এক্সপ্লোর

CPIM : লক্ষ্য পঞ্চায়েত ভোট, মিনি বিধানসভার জন্য ঘুঁটি সাজাচ্ছে বাম শিবির

Panchayat Election : তাই এবারের মিনি বিধানসভা ভোটে গ্রাম বাংলার মানুষ কী রায় দেয়, আগামী দিনের কোনও রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত গ্রামের মাটি থেকে উঠে আসে কি না, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিক, কলকাতা : পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগেই চব্বিশের লোকসভা ও ছাব্বিশের বিধানসভা ভোটের টার্গেট বেঁধে দিয়েছেন বিজেপি (BJP)-তৃণমূল (TMC) দুই যুযুধান দলের ২ হেভিওয়েট নেতা। এই পরিস্থিতিতে রাজ্যে হারানো জমি ফিরে পেতে গ্রাম বাংলার ভোটকে টার্গেট করতে চাইছে সিপিএম- (CPM)। তাতে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। 

পুরনো ভিতে নজর বামেদের

বছর ঘুরলেই লোকসভা ভোটের দামামা বেজে যাবে। তার দু'বছর বাদে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ইতিমধ্য়েই এই দুই বড় ভোট নিয়ে টার্গেট বাধতে শুরু করে দিয়েছে তৃণমূল-বিজেপি। বামেরা আবার অন্য় কৌশল নিয়েছে। বিধানসভায় শূন্য় হয়ে যাওয়ার পর, তাদের নজর এখন পঞ্চায়েত ভোটের দিকে। গ্রাম বাংলার দিকে। এ যেন অনেকটা গ্রাম দিয়ে শহর ঘেরার মতো কৌশল। ২০১৯-এ ১৮টি আসন পাওয়ার পর, গত বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়লেও, আগামী লোকসভা নির্বাচনে রাজ্য় নেতৃত্বের সামনে আরও বড় টার্গেট বেধে দিয়েছেন অমিত শাহ। আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজের কাটমানির অভিযোগ কিংবা নিয়োগ দুর্নীতি, নানা কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত তৃণমূল আবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে, গত ভোটের রেকর্ড ভাঙতে চাইছে ! তবে সিপিএম এখনই অতদূরের কথা না ভেবে, আপাতত বাংলার মাটিতে নিজের ভিত পুনরায় শক্ত করতে চাইছে।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, 'আগেই বলেছি বিজেপি তৃণমূল সমঝোতা করে চলে। ওরা নিজেদের মধ্যে ভাগ করে নিল। একজন বিধানসভা নেবে, একজন লোকসভা। পঞ্চায়েত তাহলে আমাদের হবে। পঞ্চায়েত ভোটে মানুষ জবাব দেবে।' বঙ্গ রাজনীতিতে গ্রাম বাংলার ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০০৮-এর পঞ্চায়েত নির্বাচনেই রাজ্যে প্রথমবার বাম সাম্রাজ্যে ফাটল ধরেছিল। আর তার তিন বছরের মধ্য়ে বিধানসভা ভোটে গোটা সাম্রাজ্য়ই তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল!

আরও পড়ুন- 'ও তৃণমূলের লক্ষ্মী, ও বিজেপিতে যত থাকবে, ততই বিজেপির অবস্থা খারাপ হবে', নাম না করে শুভেন্দুকে নিশানা অভিষেকের

তাই এবারের মিনি বিধানসভা ভোটে গ্রাম বাংলার মানুষ কী রায় দেয়, আগামী দিনের কোনও রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত গ্রামের মাটি থেকে উঠে আসে কি না, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের। 

আরও পড়ুন: Summer Lifestyle: গরমে সুস্থ থাকতে মানতেই হবে কোন কোন নিয়ম? রইল টিপস

সেরা শিরোনাম

Bankura News: বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
Kali Puja Weather: কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
East Bardhaman News: নবম শ্রেণিতে ভাল রেজাল্ট করায় ছেলেকে BMW উপহার বাবার, চোখ কপালে গলসিবাসীর
নবম শ্রেণিতে ভাল রেজাল্ট করায় ছেলেকে BMW উপহার বাবার, চোখ কপালে গলসিবাসীর
BJP News: তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই একাংশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ, গ্রেফতার হয়নি কেউই, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ BJP বিধায়ক
তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই একাংশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ, গ্রেফতার হয়নি কেউই, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ BJP বিধায়ক

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget