এক্সপ্লোর

Abhishek Banerjee: 'পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে', কাঁথির সভায় ফের বার্তা অভিষেকের

Panchayat Polls: পঞ্চায়েত ভোটের সময় অশান্তি-মারপিটের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দলগুলি।

কৃষ্ণেন্দু অধিকারী, হিন্দোল দে ও ঋত্বিক প্রধান, কলকাতা: সব ঠিক থাকলে আগামী বছরেই পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তার আগে রাজ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ। কোথাও প্রচার ঘিরে চাপানউতোর চলছে। কোথাও আবার হামলা-পাল্টা হামলার অভিযোগ উঠছে। প্রায়শই রাজ্যে বিভিন্ন জেলা থেকে উদ্ধার হচ্ছে অস্ত্র। যার ফলে পঞ্চায়েত ভোটের সময় অশান্তি-মারপিটের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দলগুলি।       

শুভেন্দুর আশ্বাস:
এই আবহে শুভেন্দু অধিকারী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাতেও উঠল পঞ্চায়েতের ভোটের ইস্যু। শনিবার ডায়মন্ডহারবারের সভা থেকে মনোনয়ন নিয়ে কার্যত হুঁশিয়ারির সুর শোনা যায় শুভেন্দু অধিকারীর গলায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, '২০১৬ সালের পর ভাইপো বাহিনী ভোট করতে দেয়নি। নমিনেশন করতে দেয়নি। এবার খেলাটা দেখাব। গ্রামে প্রার্থী ঠিক করতে পারবেন তো? নমিনেশন করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের।'

অভিষেকের বার্তা:
যদিও, কাঁথির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ভোট হবে অবাধ ও শান্তিপূর্ণ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, 
'পঞ্চায়েত ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে। যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না, তারা টালবাহানা করে বেড়াচ্ছে।'

আর মাত্র কয়েকমাস গেলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। কিন্তু, তার আগেই কোথাও অস্ত্র উদ্ধার, কোথাও আবার খুনের ঘটনাও ঘটছে। মুর্শিদাবাদ, নদিয়ায় তৃণমূল নেতাকে খুনের ঘটনা ঘটেছে। বীরভূমের বিস্ফোরণের ঘটনা ঘটেছে, মিনাঁখাতেও বিস্ফোরণ ঘটেছে। সভার দিন হাটুগঞ্জে বিজেপি নেতাকে মারধর করা হয়েছে। একাধিক তৃণমূল নেতার হুঁশিয়ারি ঘটনাও সামনে এসেছে।  

এই পরিস্থিতিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এবারের পঞ্চায়েত ভোট কি অবাধ ও শান্তিপূর্ণ হবে? ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের হিংসার পুনরাবৃত্তি কি ২০২৩ সালেও হবে? শনিবারের সভা থেকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, 'অভিষেকবাবু ভাববেন না, চিরকাল ক্ষমতায় থাকবেন। চাকা ঘুরছে। ২০১৮-তে যা হয়েছে, ২০২১-এ যা হয়েছে, ২০২৩-এ তা হবে না। শ্যামাপ্রসাদ বলেছেন, প্রতিবাদে কাজ না হলে প্রতিরোধ, প্রতিরোধে কাজ না হলে প্রতিশোধ।'

পাল্টা সুর শোনা গিয়েছে অভিষেকের গলাতেও। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'বুক চিতিয়ে লড়াই করছি, কত ক্ষমতা এসো দেখি। যে সংখ্যায় মানুষ সভায় রয়েছে, এরা ভোট দিলে খুঁজে পাওয়া যাবে না।' শনিবারের সভা থেকে ইডি-সিবিআইয়ের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন অভিষেক।

সভার অনুমতি নিয়েও তরজা:
সভা খেকে শুভেন্দু অধিকারী বলেন, 'কেন্দ্রীয় সরকারের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সহায়তায় মাঠে এনওসি নিয়ে রেখেছিলাম। কোর্ট বলল, লাইট হাউসের মাঠে করো। সভার অনুমতি পাওয়ার পর ঘাস ছাঁটতে শুরু করলাম। ছোটখাটো প্যান্ডেল করলাম। রাত ন'টার পর ঢুকল কাউন্সিলরের বাহিনী। তারা প্রথম এসে যা যা করার করে গেল। তারপর সরিসার বাহিনী এল, সব খুলে নিয়ে গেল।' পাল্টা অভিষেক বলেন, 'ডায়মন্ডহারবারে গিয়েছে। বলছে ডেকরেটর নেই। অভিষেককে ফোন করুন, আমি লোক দেব। লোক নেই, ফুটেজ খেতে গেছেন।  ফুটেজ খেতেও আমার নাম, দিল্লির কাছে নম্বর বাড়াতেও আমার নাম। আমার নাম ব্যবহার করুন, অক্সিজেন পাবেন।'

ভোটের আগেই উত্তেজনা তুঙ্গে। কখনও অস্ত্র উদ্ধার, কখনও মারপিটের অভিযোগ। অভিষেকের শান্তির আবহে পঞ্চায়েতের ভোটের বার্তার পরেও কি অশান্তির ঘটনা ঘটবে? নাকি সুষ্ঠুভাবেই হবে পঞ্চায়েত ভোট, বলবে সময়। 

আরও পড়ুন: শুভেন্দুর সভার আগে ধুন্ধুমার, বেধড়ক 'মারে' আক্রান্ত বিজেপি নেতা, আজই অস্ত্রোপচারের সম্ভাবনা

সেরা শিরোনাম

Chorbagan Durga Pandel: চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে ভয়াবহ পরিস্থিতি! পদপিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু একাধিকের, হতাহতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
News Live Updates: চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা
Chorbagan Puja Stampede: 'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ
'ওলা-উবরে বডি নিয়ে যাচ্ছি আমরা, নেই পুলিশ-অ্যাম্বুল্যান্স', চোরবাগান পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কা, অব্যবস্থার অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget