এক্সপ্লোর

Recruitment Scam:আজ ফের পার্থ-সুবীরেশ-কল্যাণময়দের পেশ করা হবে বিশেষ সিবিআই আদালতে

Partha Chatterjee: নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ ৭ জনকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে।

প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় আজ ফের পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya), কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ (Kalyanmoy Ganguly) ৭ জনকে আলিপুরে সিবিআইয়ের (CBI) বিশেষ আদালতে পেশ করা হবে। দুই মিডলম্যান প্রসন্ন রায় ও প্রদীপ সিং-কেও তোলা হবে আদালতে। সিবিআই সূত্রে খবর, কেউ জামিনের আবেদন জানালে তার বিরোধিতা করবে তারা। গত কয়েকদিনের তদন্তে পার্থ, সুবীরেশ সম্পর্কে কী নতুন তথ্য উঠে এসেছে, তা আদালতকে জানানোর পাশাপাশি, জামিনের বিরোধিতার কারণও স্পষ্ট করবে সিবিআই। 

এখনও পর্যন্ত...
দুদিন আগে ইডির আইনজীবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রসঙ্গ টেনে বলেছিলেন, এই মনীষী বাংলাকে ১০০ বছর এগিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু বাংলাকে ১০০ বছর পিছিয়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, গত ১৪ দিনে তদন্ত করে কী জানা গেল সেটা আজ কেস ডায়েরিতে জানাবে সিবিআই। এর মধ্যে আবার ইডি দাবি করেছিল, কুন্তল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়কে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন। এখন দেখার বিষয়, এই দিন এই নিয়ে নতুন কোনও তথ্য প্রকাশ করে কিনা সিবিআই। সব মিলিয়ে দুর্নীতির শিকড় কতটা গভীরে, নতুন কোনও বিস্ফোরক তথ্য় জানা গেল কিনা সব দিকেই নজর থাকছে এই দিন। 

গ্রেফতারি...
নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দেহে ইডির হাতে গত বছর রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরই রাজ্যজুড়ে আলোড়ন শুরু হয়ে গিয়েছিল। তার পর ধীরে ধীরে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে ধরা পড়েন  সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ ৭ জন। তদন্ত এগোতে শুরু করলে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসে। কয়েক সপ্তাহ আগেই কুন্তল ঘোষকে গ্রেফতার করে ইডি। তদন্তে অসহযোগিতার অভিযোগে যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। প্রায় ২৪ ঘন্টা তল্লাশি চালানোর পর গ্রেফতার হন কুন্তল। গ্রেফতারের আগে কুন্তল ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করেছিল ইডি-র। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়, দাবি ইডি সূত্রে। খোঁজ মেলে এক ধূসর রংয়ের ডায়েরির যার প্রতিটি পাতাতেই রয়েছে বিস্ফোরক তথ্য। কারণ সেখানেই রয়েছে কোটি কোটি টাকার হিসেব। নিয়োগ দুর্নীতির তদন্তে নজর যায় এমনই একটি ডায়েরিতে। অভিযোগ, সেটি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ডায়েরি। ইডি দাবি করেন, সেখানেই রয়েছে কুন্তল ঘোষকে দেওয়া কোটি কোটি টাকার হিসেব। রয়েছে কুন্তল ঘোষের সইও। ইডি সূত্রে দাবি এর মধ্যে বেশ কয়েকটি তাঁর সই বলেও স্বীকার করেছেন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক।    

আরও পড়ুন:ফাইনালে শুরুতেই ব্যাটিং বিপর্যয় বাংলার, ৩৪ রানে হারাল ৫ উইকেট

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
কীভাবে চলত টুলুর র‍্যাকেট? ' মমতার মদত ছাড়া এঘটনা সম্ভব নয়', বললেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Malda News: মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
মিড-ডে মিলে গরমিলের অভিযোগ, সাসপেন্ড মালদার স্কুলের প্রধান শিক্ষিকা
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget