এক্সপ্লোর

Durgapur : পুরসভার মেয়াদ ফুরনোর মুখে বেহাল রাস্তা সংস্কারের সিদ্ধান্ত দুর্গাপুরে, 'গিমিক' বলছে বিরোধীরা

Durgapur : তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভার কার্যকালের মেয়াদ অগাস্ট মাসে শেষ হচ্ছে

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : দুর্গাপুর পুরসভার মেয়াদ ফুরনোর মুখে শিল্পশহরে বেহাল রাস্তা সংস্কারের সিদ্ধান্ত আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের। তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ, দুর্গাপুর পুরভোটের দিকে তাকিয়েই এখন রাস্তা সারাইয়ের সিদ্ধান্ত। মানতে নারাজ উন্নয়ন পর্ষদ।

তৃণমূল পরিচালিত দুর্গাপুর পুরসভার কার্যকালের মেয়াদ অগাস্ট মাসে শেষ হচ্ছে। তারপর সেখানে পুরভোট হওয়ার কথা। ঠিক তার আগেই, ইস্পাতনগরীর ২৯ নম্বর ওয়ার্ডে, সগরভাঙা কলোনি এলাকায় বেহাল বনফুল সরণি সংস্কারের সিদ্ধান্ত নিল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএ। এডিডিএ সূত্রে খবর, রাস্তা সংস্কারের জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ করেছে তারা। 

এডিডিএ-র চেয়ারম্যান ও তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক দিন ধরে এই রাস্তা সংস্কারের দাবি। সাধারণ মানুষের সমস্যার কথা বিবেচনা করে আমরাই সারাইয়ের সিদ্ধান্ত নিলাম। ৫ কোটি ব্যয়ে রাস্তা মেরামত হবে।

পুরসভার মেয়াদ ফুরনোর ঠিক মুখে, রাস্তা সংস্কারের প্রশাসনিক তৎপরতাকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই বলেন, পুরোটাই গিমিক। সামনে দুর্গাপুর নগর নিগমের নির্বাচন। এখন নিম্নমানের সামগ্রী দিয়ে জোড়াতাপ্পি দিয়ে কাজ করে মানুষের মন জয়ের চেষ্টা। টেন্ডারের সঙ্গে কাজের মানের বিজেপি কাজ বন্ধ করে দেবে।

পশ্চিম বর্ধমান সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, বাম পুরবোর্ডের আমলে শহরের বুকে যে রাস্তাগুলি ছিল আজ তা রক্ষণাবেক্ষণ করতে গিয়ে জিভ বেরিয়ে যাচ্ছে তৃণমূলের। ব্যর্থ পুরবোর্ড দুর্গাপুর শহর চালাচ্ছে।

শিল্প শহরের একাধিক কারখানায় যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা হলেও, দীর্ঘদিন ধরেই শোচনীয় অবস্থা বনফুল সরণির। রাস্তার মধ্যে তৈরি হয়েছে বড় বড় গর্ত। রাস্তার গর্তে জল জমে, কোথাও কোথাও মৃত্যুফাঁদের চেহারা নিয়েছে। বেহাল রাস্তা সংস্কারের দায় কার ? দুর্গাপুর পুরসভার নাকি আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ? তা নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছিল দু’ পক্ষের মধ্যে। উন্নয়ন পর্ষদের অভিযোগ ছিল, প্রায় তিন কিলোমিটার দীর্ঘ রাস্তায় গাড়ি পিছু টোল বাবদ টাকা আদায় করছে পুরসভা। অথচ রাস্তা সংস্কারের দায় নিচ্ছে না তারা।  শেষ পর্যন্ত সেই উন্নয়ন পর্ষদই রাস্তা সংস্কারে এগিয়ে এল। 

সেরা শিরোনাম

West Bengal News Live : অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
অভিষেকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শোকজ
Kolkata News : বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
বালিগঞ্জ থেকে একাধিক রুটে অটো বন্ধ, চরম উত্তেজনা ; ভোগান্তি যাত্রীদের ; কী সমস্যা ?
Abhishek Banerjee: এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
এবার আদালত অবমাননার অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ কলকাতা হাইকোর্টের
West Bengal Weather : দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?
দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আকভান', কাল থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা ; কোন কোন জেলায় কবে পর্যন্ত ? কী হবে কলকাতায় ?

ভিডিও

Kolkata News: বালিগঞ্জে অটো রুট বন্ধ করা নিয়ে উত্তেজনা ছড়াল এলাকায় | ABP Ananda
Suvendu Adhikari: সনিয়া গান্ধীর আত্মজীবনীর বই-প্রকাশ অনুষ্ঠানে অভিষেক, কটাক্ষ মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari |
NCPI News: কেন সাংসদ পদ খারিজ নয়? ২৪ নভেম্বরের মধ্যে দিতেই হবে জবাব
Mothabari Incident: মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget