ানেজমেন্ট সংস্থা রয়েছে। এছাড়া রয়েছে নাচের ট্রুপ। গয়ায় একটি অনুষ্ঠানে যাবেন বলে, রবিবার রাত ১০ টা নাগাদ, ৩ সহকর্মীকে নিয়ে গাড়িতে চেপে রওনা হন সুতন্দ্রা। বুদবুদে  পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরেন তাঁরা। CCTV ফুটেজে দেখা যায়, গাড়ির সামনের সিটেই ছিলেন তরুণী।  ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত প্রায় ১২টা, পেট্রোল পাম্প থেকে ৫০০ মিটার এগোতেই, তরুণীর গাড়ির পিছু নেয় একটি সাদা গাড়ি। অভিযোগ, গাড়ির আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন।

সুতন্দ্রার গাড়ির চালক ও সহকর্মীরা অভিযোগ করেন বেশ কিছুটা গিয়ে সুতন্দ্রার গাড়িটিকে পাশ দিয়ে চলে যাওয়ার ইঙ্গিত করে দুষ্কৃতীদের সাদা গাড়িটি। কিন্তু, সুতন্দ্রাদের গাড়ি এগোতেই, সেই গাড়ির বাঁদিকে ধাক্কা মারে সাদা গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে সুতন্দ্রাদের গাড়ি ডিভাইডারে ধাক্কা খায়। গাড়ি চালকের দাবি, বাঁচতে সার্ভিস লেন ধরেন তিনি। অভিযোগ, তখন আবার পিছন দিক থেকে তাদের ধাক্কা মারে দুষ্কৃতীদের গাড়ি। তাতেই একটি চায়ের দোকানে ধাক্কা মেরে, উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় সামনের সিটে বসা, ২৭ বছরের সুতন্দ্রার।

এদিকে এর আগে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরী দাবি করে, রেষারেষির জেরে দুর্ঘটনার ফলেই গাড়ি উল্টে মৃত্যু হয় তরুণীর। ইভটিজিংয়ের কোনও ঘটনাই ঘটেনি। তিনি বলেন, "এখানে কোনও ইভটিজিং-এর কোনও ঘটনা হয়নি। কোনও ইভটিজিং-এর কোনও ঘটনা এখানে নেই। এখানে পিওর একটা দু'টো গাড়ির মধ্যে এটা বলতে পারেন কী ওভারটেক করার মধ্যে একটা ঘটনা শুরু হয়েছিল।'' বুধবার বাবলু যাদবের খোঁজ করতে বেশ কয়েকজনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আর এবার মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। মৃতার মায়ের দাবি, বাবলু যাদবের সঙ্গে সেই রাতে গাড়িতে যাঁরা ছিলেন তাঁদেরও গ্রেফতার করুক পুলিশ। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'কোনও ছুটি বাতিল হয়নি...মিথ্যে কথা,' বিশ্বকর্মা পুজোর ছুটি বিতর্কে সরব মমতা

সেরা শিরোনাম

TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Raiganj Encounter: কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তকে গুলি, নিহত যুবক
Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget