এক্সপ্লোর

Panagarh Woman Death: 'দুষ্কৃতী-দৌরাত্ম্য়ে'র বলি এক তরুণী, ইভটিজিংয়ের অভিযোগ উড়িয়ে রেষারেষির তত্ত্ব পুলিশের

Panagarh Incident Update: সুতন্দ্রার গাড়ির চালক ও সহকর্মীদের অভিযোগ, বেশ কিছুটা গিয়ে সুতন্দ্রার গাড়িটিকে পাশ দিয়ে চলে যাওয়ার ইঙ্গিত করে দুষ্কৃতীদের সাদা গাড়িটি।

পানাগড়: জাতীয় সড়কে বেলাগাম দুষ্কৃতীরাজ। পানাগড়ে (Panagarh Woman Death) প্রায় ২০ কিমি ধাওয়া করে কটূক্তির অভিযোগ। বারবার গাড়িতে ধাক্কা। পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে ফের একবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। আর এই আবহে এবার ইভিটিজিংয়ের অভিযোগ উড়িয়ে রেষারেষির তত্ত্ব পুলিশের।

মত্ত অবস্থায় গাড়ি নিয়ে পিছু ধাওয়া থেকে কটূক্তি, অশালীন ইঙ্গিতের অভিযোগ। গাড়িতে পরপর ধাক্কা। দুষ্কৃতীদের হাত থেকে প্রাণে বাঁচতে গিয়ে, ২৭ বছরের তরুণীর প্রাণটাই চলে গেল বলে অভিযোগ। ফের খালি হয়ে গেল এক মায়ের কোল।  চন্দননগরের বাসিন্দা, ২৭ বছরের সুতন্দ্রা চট্টোপাধ্য়ায়ের একটি ইভেন্ট ম্য়ানেজমেন্ট সংস্থা রয়েছে। এছাড়া রয়েছে নাচের ট্রুপ। গয়ায় একটি অনুষ্ঠানে যাবেন বলে, রবিবার রাত ১০ টা নাগাদ, ৩ সহকর্মীকে নিয়ে গাড়িতে চেপে রওনা হন সুতন্দ্রা। বুদবুদে  পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরেন তাঁরা। CCTV ফুটেজে দেখা যায়, গাড়ির সামনের সিটেই ছিলেন তরুণী।  ঘড়ির কাঁটায় তখন প্রায় রাত প্রায় ১২টা, পেট্রোল পাম্প থেকে ৫০০ মিটার এগোতেই, তরুণীর গাড়ির পিছু নেয় একটি সাদা গাড়ি। অভিযোগ, গাড়ির আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন। গাড়ির চালক রাজদেও শর্মা বলেন, "পেমেন্ট করার হাফ কিলোমিটারও গাড়ি যায়নি, ম্য়াডাম ফোনে কথা বলছিল, কথা বলতে বলতে ফোনটা রাখার পরই, একটা আচমকাই সাদা গাড়ি এসে... এঁর ডানদিকের গেট দিয়ে আমার বাঁদিকে পুরো চেপে দিল। ডিভাইডারের ওপর গাড়িটা তুলে দেওয়ার চেষ্টা করেছে।''

সুতন্দ্রার গাড়ির চালক ও সহকর্মীদের অভিযোগ, বেশ কিছুটা গিয়ে সুতন্দ্রার গাড়িটিকে পাশ দিয়ে চলে যাওয়ার ইঙ্গিত করে দুষ্কৃতীদের সাদা গাড়িটি। কিন্তু, সুতন্দ্রাদের গাড়ি এগোতেই, সেই গাড়ির বাঁদিকে ধাক্কা মারে সাদা গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে সুতন্দ্রাদের গাড়ি ডিভাইডারে ধাক্কা খায়। গাড়িতে একজন মহিলা। ওদিকে দুষ্কৃতীরা বেপরোয়া বলে অভিযোগ। গাড়ি চালকের দাবি, বাঁচতে সার্ভিস লেন ধরেন তিনি। অভিযোগ, তখন আবার পিছন দিক থেকে তাদের ধাক্কা মারে দুষ্কৃতীদের গাড়ি।  তাতেই একটি চায়ের দোকানে ধাক্কা মেরে, উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় সামনের সিটে বসা, ২৭ বছরের সুতন্দ্রার।

তবে পুলিশের কটূক্তির অভিযোগ খারিজ করে রেষারেষির তত্ত্ব খাড়া করেছে। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরী বলেন, "মৃতার গাড়ি ধাওয়া করে চেজ করে। দেখতে পাচ্ছি গাড়ি এগোচ্ছে। পাল্টি খেয়ে যায়...জিটি রোডের রেষারেষির কথাও বলা হয়েছে। এখানে ইভটিজিং-এর ঘটনা হয়নি। ভিক্টিমের গাড়ি চেজ করছে। কমপ্লেইনে কটূক্তির কথা নেই।''

আরও পড়ুন: Gour Banga Viral Audio: বেআইনিভাবে টাকা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় বিশ্ববিদ্যালয়েরই উপাচার্য

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget