এক্সপ্লোর

Durgapur News: দুর্গাপুরে বিজেপি বিধায়ক ও সাংসদের নামে নিখোঁজ পোস্টার, কেন ?

BJP: কয়েক মাস আগে রাষ্ট্রায়ত্ত কারখানার উচ্ছেদ অভিযান নিয়ে হুঙ্কার দিয়ে বস্তিবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া আর বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোরুই

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : বিজেপি বিধায়ক ও সাংসদের নামে পড়ল নিখোঁজ পোস্টার। রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সংলগ্ন এলাকায় মঙ্গলবার সকালে এমনই পোস্টার ঘিরে শুরু হল রাজনৈতিক চাপানউতোর।

পুনর্বাসনবিহীন উচ্ছেদ করতে এলে বুলডোজারের সামনে দাঁড়াবেন। কয়েক মাস আগে রাষ্ট্রায়ত্ত কারখানার উচ্ছেদ অভিযান নিয়ে হুঙ্কার দিয়ে বস্তিবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া আর বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোরুই। কিন্তু রাষ্ট্রায়াত্ত কারখানা সম্প্রসারণের জন্য উচ্ছেদের প্রাথমিক কাজ শুরু হয়েছে সম্প্রতি। সেই জায়গায় এবার বিজেপি বিধায়ক ও সাংসদের নামে পড়ল পোস্টার।

স্থানীয় বাসিন্দা মিঠুন দাস বলেন, "দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন কর্তৃপক্ষ যখন উচ্ছেদের নোটিস দিয়েছিল তখন বাসিন্দাদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন বিজেপি বিধায়ক আর সংসদ। পুনর্বাসনবিহীন উচ্ছেদ করতে এলে বুলডোজারের সামনে দাঁড়াবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা। কিন্তু উচ্ছেদের কাজ শুরু করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা। তাঁদের হুমকি দেওয়া হচ্ছে বস্তি ছেড়ে চলে যাওয়ার। কিন্তু এখন সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া আর বিধায়ক লক্ষ্মণ ঘোরুই নিখোঁজ হয়ে গেছেন। সেইজন্যই নিখোঁজের পোস্টার দেওয়া হয়েছে।"

এই ইস্যুতে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূল জেলা সহ সভাপতি উওম মুখোপাধ্যায় ও ওই ওয়ার্ডের (৩৬) প্রাক্তন পুরপিতা লোকনাথ দাস বলেন, "মানুষের পাশে ওরা থাকে না। মানুষের সঙ্গে যোগাযোগও রাখে না । সেইজন্যই মানুষ ওদের নিখোঁজ বলেছে।" 

এদিকে তৃণমূলকে পাল্টা আক্রমণ করে বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া জানান, ওই এলাকার মানুষ সমস্যার কথা তাঁকে জানাননি। অথচ তিনি দুর্গাপুরেই রয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্যে নিখোঁজ পোস্টার দেওয়া হচ্ছে তৃণমূলের মদতে।

একই অভিযোগ বিজেপি বিধায়ক লক্ষ্মণেরও। গরিব মানুষ ও বেকার ছেলেদের টাকা দিয়ে এই কাজ করা হচ্ছে বলে শাসক দলের বিরূদ্ধে অভিযোগ তাঁর।

এর আগে ২০২২ সালের অক্টোবর মাসে পোস্টার পড়ে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি (BJP) সাংসদ (MP) সুরিন্দর সিং অহলুওয়ালিয়ার (Surinder Singh Ahluwalia) নামে। 

'নিখোঁজ পোস্টার'-র এই প্রবণতা অবশ্য নতুন কিছু নয়। আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নামেও একই ভাবে পোস্টার পড়েছিল। বাদ যাননি আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও। আবার উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়েও এক প্রশ্ন ওঠে।

আরও পড়ুন ; 'বিজেপির মতে যে কোনও মানুষ পাগড়ি পরলেই তিনি খালিস্তানি', পুলিশ অফিসারের প্রসঙ্গ টেনে সরব মমতা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget