এক্সপ্লোর

Arms Factory Recovered: বাড়িতে সুড়ঙ্গ কেটে অস্ত্র কারখানা! আসানসোলে চাঞ্চল্য

খোঁজ মিলছে না বাড়ি মালিকের। কোথায় পাচার করা হত অস্ত্র? নেপথ্যে কোনও বড় চক্র? খতিয়ে দেখছে পুলিশ।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান : একতলা বাড়ির ভিতরে সেপটিক ট্যাঙ্কের আদলে তৈরি করা হয়েছিল বাঙ্কার। আর সেই সুড়ঙ্গে ঢুকতেই চক্ষু ছানাবড়া। সেখানেই মিলল আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। আসানসোলের হীরাপুরে মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। বাড়ির মধ্যেই তৈরি হত আগ্নেয়াস্ত্র। বাজেয়াপ্ত ২ টি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। খোঁজ মিলছে না বাড়ি মালিকের। কোথায় পাচার করা হত অস্ত্র? নেপথ্যে কোনও বড় চক্র? খতিয়ে দেখছে পুলিশ।

কুলটির সাঁকতোড়িয়ার পর এবার আসানসোলের হীরাপুর। একমাসের মধ্যে পশ্চিম বর্ধমান জেলায় ফের মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। পুলিশ সূত্রে খবর, হীরাপুরের রহমতনগরে মহম্মদ জাভেদের বাড়িতে তৈরি হত আগ্নেয়াস্ত্র। কয়েকমাস ধরেই চলছিল বেআইনি কারবার। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে অভিযান চালায় হীরাপুর থানার পুলিশ।চমকে যান প্রতিবেশীরা। বাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে এখানে অস্ত্র তৈরি হত জানতাম না। এদিন পুলিশ রেড করেছে। এখানে ৪ জন ছিল। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডেপুটি কমিশনার (পশ্চিম) অভিষেক মোদি বলেছেন, 'বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, অস্ত্র তৈরির সরঞ্জামও পাওয়া গেছে, এনকোয়ারি চলছে। কে কে জড়িত আছে দেখা হচ্ছে।'

ঘটনার পর থেকেই বেপাত্তা বাড়ির মালিক। এইসব অস্ত্র কোথায়, কাদের কাছে পাচার করা হত, তা খতিয়ে দেখছে হীরাপুর থানার পুলিশ। এর আগে ১ অক্টোবর, কুলটির সাঁকতোড়িয়ায় নির্মীয়মাণ বাড়িতে বেআইনি অস্ত্র কারখানার হদিশ মেলে। উদ্ধার হয় পিস্তল, অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।

আরও পড়ুন- কেঁচো খুঁড়তে কেউটে, বরাকরে ফের অস্ত্র কারখানার হদিশ

আরও পড়ুন- ডানকুনিতে ঝাড়খণ্ড থেকে কলকাতাগামী বাসে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেফতার মহিলা-সহ ৩

আরও পড়ুন- পুলিশের জালে অস্ত্র কারবারি, বাজেয়াপ্ত একাধিক আগ্নেয়াস্ত্র

 

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Prasanta Barman : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
Prasanta Barman : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
CM Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...
মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার ভোট দিলেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে দাঁড়িয়েই কথা দিলেন ...

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget