এক্সপ্লোর

Panihati Shoot Out: পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনে শ্যুটার গ্রেফতার

ওই যুবকের বাড়ি নদিয়ার হরিণঘাটায়। গুলি চালানোর পর পায়ে হেঁটে পালায় ওই যুবক। পরে আগরপাড়া থেকে গ্রেফতার করা হয় আততায়ীকে।

সমীরণ পাল, পানিহাটি: পানিহাটিতে (Panihati Murder) তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) খুনে শ্যুটার গ্রেফতার। ধৃত শ্যুটারের নাম অমিত পণ্ডিত। ওই যুবকের বাড়ি নদিয়ার হরিণঘাটায়। গুলি চালানোর পর পায়ে হেঁটে পালায় ওই যুবক। পরে আগরপাড়া (Agarpara) থেকে গ্রেফতার করা হয় আততায়ীকে। আজ ধৃত যুবককে তোলা হবে আদালতে। 

সিসিটিভি ফুটেজে দেখা যায়, পাড়ার দোকানের সামনে স্কুটারে বসে কথা বলছেন তৃণমূল কাউন্সিলর। হঠাৎ দেখা গেল নীল-ডোরা কাটা টি-শার্ট পরা এই যুবককে। কেউ কিছু বুঝবার আগেই পকেট থেকে বন্দুক বের করে কাউন্সিলরের মাথা লক্ষ্য করে গুলি চালাল সে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। বাইক থেকে ছিটকে পড়লেন তৃণমূল কাউন্সিলর।

রবিবার ভরসন্ধেয় খুন হয়ে গেলেন উত্তর ২৪ পরগনার পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের সদ্য নির্বাচিত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। গুলিবিদ্ধ তৃণমূল কাউন্সিলরকে বেলঘরিয়ার জেনিথ হাসপাতালে নিয়ে যাওয়া হলে হলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মা। খতিয়ে দেখেন গোটা এলাকা। পানিহাটির তৃণমূল কাউন্সিলরকে খুনের প্রতিবাদে তেঁতুলতলা মোড়ে দীর্ঘ সময়ের জন্য বি টি অবরোধ করেন তৃণমূল কর্মীরা। ব্যাপক যানজট তৈরি হয় বিটি রোডে।

সদ্য সমাপ্ত পুরভোটে পানিহাটির ৮ নম্বর ওয়ার্ড থেকেই ফের জয়ী হন তৃণমূল প্রার্থী অনুপম দত্ত। কয়েকদিনের মধ্যেই কাউন্সিলর হিসেবে শপথ নেওয়ার কথা ছিল তাঁর। এবিষয়ে তৃণমূল কংগ্রেসের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক বলেন, “ও বিজেপির এক বড় মাথাকে হারিয়েছিল, আমি এখনই এর বেশি কিছু বলতে চাইছি না, পুলিশকে জানিয়েছি সব, পুলিশের ওপর আস্থা আছে, বিজেপি সার্বিক ভাবে হারের পর সন্ত্রাস তৈরি করছে, তবে এখনই এনিয়ে কারোর বিরুদ্ধে নির্দিষ্ট করে অভিযোগ করছি না।’’ ব্যক্তিগত শত্রুতা না রাজনৈতিক কারণ? কী কারণে খুন হলেন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত? গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: Rupa Dutta case: কেন ব্যাগ সিজ নয়? রূপা দত্ত গ্রেফতারির ঘটনায় আদালতে প্রশ্নের মুখে পুলিশি তদন্ত প্রক্রিয়া

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget