এক্সপ্লোর

Suvendu Adhikari: 'তৃণমূলে ১০০-র বেশি ভুয়ো সার্টিফিকেটে প্রার্থী..', তথ্য ফাঁসের হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu on Certificate Scam: 'সংশ্লিষ্ট বিডিও, এসডিও-দের পরিণতি উলুবেড়িয়ার মতো হবে',পঞ্চায়েতে সার্টিফিকেট-দুর্নীতি নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু।

কলকাতা: রাজ্যের পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote 2023) ঘিরে ইতিমধ্যেই অভিযোগের পাহাড় জমে উঠেছে। কোথাও নদীর পাড়ে পাওয়া গিয়েছে রাজনৈতিক দলের ছাপ মারা ব্যালট। কোথাও আবার দেদারে ছাপ্পা ভোটের ভাইরাল ভিডিও প্রকাশ্যে এসেছে। কোথাও বিতর্কিত সিসিটিভি ফুটেজ। উঠেছে বিতর্কের ঝড়। তবে শংসাপত্রের ইস্যুও কমবেশি অভিযোগ উঠে আসছিল জেলায় জেলায়। আর এবার পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) এবার সার্টিফিকেট-দুর্নীতির অভিযোগ তুললেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এখানেই শেষ নয়, ১৫ অগাস্টের পর তথ্য ফাঁসের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।

'পঞ্চায়েতে সংরক্ষিত আসনে ভুয়ো কাস্ট সার্টিফিকেটে প্রার্থী'

শুভেন্দু বলেছেন, 'পঞ্চায়েতে সংরক্ষিত আসনে ভুয়ো কাস্ট সার্টিফিকেট দিয়ে প্রার্থী হয়েছে। তৃণমূলের ১০০-র বেশি লোক ভুয়ো সার্টিফিকেট দিয়ে প্রার্থী হয়েছেন। ভোটের সময় যত সার্টিফিকেট দেওয়া হয়েছে অধিকাংশই ভুয়ো। ১৫ অগাস্টের পর তথ্যপ্রমাণ ফাঁস করব। সংশ্লিষ্ট বিডিও, এসডিও-দের পরিণতি উলুবেড়িয়ার মতো হবে। ব্যাপক দুর্নীতি হয়েছে, গুচ্ছ গুচ্ছ দুর্নীতি হয়েছে', অভিযোগ বিরোধী দলনেতার। 

ঘটনা ২

অপরদিকে, শুধু ভুয়ো সার্টিফিকেটের কাণ্ডকারখানা নয়, গণনাকেন্দ্রের (Polling Centre) মধ্যেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে নির্দল প্রার্থীর জয়ের শংসাপত্র কেড়ে নেওয়ারও অভিযোগ উঠে এসেছিল এবার তৃণমূল প্রার্থীর (TMC Candidate) অনুগামীদের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাদুড়িয়ার বাগজোলা গ্রাম পঞ্চায়েতের খাজরা গ্রামের ঘটনা। 

গণনার দিন অভিযোগ তুলেছিলেন সেলিমও

পঞ্চায়েত ভোটের গণনার দিন বিস্ফোরক অভিযোগ তুলে এনেছিলেন খোদ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি সেসমময় বলেছিলেন, 'এমএলএ-রা বসে আছেন গণনাকেন্দ্রে ! জেতা প্রার্থী, তাঁর সার্টিফিকেট ইস্যু করা হবে না। শংসাপত্র দিয়ে দিয়েছে, তারপরেও কেড়ে নিচ্ছে। ছিনতাই করে নিচ্ছে। সিপিএম যেখানে জিতছে, সেখানে রিকাউন্টিংয়ের নাম করে ৩ থেকে ৪ বার কাউন্টিং করা হচ্ছে।'

আরও পড়ুন, 'এইরকম সৎ রাজনীতিবিদ..', বুদ্ধদেবকে দেখে 'প্রার্থনা' শুভেন্দুর

উলটপুরান

যদিও রাজ্যের সর্বত্র চিত্রটা এক নয়। কোথাও যুক্তিগতভাবেও জেরবার শাসকদল। সম্প্রতি পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামের কালিচরনপুর গ্রাম পঞ্চায়েতের একটি ঘটনা প্রকাশ্যে আসে। যেখানে জিতেও স্বস্তি মেলেনি রাজ্যের শাসক শিবিরের। প্রধান পদটি তফসিলি জাতিভুক্ত মহিলার জন্য সংরক্ষিত হলেও, তৃণমূল কংগ্রেসের কোনও এসসি প্রার্থীই জেতেনি। অপরদিকে বিজেপির এসসি মহিলা প্রার্থী জয়ী হওয়ায় বোর্ডের প্রধানের অন্যতম দাবিদার তারা। আর এখানেই তৈরি হয়েছে ইস্যু। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভিডিও

Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget