এক্সপ্লোর

Covid Rule Break in Asansol: কোভিড বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে আসনসোলে ভোট প্রচার তৃণমূল-বিজেপির

Asansol Municipal Election : বিধিভঙ্গের অভিযোগ খারিজ দুই প্রার্থীরই।

কৌশিক গাঁতাইত, আসানসোল (পশ্চিম বর্ধমান) : রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। কিন্তু তার মাঝেও নির্বাচনী প্রচারে (Election Campaign) কোভিড বিধিভঙ্গে যেন, এ বলে আমায় দেখ, ও বলে আমায়। কোভিড পরিস্থিতিতে নির্বাচন কমিশনের (State Election Commission) বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে আসানসোলে (Asansol) চলছে পুরভোটের প্রচার। জনা পঞ্চাশেক সমর্থক নিয়ে মিছিল ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) প্রার্থীর। অন্যদিকে, ঢাক ঢোল পিটিয়ে প্রচার সারলেন ৬১ নম্বর ওয়ার্ডের বিজেপি (BJP) প্রার্থী। বিধিভঙ্গের অভিযোগ খারিজ দুই প্রার্থীরই।

এই নিয়ে পরপর তিনদিন। ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে নির্বাচন কমিশনের বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে আসানসোলে হইহই করে চলছে পুরভোটের প্রচার। মঙ্গলবার, বুধবারের পর বৃহস্পতিবারও দেখে বোঝার উপায় নেই, এদিনই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা একদিনে ১৫ হাজার ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার, রানীগঞ্জ পূরণমল এলাকায় প্রচারে বেরোন আসানসোল পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রূপেশ যাদব। যিনি আবার জেলার যুব তৃণমূলের সভাপতিও বটেন। দলবল নিয়ে রীতিমতো মিছিল করতে দেখা যায় তাঁকে। যে প্রচারে দূরত্ব বিধি কার্যত কষ্ট কল্পনা। একই ছবি, ৬১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কাঞ্চন সিন্হার প্রচারেও। ইনি তো আবার ঢাক ঢোল পিটিয়ে বাড়ি বাড়ি প্রচার সারলেন।

ইস্যু আলাদা, সংঘাত নিত্যদিনের। কিন্তু বিধিভঙ্গ ঢাকতে দু’জনের অজুহাতে কী অসম্ভব মিল! দুজনেই বলছেন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসেছেন, তাঁরা করবেন কী? আসানসোল পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রূপেশ যাদব বলেছেন, 'লোক চলে এসেছে, আমি তো তাড়িয়ে দিতে পারি না। বোঝানোর চেষ্টা করছি।' আর ৬১ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কাঞ্চন সিন্হা বলেছেন, '৪ জনকে নিয়েই এসেছিলাম। আমার সঙ্গে জনসমর্থন আছে। তাই লোক চলে এসেছে। '

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানই বলছে, আসানসোলে ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন অর্থাৎ ২৭ ডিসেম্বর পশ্চিম বর্ধমানে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৯। ভোটপ্রচার যখন তুঙ্গে, বুধবার সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে ৫৫৬ তে। মঙ্গলবার, নির্বাচন কমিশনের নির্দেশকে উপেক্ষা করে, সদলবলে রীতিমতো বাজনা বাজিয়ে মিছিল করেন ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। বুধবার, আসানসোল পুরসভার ৮৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী মোজাম্মিল হোসেন সদলবলে বাড়ি বাড়ি প্রচার সারেন সাড়ম্বরে! বৃহস্পতিবার ফের সেই এক ছবি! ফের সেই আসানসোলেই! 

আরও পড়ুন- প্রার্থীদের মুখেই নেই মাস্ক, উধাও দূরত্ব বিধিও, কোভিড বাড়বাড়ন্তে বিধিভঙ্গের ছবি পুরভোটের প্রচারে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget