এক্সপ্লোর

Park Street Shootout: হাত ফুঁড়ে বেরিয়ে যায় গুলি, অ্যাসিস্ট্যান্ট কমাডান্টের ক্ষতিগ্রস্ত মাংসপেশিতে চলছে চিকিৎসা

Park Street Case: হাসপাতাল সূত্রে খবর, তাঁর ডান হাতের কনুইয়ের নীচে গুলি লাগলেও তা হাত ফুঁড়ে বেরিয়ে যায়। ফলে অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি।

সন্দীপ সরকার, কলকাতা: ভারতীয় জাদুঘরে (Indian Museum) গুলিকাণ্ডে জখম CISF-এর অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট সুবীর ঘোষ (Subidr Ghosh) এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি। ভারতীয় জাদুঘরে গুলিকাণ্ডে নতুন তথ্যও সামনে এসেছে যে হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্রর নিশানায় ছিলেন অ্যাসিন্ট্যান্ট কমাডান্ট সুবীর ঘোষ ও ইন্সপেক্টর পদমর্যাদার এক অফিসার। রোলকল চলাকালীন আচমকাই সেন্ট্রি পোস্ট AK 47 রাইফেল ছিনিয়ে এনে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন CISF জওয়ান। নিজেদের বাঁচাতে গাছের আড়ালে লুকিয়ে পড়েন ইন্সপেক্টর ও  অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট। কিন্তু শেষ রক্ষা হয়নি। গুলিতে মৃত্যু হয় এএসআই রঞ্জিত সারেঙ্গির। 

হাসপাতাল সূত্রে কী জানান হচ্ছে? 

হাসপাতাল সূত্রে খবর, তাঁর ডান হাতের কনুইয়ের নীচে গুলি লাগলেও তা হাত ফুঁড়ে বেরিয়ে যায়। ফলে অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। ক্ষতিগ্রস্ত মাংসপেশিতে চিকিত্সা হয়েছে। শারীরিক অবস্থা স্থিতিশীল। ট্রমা কাটলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে, খবর সূত্রের। 

আরও পড়ুন, সহকর্মীদের হাসির খোরাকে মনে ক্ষোভ! রাইফেল ছিনিয়ে এনে এলোপাথাড়ি গুলির প্ল্যান অক্ষয়ের

কে এই সুবীর ঘোষ?

এদিকে, নদিয়ার চাকদা থানা এলাকার আলাইপুর গ্রামের বাসিন্দা CISF কমাডান্ট সুবীর ঘোষ। আজই তাঁর গ্রামের বাড়িতে আসার কথা ছিল। কিন্তু গতকাল ভারতীয় জাদুঘরে CISF-এর ব্যারাকে হেড কনস্টেবলের গুলিতে জখম হন সুবীর। খবর পেয়ে রাতেই কলকাতায় যান ভাই সরোজ ঘোষ। সুবীর সস্ত্রীক থাকেন ভারতীয় জাদুঘরে CISF কমপ্লেক্সে। একমাত্র ছেলে কর্মসূত্রে ব্যাঙ্গালোরে। পরিবার সূত্রে খবর, খেলাধুলোয় ভালো ছিলেন সুবীর। আশির দশকে যোগ দেন CISF-এ। অবসরের মুখে দাঁড়িয়ে এই ঘটনায় চিন্তিত তাঁর পরিবার।  

প্রসঙ্গত, দু’ থেকে আড়াই মাস ধরে হেনস্থার শিকার হচ্ছিলেন। অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট ও সহকর্মীরা মানসিক অত্যাচার করতেন, উপহাস করতেন। তাই রাগ ছিল অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট সুবীর ঘোষের ওপর। জেরায় পুলিশের কাছে দাবি ভারতীয় জাদুঘরে বার্স্ট ফায়ারের ঘটনায় ধৃত CISF-এর হেড কনস্টেবল অক্ষয়কুমার মিশ্রর। খবর সূত্রের। গতকাল ভরসন্ধেয় CISF-এর ব্যারাকে AK 47 রাইফেল থেকে ১৫ রাউন্ড গুলি ছোড়েন অক্ষয়। সূত্রের খবর, লক্ষ্য ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমাডান্ট সুবীর ঘোষ। সুবীরের হাতে গুলি লাগে। ভর্তি এসএসকেএম হাসপাতালে। ধৃত জওয়ানের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, ছিনতাই ও অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। 

সেরা শিরোনাম

দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget