এক্সপ্লোর

Kolkata News: দু চাকা থেকে পণ্য়বাহী গাড়ি, আগামীকাল থেকে কলকাতায় বাড়ছে পার্কিং ফি

শনিবার থেকে কলকাতায় আরও দামি হচ্ছে পার্কিং ফি। দু চাকা থেকে চার চাকা, বাস থেকে পণ্য়বাহী গাড়ি, সব ক্ষেত্রেই বর্ধিতহারে দিতে হবে পার্কিং ফি।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: আগামীকাল থেকে কলকাতায় (Kolkata) বর্ধিত হারে দিতে হবে পার্কিং ফি। মোটরবাইক, গাড়ি, বাস, লরি সবেরই পার্কিং ফি বেড়েছে। পুরসভা সূত্রে খবর, অতিরিক্ত সময় গাড়ি পার্কিং লটে রাখার প্রবণতা কমাতেই এই সিদ্ধান্ত। অন্য়দিকে, বেআইনি নির্মাণ নিয়ে আরও কড়া অবস্থান নিল কলকাতা পুরসভা (KMC)।

বর্ধিত হারে দিতে হবে পার্কিং ফি: শনিবার থেকে কলকাতায় আরও দামি হচ্ছে পার্কিং ফি। দু চাকা থেকে চার চাকা, বাস থেকে পণ্য়বাহী গাড়ি, সব ক্ষেত্রেই বর্ধিতহারে দিতে হবে পার্কিং ফি। আগে যেখানে প্রতি ঘণ্টায় মোটরবাইক রাখার জন্য় দিতে হত ৫ টাকা, এখন, সেখানে, প্রথম-দু-ঘণ্টার জন্য় ১০ টাকা। তিন ঘণ্টা রাখলে দিতে হবে ৪০ টাকা। ৪ ঘণ্টার জন্য় ৬০ টাকা। ৫ ঘণ্টার জন্য় ৮০ টাকা। আর ৫ ঘণ্টা পেরিয়ে গেলে, তারপর ঘণ্টা পিছু দিতে হবে ৫০ টাকা করে। চারচাকা গাড়ির ক্ষেত্রে আগে ঘণ্টায় ১০ টাকা পার্কিং ফি দিতে হত। এবার প্রথম দু ঘণ্টার জন্য় ২০ টাকা। তিন ঘণ্টায় ৮০ টাকা।৪ ঘণ্টায় ১২০ টাকা৫ ঘণ্টায় ১৬০ টাকা এবং তারপর ঘণ্টা পিছু অতিরিক্ত ১০০ টাকা করে।

পুরসভা সূত্রে খবর, অতিরিক্ত সময় গাড়ি পার্কিং লটে রাখার প্রবণতা কমাতেই এই সিদ্ধান্ত। শুধু ২ চাকা বা চার চাকার ক্ষেত্রেই নয়। বাস ও পণ্য়বাহী গাড়ির ক্ষেত্রেও বেড়েছে পার্কিং চার্জ। বাস বা লরি রাখার জন্য় আগে যেখানে ঘণ্টাপিছু পার্কিং ফি ছিল ২০ টাকা। সেটা বেড়ে হয়েছে ৪০ টাকা। ৪ ঘণ্টা বাস বা লরির জন্য় এবার থেকে দিতে হবে ২৪০ টাকা। ৫ ঘণ্টায় ৩২০টাকা।  ৫ ঘণ্টার পর ঘণ্টা পিছু অতিরিক্ত ২০০ টাকা করে। পুর কর্তাদের অনুমান, পার্কিং ফি বৃদ্ধির ফলে, যে বিপুল পরিমাণ গাড়ি রাস্তায় বের হয়, তার সংখ্য়া কিছু হলেও কমবে। বাতাসে দূষণের মাত্রাও কমবে।

অন্য়দিকে, বেআইনি নির্মাণ নিয়েও কড়া পুরসভা। এক বাসিন্দার অভিযোগের প্রেক্ষিতে কেএমসির আধিকারিকদের কার্যত ভর্ৎসনা করলেন মেয়র। কলকাতা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা, সম্প্রতি টক টু মেয়রে ফোন করে অভিযোগ করেন, তাঁর ফ্ল্য়াটের কমপ্লিশন সার্টিফিকেট পাচ্ছেন না। বিষয়টি নিয়ে তিনি আদালতেরও দ্বারস্থ হয়েছেন। খোঁজ খবর নিয়ে মেয়র জানতে পারেন, বেআইনি নির্মাণের অভিযোগ ওঠায় কমপ্লিশন সার্টিফিকেট পাননি গ্রাহক। এই ঘটনায় পুরসভার আধিকারিকদের ওপর চরম অসন্তোষ প্রকাশ করেন ফিরহাদ হাকিম। মেয়র বলেন, “আমি বারবার বলেছি কোন কিছু ইলিগ্যাল হলে যার এলাকায় হচ্ছে তাকে শোকজ করুন আজ পর্যন্ত সেটা হল না। যে তার চাকরি কেন যাবে না এই অবৈধ নির্মাণ হল যেখানে। ভেঙে দিন সেই লোকটার কি দোষ প্রোমোটার ইল্লিগাল করেছে বলে সেই লোকটা সাফার করবে কেন? আর সেই হেনস্থায়ী বা হবে কেন। সেই প্ল্যান দেখে ফ্ল্যাটটা বুক করেছে এটা তার দোষ। প্ল্যান দেখে ফ্ল্যাটটা কিনেছে আপনার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আপনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পয়সা খেয়ে চুপ করে বসে ছিল প্রোমোটার বাড়ি করে দিচ্ছে। এখন সেটা রেগুলাইজ করার জন্য এনার কম্পিটিশন সার্টিফিকেট পাচ্ছেন না কেন হবে। ওঁরা যে ঢুকতে পারছেন না একটা লোক কতদিন সাফার করবে।’’ মেয়র জানিয়েছেন, বেআইনি নির্মাণের অভিযোগ উঠলে থানায় নোটিস দিয়ে জানাবেন বোরো ইঞ্জিনিয়াররা। গাফিলতি প্রমাণ হলে চাকরি পর্যন্ত যেতে পারে অভিযুক্তের।

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget