এক্সপ্লোর

Partha Chatterjee: এবার টেট দুর্নীতিতে নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের

TET Scam: প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে মিলেছে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি। মিলেছে SSC-র শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথিও।

প্রকাশ সিনহা, কলকাতা: SSC-র পর এবার টেট দুর্নীতিতেও (TET Corruption Case) নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে মিলেছে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি। মিলেছে SSC-র শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথিও। পার্থর বাড়ির সিজার লিস্টের ১৫ নম্বরে উল্লেখ ইডি-র। ২০১২ সালের টেটের প্রথম তালিকা বাতিল করে দ্বিতীয় তালিকা প্রকাশিত হয়। সিজার লিস্টের ১৩ নম্বরে উল্লেখ, পার্থর বাড়িতে মিলেছে শিক্ষক নিয়োগ, বদলি সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড। ইডি-র দাবি, শুধু টেট বা SSC সংক্রান্ত নথি নয়, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অর্পিতার (Arpita Mukherjee) নামে থাকা ৭টি সম্পত্তির দলিল মিলেছে। সিজার লিস্টে তারও উল্লেখ রয়েছে। 


Partha Chatterjee: এবার টেট দুর্নীতিতে নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের

টেট দুর্নীতিতে নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের: নিয়োগ দুর্নীতি মামলায় সামনে আসছে একের পর এক তথ্য। এবার টেট দুর্নীতিতেও নাম জড়াল প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তদন্তে নেমে একাধিক নথি উদ্ধার করে ইডি। যার একটি তালিকায় তৈরি করা হয়েছে। সেই তালিকারই ১৫ নম্বরে উল্লেখ করা হয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে মিলেছে ২০১২ সালের টেট উত্তীর্ণদের সংশোধিত তালিকার নথি। এই সংশোধিত তালিকাতেই দুর্নীতি এবং কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ ওঠে। পাওয়া গিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির এতটি নোটও। শুধু তাই নয়, সিজার লিস্টের ১৩ নম্বরে উল্লেখ, পার্থর বাড়িতে মিলেছে শিক্ষক নিয়োগ, বদলি সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড। উল্লেখ্য এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছেন, কোনও কমিটি তিনি নিয়ন্ত্রণ করতেন না। কমিটি কীভাবে কাজ করত, সে বিষয় তিনি জানতেন না। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে একাধিক নথি উদ্ধারের পর ইডি আধিকারিকদের দাবি, এসএসসি, গ্রুপ-ডি ছাড়াও টেট দুর্নীতি মামলায় নাম জড়াল প্রাক্তন শিক্ষামন্ত্রীর। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

জেরায় সহযোগিতা করছেন অর্পিতা: এদিকে জেরায় সহযোগিতা করছেন অর্পিতা (Arpita Mukherjee)। তাঁর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। কিন্তু মুখ খুলছেন না পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। দাবি ইডি-র (ED)। ইডি সূত্রে দাবি, স্কুলে নিয়োগ দুর্নীতির পিছনে রয়েছে অদৃশ্য হাত। সেই হাতের মাধ্যমেই টাকা নেওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, এ নিয়ে পার্থ চট্টোপাধ্যায় এখনও মুখ খোলেননি। ইডি সূত্রে খবর, পার্থ ও অর্পিতাকে আলাদা বসিয়ে জেরা করা হলেও, দু’জনের বয়ানে ফারাক ধরা পড়লে, আজই মুখোমুখি বসিয়ে জেরা করার সম্ভাবনা।

আরও পড়ুন: SSC: "পাঁচজনের বেশি নামের তালিকা দেওয়া হয়েছিল", অনন্তদেবের মন্তব্যে পাল্টা তোপ বিরোধী শিবিরের

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
Weather Update: বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?
বৃষ্টিতে নাজেহাল হয়েছে জনজীবন, অবশেষে বর্ষাবিদায়? আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া?

ভিডিও

Bikash Bhaban Abhijan: চাকরি স্থায়ীকরণের দাবিতে সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
omputer Teachers Agitation | সল্টলেকে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের বিক্ষোভ
CPM News LIVE | ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে মিন্টো পার্কে উত্তেজনা | ABP Ananda LIVE
Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget