এক্সপ্লোর

Coochbehar News: কোচবিহারে তৃণমূল বনাম তৃণমূল! সম্ভাব্য প্রার্থীর ভাইকে গুলি করার অভিযোগ

Panchayat Poll 2023: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই রাজ্যজুড়ে অবিরাম রক্তপাত।মুর্শিদাবাদের কংগ্রেস কর্মী খুনের পর ২৪ ঘণ্টাও কাটল না, মনোনয়নপত্র জমার দ্বিতীয় দিন, রক্ত ঝরল কোচবিহারে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: এবার কোচবিহারে (Coochbehar) তৃণমূল বনাম তৃণমূল! প্রার্থী কে হবেন? তা নিয়ে দ্বন্দ্বে তৃণমূলের সম্ভাব্য প্রার্থীর ভাইকে গুলি করার অভিযোগ উঠল তৃণমূলেরই (Trinamool Congress) আরেক সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে। ঘটনায় জেলার দুই তৃণমূল বিধায়কের গলায় শোনা গেছে ভিন্ন সুর। পুলিশের দাবি, গুলি চলার প্রমাণ মেলেনি। যদিও, হাসপাতাল সূত্রে খবর, তৃণমূল কর্মীর কপালে ক্ষত গুলির জেরেই হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকরা।

কোচবিহারে তৃণমূল বনাম তৃণমূল: পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই রাজ্যজুড়ে অবিরাম রক্তপাত।মুর্শিদাবাদের কংগ্রেস কর্মী খুনের পর ২৪ ঘণ্টাও কাটল না, মনোনয়নপত্র জমার দ্বিতীয় দিন, রক্ত ঝরল কোচবিহারে। এবার তৃণমূল বনাম তৃণমূল।প্রার্থী কে হবেন? তা নিয়ে দ্বন্দ্বে তৃণমূলের সম্ভাব্য প্রার্থীর ভাইকে গুলি করার অভিযোগ উঠল  তৃণমূলেরই আরেক সম্ভাব্য প্রার্থীর বিরুদ্ধে। জখম হয়েছেন, ওকরাবাড়ি হাজিরবাজারের তৃণমূল কর্মী লিপটন হক। ঘটনার কেন্দ্রে ওকরাবাড়ির ২৫৩ নম্বর বুথ।  জখম তৃণমূল কর্মীর পরিবারের দাবি, এই বুথে ইতিমধ্য়েই তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন লিপটনের দাদা। তাদের অভিযোগ, সেই আক্রোশে শনিবার সন্ধেয়, লিপটন যখন বাজারে যাচ্ছিলেন, তাঁকে লক্ষ্য করে ছাদ থেকে গুলি চালান ২৫৩ নম্বর বুথে তৃণমূলের আরেক দাবিদার রুহুল আমিন। এলাকাবাসীর দাবি, চলে বোমাবাজিও।                                                    

জখম তৃণমূল কর্মীর ভাই রিপন আলি বলেন, “লিপটনের দাদা নমিনেশন ফাইল করেছে, তাই ও ছাদের উপর থেকে গুলি চালায়, পুরোপুরি রাজনৈতিক। ওরাও তৃণমূল, আমরাও তৃণমূল।’’ কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ২৫৩ নম্বর বুথের প্রার্থী কে হবে, তা নিয়ে ঝামেলায় ২ জন আহত হয়েছেন। যদিও, গুলি চলার প্রমাণ মেলেনি। দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন জখম তৃণমূল কর্মী। পুলিশ গুলি চলেনি বললেও, হাসপাতাল সূত্রে খবর, লিপটনের ক্ষত গুলি জেরেই হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছেন চিকিৎসকরা। ঘটনার পর এলাকায় দোকানপাট ভাঙচুর করা হয়।                                    

আরও পড়ুন: Diabetes in India: চোখ রাঙাচ্ছে ডায়াবেটিস! গোয়ায় সর্বোচ্চ, ICMR রিপোর্টে বাংলার ছবিটা কী?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?

ভিডিও

NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget