এক্সপ্লোর

SSC Scam: নিয়োগ দুর্নীতিতে সরাসরি অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়! আদালতে বিস্ফোরক ইডি

Partha Chatterjee Update: আদালতে ইডি-র দাবি, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় ২৮ কোটি টাকা চাকরি-বিক্রির টাকা। এই টাকা অর্পিতার ফ্ল্যাটে রেখেছিলেন পার্থ।

প্রকাশ সিনহা, কলকাতা: SSC দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক ইডি (ED)। নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রীকে সরাসরি অভিযুক্ত বলে দাবি। আদালতে ইডি-র দাবি, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় ২৮ কোটি টাকা চাকরি-বিক্রির টাকা। এই টাকা অর্পিতার ফ্ল্যাটে রেখেছিলেন পার্থ। আদালতে ইডি-র দাবি, বেলঘরিয়ার যে ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সেই ঠিকানায় পার্থর পরিবারের এক ঘনিষ্ঠের অফিস রয়েছে। 

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে বিস্ফোরক ইডি: SSC দুর্নীতিকাণ্ডে গতকাল নগর দায়রা আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। পার্থকে SSC দুর্নীতিতে সরাসরি অভিযুক্ত করে আদালতে ইডি-র দাবি করে, তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন নিয়োগ প্রক্রিয়া মেধার ভিত্তিতে নয়, সুপারিশের ভিত্তিতে হয়েছিল। ইডি-র আরও দাবি, SSC গ্রুপ ডি-র চাকরি-দুর্নীতিতেও পার্থ চট্টোপাধ্যায়ের যোগ স্পষ্ট। পার্থর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ইন্দ্রনীল ভট্টাচার্য নামে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড। ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর সুপারিশ-পত্রেও এই ইন্দ্রনীলের নাম রয়েছে বলে আদালতে দাবি ইডি-র। 

গতকালের শুনানিতে আদালতে ইডি দাবি করে, LIC’র থেকে পাওয়া নথি ও তথ্য অনুযায়ী, পার্থ চট্টোপাধ্যায়ের নাম ‘Uncle’ হিসাবে দেখিয়েছেন অর্পিতা। এর থেকে দু’জনের ঘনিষ্ঠ সম্পর্ক বোঝা যায়। ED’র আইনজীবী আরও বলেন, আইন বলছে এই ধরনের মামলায় সাড়ে ৩ বছরের আগে জামিন দেওয়া যায় না। সম্পত্তি বৃদ্ধি ও ভুয়ো কোম্পানি তৈরির মাস্টারমাইন্ড পার্থ চট্টোপাধ্যায়। তিনি গরিব ছেলে-মেয়েদের কম টাকায় ভুয়ো কোম্পানিতে কাজ করিয়ে শোষণ করতেন। নতুন আরও ৩০টি অ্যাকাউন্টের হদিশ মিলেছে। এ’নিয়ে মোট ১০০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে। এই সব অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা প্রয়োজন। ২০১টি ভুয়ো কোম্পানির মাধ্যমে সোনারপুরে অপা ইউটিলিটি সার্ভিসেসের নামে জমি কেনা হয়। সেখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। সিমবায়োসিস মার্চেন্ট প্রাইভেট লিমিটেড নামে আরও একটি ভুয়ো কোম্পানির হদিশ মিলেছে।  এই কোম্পানির শেয়ারের দামে কারচুপি করে, প্রায় পৌনে তিন কোটি কালো টাকা সাদা করা হয়েছে। 

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে সশরীরে আদালতে হাজির করার পরিবর্তে ভার্চুয়াল শুনানির আবেদন করেছিল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। তাদের আর্জি মতোই গতকাল ভার্চুয়াল শুনানি হয়। এর বিরোধিতা করে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এদিন বলেন, সশরীরে আদালতে হাজির হওয়া মৌলিক অধিকার। জেল কর্তৃপক্ষ মৌলিক অধিকার হরণ করার চেষ্টা করছে। অন্যদিকে, ফের খারিজ হল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন। যে কোনও শর্তে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আর্জিতে সাড়া দিল না আদালত। পার্থ চট্টোপাধ্যায়ের জেল হেফাজতের সময়সীমা আরও বাড়ল। আরও ১৪ দিন তাঁকে জেলেই থাকতে হবে। 

আরও পড়ুন: Suvendu Adhikari: মানহানি মামলায় শুভেন্দুকে হাজিরার নির্দেশ নিম্ন আদালতের, হাইকোর্টে যাচ্ছেন বিরোধী দলনেতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget