এক্সপ্লোর

Cattle Smuggling Case: বিচারকের প্রশ্নের সদুত্তর দিতে পারলেন না ED-র আইনজীবী, ঝুলে রইল গরুপাচার মামলা দিল্লিতে সরানোর আবেদন

Asansol CBI Court: গরু পাচার মামলা দিল্লিতে স্থানান্তরের আবেদন নিয়ে আসানসোলের বিশেষ CBI আদালতে ধাক্কা খেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: গরুপাচার (Cattle Smuggling Case) মামলা দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া নিয়ে টানাপোড়েন অব্যাহত রইল। আসানসোলের বিশেষ CBI আদালতের বিচারকের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারলেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ED) আইনজীবী। ৬ সেপ্টেম্বর পর্যন্ত ঝুলে রইল গরুপাচার মামলা দিল্লিতে স্থানান্তরের শুনানি। ওই দিন মামলার পরবর্তী শুনানি হবে আদালতে।

গরু পাচার মামলা দিল্লিতে স্থানান্তরের আবেদন নিয়ে আসানসোলের বিশেষ CBI আদালতে ধাক্কা খেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ৬ সেপ্টেম্বর পর্যন্ত ঝুলে রইল মামলা দিল্লিতে স্থানান্তরের শুনানি। ED-র এক্তিয়ার নিয়ে এদিনও বিচারকের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারলেন না ED-র আইনজীবী।

শনিবার শুনানি চলাকালীন, ED-র আইনজীবীকে বেশ কয়েকটি প্রশ্ন করেন বিচারক। তিনি জানতে চান, "CBI এই মামলায় যা বাজেয়াপ্ত করছে, আর আপনারা যার ভিত্তিতে মামলা করেছেন সেগুলো কি এক?" এর জবাবে ED-র আইনজীবী বলেন, "না আমরা শুধু আর্থিক দুর্নীতির দিকটা দেখছি।"

আরও পড়ুন: Calcutta High Court: তল্লাশির নামে ব্যক্তিগত কাজ ED আধিকারিকের! অভিষেকের দায়ের করা মামলার রায়দান পিছোল

এর পর বিচারক জানতে চান, আইনের কোথায় লেখা আছে যে আর্থিক দুূর্নীতির তদন্ত একমাত্র ED-ই করতে পারে? তাতে আর্থিক দুর্নীতির একাধিক ধারা উল্লেখ করে ED-র আইনজীবী বিচারককে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাঁর যুক্তিতে সন্তুষ্ট হতে পারেননি বিচারক। তিনি বলেন, "আইন অবশ্যই আছে। না হলে দেশজুড়ে ED এত তদন্ত করতে পারত না।" কিন্তু শুধুমাত্র ED-ই আর্থিক দুর্নীতির তদন্ত করতে পারবে , সেই আইনের তথ্য তিনি দেখতে চান।

এর পর বিচারক ED-র আইনজীবীকে কিছুক্ষণ সময় দেন বিভাগীয় অন্যান্য আইনজীবীর সাথে কথা বলার জন্য। প্রায় ১৫ মিনিট পর ফিরে এসেও, ED-র আইনজীবী সদুত্তর দিতে পারেননি।  এর পরই, ৬ সেপ্টেম্বর পর্যন্ত মামলা স্থগিত করে দেন বিচারক। আগামী ৬ সেপ্টেম্বর, এই মামলার পরবর্তী শুনানি হবে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে।

এর আগে, অগাস্ট মাসেও গরুপাচার মামলা দিল্লিতে সরিয়ে নিয়ে যেতে চেয়ে ভর্ৎসিত হয় ED. কেন্দ্রীয় সরকার কি কোনও ক্ষমতা দিয়েছে তাদের, ইচ্ছা মতো যখন তখন যে কোনও আদালতে মামলা সরানো যায় কি, প্রশ্ন তোলেন বিচারক। শুধু তাই নয়, মামলার অধিকাংশ অংশ যখন আসানসোল সিবিআই আদালতে, অন্যত্র মামলা নিয়ে যাওয়ার আবেদন কেন, প্রশ্ন তোলে আদালত। ইডি-র আইনজীবীর উদ্দেশে সেবার বিচারক বলেন, "অন্য এজেন্সির মামলা ইচ্ছে মতো অন্য কোনও আদালতে নিয়ে যেতে চাইছেন কী করে? ৫০০ জন সাক্ষীকে নিয়ে অন্য আদালতে মামলা স্থানান্তরিত করলে বিচারে দেরি হবে, দেরি হবে ট্রায়ালেও।"

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget