এক্সপ্লোর

Partha Chatterjee Arrested: 'ক্রমশ ওঁর শরীর ভাঙছে', বক্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর

Partha Chatterjee Lawyer: 'ওঁর এখন শারীরিক অবস্থা খারাপ হচ্ছে। ক্রমশ উনি ভেঙে পড়ছেন। আমরা ওঁর সঙ্গে দেখা করে এসেছি। ওঁর স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার জন্য ইডি-সহ সকলের কাছে আবেদন জানাচ্ছি।'

ঝিলম করঞ্জাই, কলকাতা: এসএসসি কেলেঙ্কারিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতার বাড়িতে টাকার পাহাড়! ইডি-র দাবি, তদন্তে সহযোগিতা করেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সকালে দিল্লির সদর দফতরে শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেন ইডি-র তদন্তকারীরা। এরপরই গ্রেফতার। জানা যাচ্ছে, ইডির পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে ১৮ দিন হেফাজতে রাখার জন্য আবেদন করা হয়েছিল। তার বিরোধিতা করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা। শেষমেষ তাঁকে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। 

গোটা ঘটনায় কী বলছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী?

প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীর কথায়, 'দু'পক্ষের সওয়াল জবাব হয়েছে আজ। ওঁরা রিম্যান্ড চেয়েছিল, কিন্তু ওঁর কাছে কিছু পাওয়া যায়নি বলে, সেই প্রেক্ষিতে আমরা তার বিরোধিতা করেছি। এবং ওঁরা কোনও নথিও দেখাতে পারেনি। দুই তরফের কথা শুনে কোর্ট ফের সোমবার তারিখ দিয়েছেন। এবং ততদিন পর্যন্ত তিনি ইডি হেফাজতে থাকবেন।'

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আরও জানান, 'ওঁর এখন শারীরিক অবস্থা খারাপ হচ্ছে। ক্রমশ উনি ভেঙে পড়ছেন। আমরা ওঁর সঙ্গে দেখা করে এসেছি। ওঁর স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার জন্য ইডি-সহ সকলের কাছে আবেদন জানাচ্ছি।'

 

আরও পড়ুন: Partha Chatterjee Arrested: রাত ১.৫৫-তে গ্রেফতার পার্থ, ২ দিনের ইডি হেফাজত

গতকাল রাতভর নাকতলার বাড়ির দোতলার একটি ঘরে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। নীচে ছিল কেন্দ্রীয় বাহিনী ও নেতাজিনগর থানার পুলিশ। সকালে পার্থর বাড়িতে যান তাঁর আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত। গোটা জিজ্ঞাসাবাদ পর্বে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। ব্যবহার করতে দেওয়া হয়নি ফোন। ইডি সূত্রে দাবি, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, অর্পিতার আত্মীয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে প্রচুর সম্পত্তি রয়েছে। সেই সমস্ত সম্পত্তির হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা গ্রেফতার। স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগ টানা জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হল। ‘আমি কোনও অন্যায় করিনি, এটা বিজেপির বড় চাল’, গ্রেফতারির পরেই দাবি পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের।

সেরা শিরোনাম

News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Mamata Banerjee Detained : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget