এক্সপ্লোর

Paresh Adhikary Update: ম্যারাথন জেরার পর কোচবিহারে পরেশ, মন্ত্রীকে সম্বর্ধনা তৃণমূল কর্মী-সমর্থকদের

SSC Recruitment Scam: এসএসসি দুর্নীতি-মামলায় সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কোচবিহার ফিরতেই পরেশে গ্রেফতারের দাবি পথে নামল ফরওয়ার্ড ব্লক।

হলদিবাড়ি: পর পর তিন দিন ধরে ম্যারাথন জেরায় দমবন্ধ হয়ে আসার জোগাড় হয়েছিল। উত্তরবঙ্গে ফিরে কার্যতই প্রাণ পেলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী (Paresh Adhikary)। কলকাতায় যেখানে অভিযোগ, আক্রমণে জেরবার হচ্ছিলেন তিনি, নিজের এলাকায় পৌঁছে হৃত সম্মান ফিরে পেলেন তিনি। সেখানে মালা পরিয়ে, জয়ধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানালেন তৃণমূল (TMC) কর্মীরা। যাবতীয় ঝক্কি কাটিয়ে, মন্দিরে পুজো দিয়ে মন শান্ত করলেন তিনিও।

দুর্নীতি মামলায় ম্যারাথন জেরা শেষে ফিরলেন পরেশ

প্রভাব খাটিয়ে মেয়ে অঙ্কিতা অধিকারকে চাকরিতে ঢোকানোর অভিযোগ পরেশের বিরুদ্ধে। তাতে প্রশ্নের মুখে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। এই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) তিন দিনে সাড়ে ১৬ ঘণ্টা কেন্দ্রীয় গোয়েন্দাদের জেরায় পড়তে হয়েছে পরেশকেও।  তার পর মঙ্গলবার সকালেই কলকাতা ছাড়েন তিনি। এ দিনই এয়ার এশিয়ার বিমানে বাগডোগরা পৌঁছন।

এর পর সড়কপথে হলদিবাড়িতে পৌঁছলে তৃণমূল কর্মীরা পরেশকে স্বাগত জানান। এলাকায় তৃণমূল পার্টি অফিসে যান পরেশ অধিকারী। সেখানে মালা পরিয়ে জয়ধ্বনি দিয়ে তাঁকে  স্বাগত জানানো হয়। দেওয়া হয় সম্বর্ধনাও। সেখান থেকে বেরিয়ে হলদিবাড়ি বাজারে দুর্গা মন্দিরে পুজো দেন মন্ত্রী।  

আরও পড়ুন: Ankita Adhikari : এ মাস থেকেই বেতন বন্ধ হচ্ছে অঙ্কিতা অধিকারীর !

এ দিকে,এসএসসি দুর্নীতি-মামলায় সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কোচবিহার ফিরতেই পরেশে গ্রেফতারের দাবি পথে নামল ফরওয়ার্ড ব্লক। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর পদ থেকে পরেশের পদত্যাগেরও দাবি তোলেন ফরওয়ার্ড ব্লক নেতা-কর্মীরা। পরেশ বা রাজ্যের তরফে যদিও এখনও পর্যন্ত তেমন কোনও ইঙ্গিত মেলেনি।

তবে কলকাতা ছাড়লেও, পরেশের উপর থেকে এখনই লাগাম ছাড়ছে না সিবিআই। বরং পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের পাশাপাশি তাঁর আয়কর সংক্রান্ত নথই গোয়েন্দাদের নজরে রয়েছে। সূত্রের খবর, আয়কর দফতরের কাছে এই তিন নেতা-মন্ত্রীর প্যান কার্ডের নম্বরে কোথায়, কত সম্পত্তি রয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

পরেশের আয়কর নথিতেও নজর গোয়েন্দাদের

সিবিআই সূত্রে খবর, আয়কর দফতরের নথির সঙ্গে মিলিয়ে দেখা হবে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডলের দেওয়া নথি। চাওয়া হয়েছে ওই তিন নেতা-মন্ত্রীর আত্মীয়দের সম্পত্তি সংক্রান্ত নথিও। সূত্রের খবর, গত কয়েকবছরে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অনুব্রত মণ্ডল যে আয়কর জমা দিয়েছেন, সেই সংক্রান্ত তথ্যও চেয়েছে সিবিআই।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
TMC News: ‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
‘জ্ঞানেশ কুমারকে চোর বললে আপনাদের গায়ে লাগছে কেন?’ আক্রমণে কুণাল, মমতা-তৃণমূলের মিছিল আটকানো হল
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget