এক্সপ্লোর

Partha Chatterjee: 'নিজের প্রজ্ঞায় কথা বলেছি, কেউ শিখিয়ে দেয়নি', শুভেন্দুকে জবাব পার্থর

Suvendu Adhikari: বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে শুভেন্দু অধিকারীর অভিযোগের জবাব দেন পার্থ চট্টোপাধ্যায়।

কলকাতা: আইনি টানাপোড়েন এখনও চলছে। বার বার আবেদন জানিয়েও জামিন মঞ্জুর হয়নি তাঁর। তার মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আনা অভিযোগ নিয়ে মুখ খুললেন। তাঁকে কিছু শিখিয়ে দিতে হয় না, নিজের বিদ্যা-বুদ্ধি প্রজ্ঞায় কথা বলার ক্ষমতা তাঁর রয়েছে বলে জানিয়ে দিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তৃণমূল তাঁকে শিখিয়ে পড়িয়ে নিয়েছিল বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু। তারই জবাব দিলেন পার্থ (SSC Case)।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে অভিযোগের জবাব দেন পার্থ। শুভেন্দুর অভিযোগের প্রেক্ষিতে প্রতিক্রিয়া চাইলে বলেন, "আমি অসত্য ভাষণের কোনও উত্তর দিই না। অসত্য, বাস্তবহীন এবং কোনও তথ্যনির্ভর নয়। আমি জীবনে যা করি, উনি বিরোধী দলনেতা, ভাল করে জানেন। আমার বিদ্যা, বুদ্ধি এবং রাজনতিক প্রজ্ঞার মধ্যে থেকেই কথা বলি আমি। আমাকে কেউ শিখিয়ে দেয় না। আমি অন্তত ওঁর কাছ থেকে প্রত্যাশা করি না।"

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর থেকেই বার বার বিদ্ধ হয়েছেন পার্থ। গত সপ্তাহে তা নিয়ে মুখ খোলেন পার্থ। আদালতে ঢোকার সময় বলেন, "যে সুজন চক্রবর্তী, দিলীপবাবু, শুভেন্দুবাবুরা বড় বড় কথা বলছেন, তাঁরা নিজের দিকে দেখুন, উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন। ২০০৯-'১০ সালের সিএজি রিপোর্ট পড়ুন। সমস্ত জায়গায় তদ্বির করেছেন, যেহেতু আমি বলেছি করতে পারব না। আমি নিয়োগ কর্তা নই, আমি এ ব্যাপারে কোনও সাহায্য় তো দূরের কথা, কোনও বেআইনি কাজ করতে পারব না। শুভেন্দুর ২০১১-'১২ সালটা দেখুন না! DPSC টা দেখুন না, কী করেছিল তারা!"

পার্থর এই মন্তব্য নিয়ে জলঘোলা হতে সময় লাগেনি। কারণ পার্থ যে সময়ে মন্তব্য ওই মন্তব্য করেন, তার কিছু ক্ষণ আগে কার্যত ওই একই কথা ট্যুইটারে লেখেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল লিখেছিলেন, 'শিক্ষায় নিয়োগ-বিতর্ক। দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারী,শমীক ভট্টাচার্য ও আরও কয়েকজন চাকরির সুপারিশ করেছিলেন কি? তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে অনুরোধ করেছিলেন কি? তদন্ত হোক। কেন্দ্রীয় এজেন্সি একমুখী কাজ না করে নিরপেক্ষ কাজ করুক'। 

তাই পার্থ শুভেন্দু, দিলীপ, সুজনদের নাম মুখে আনতেই ময়দানে নেমে পড়েন বিরোধীরা। গোটা ঘটনাটিকে পরিকল্পিত চিত্রনাট্য বলে উল্লেখ করেন তাঁরা।  দিলীপ বলেন, "আসলে গোটাটাই সাজানো। ওর ওপর চাপ তৈরি করছে এগুলো বলার জন্য়। য়েমন সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লিখিয়েছিল। যেমন দেবযানীকে বলতে চাপ দিয়েছিল।"

সুজনের বক্তব্য ছিল, "২০০৯ সালে তো পার্থ চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা ছিলেন। সুদীপ্ত সেনকে দিয়ে যেমন কমপ্লেন করাচ্ছে, তেমনি জেলবন্দি পার্থকে দিয়েও একই অভিযোগ করাচ্ছে।"

অন্য দিকে, শুভেন্দুকে বলতে শোনা যায়, "প্লট রেডি হয়েছে গতকাল। জেলের সুপার দেবাশিস চক্রবর্তী, কাল বিকেল চারটের সময় দেবাশিসের কেবিনে পার্থর আইনজীবী ও পার্থ ছিলেন। ওই সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হোক। দেবাশিস চক্রবর্তীর মোবাইল ফোন নিয়ে নেওয়া হোক।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget