এক্সপ্লোর

Durgapur : DPL-এ বন্ধ ১টি ইউনিট, বিদ্যুত্‍ পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দুর্গাপুরে

Unit in DPL closed : মঙ্গলবার থেকে উৎপাদন বন্ধ রয়েছে DPL-এর ৭ নম্বর ইউনিটের। পরিস্থিতি সামলাতে এখন একমাত্র ভরসা ৮ নম্বর ইউনিট

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : DPL-র একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় দুর্গাপুরে (Durgapur) বিদ্যুত্‍ পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা । এই ঘটনায় রাজ্য সরকারের পরিকল্পনার অভাবকেই দায়ী করেছে বিরোধীরা। যদিও দ্রুত সমস্যা মিটে যাওয়ার আশ্বাস দিয়েছে DPL কর্তৃপক্ষ। পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়েছেন দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়কও।

মঙ্গলবার থেকে উৎপাদন বন্ধ রয়েছে DPL-এর ৭ নম্বর ইউনিটের। পরিস্থিতি সামলাতে এখন একমাত্র ভরসা ৮ নম্বর ইউনিট। কেন এই সমস্যা ? তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। শাসক থেকে বিরোধী, প্রত্যেকেরই দাবি, সঙ্কটের অন্যতম কারণ কয়লার পর্যাপ্ত জোগানের অভাব। যদিও DPL কর্তৃপক্ষের পাল্টা দাবি, প্রযুক্তিগত সমস্যার কারণে বন্ধ ৭ নম্বর ইউনিট।

রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা DPL-এ ৭ ও ৮ নম্বর ইউনিট থেকে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হয়। DPL সূত্রে খবর, ৭ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ৩০০ মেগাওয়াট। মঙ্গলবার থেকে এই ইউনিট বন্ধ থাকায়, ২৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৮ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তা দিয়ে দুর্গাপুর শহরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। অন্যান্য জায়গা থেকেও বিদ্যুৎ নিয়ে পরিস্থিতি সামলানো হচ্ছে বলে DPL সূত্রে খবর।

তবে এই অচলাবস্থার জন্য কয়লার পর্যাপ্ত জোগানের অভাব ও সরকারের পরিকল্পনার অভাবকে দায়ী করছে বিরোধীরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, পরিকল্পনার অভাবে সরকারি সংস্থার এই অবস্থা।

এনিয়ে পশ্চিম বর্ধমানের সিপিএমের জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, সঠিক পরিকল্পনার অভাব, প্রয়োজন অনুযায়ী কয়লার জোগান নেই। বড়জোড়া ট্রান্স দামোদর কয়লা খনি থেকে কয়লা উত্তোলন সম্ভব হচ্ছে না, তাই এই ধরনের ঘটনা ঘটছে।

কয়লার সমস্যার কথা মেনে নিয়েও, বিরোধীদের খোঁচা দিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC। আইএনটিটিইউসি-র ডিপিএল ইউনিটের সাধারণ সম্পাদক উজ্জ্বল দাস বলেন, বিরোধীদের এনিয়ে মাথাব্যথার কারণ নেই। কয়লার একটা সাময়িক সমস্যা হয়েছিল। দু-একদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে।

এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছেন দুর্গাপুর পূর্বের তৃণমূল বিধায়ক প্রদীপ মজুমদার। তিনি জানিয়েছেন, DPL আধিকারিকদের সঙ্গে তাঁর কথা হয়েছে। কয়লার জোগানের একটা সমস্যা হয়েছিল। আশা করা হচ্ছে, রবিবারের পর সমস্যা মিটে গিয়ে ফের উৎপাদন শুরু হবে ৭ নম্বর ইউনিটে।

এদিকে ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি, খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে, কোনও টেকনিকাল প্রবলেম হতে পারে।

কবে ফের ৭ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে তারই অপেক্ষায় দুর্গাপুরবাসী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra : 'ইডির চেয়ে AB বেশি ভয়ঙ্কর' মমতা-শিবির ছেড়েই অভিষেকের 'হিটলারি' নিয়ে বিস্ফোরক মদন
'ইডির চেয়ে AB বেশি ভয়ঙ্কর' মমতা-শিবির ছেড়েই অভিষেকের 'হিটলারি' নিয়ে বিস্ফোরক মদন
TMC News: 'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
'অভিষেক মমতার কথা শোনে না, ED-র চেয়ে বেশি ভয় AB-কে', 'কালীঘাট তৃণমূল' ছেড়ে বললেন মদন মিত্র
TMC 21 July: কালীঘাট তৃণমূলের ২১ জুলাই কোথায় হবে? বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কলকাতার কোন জায়গায়?
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই কোথায় হবে? বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কলকাতার কোন জায়গায়?
TMC News:'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?
'মমতা অনেক দিয়েছেন, কিন্তু একটা লোকের জন্য...', ক্ষমা চেয়ে 'কালীঘাট তৃণমূল' ছাড়লেন মদন, অসন্তোষ কি অভিষেককে নিয়ে?

ভিডিও

Madan Mitra:
Abhishek Banerjee: বেলা ১১.৪৯ মিনিটে বিধাননগর আদালতে পৌঁছল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৪ গাড়ির কনভয়
Weather Update | রথেও বৃষ্টির ভ্রূকুটি, হলুদ সতর্কতা জারি বিভিন্ন জেলায় | ABP ANANDA LIVE
Madan Mitra News | 'ঋতব্রত-তৃণমূল'-এর উত্তর কলকাতা জেলা সভাপতি সন্দীপন সাহার বাড়িতে মদন মিত্র?
Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর সমস্ত পদ ছাড়লেন মদন মিত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
তৃণমূলের সব পদ ছেড়ে দিলেন মদন মিত্র, মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে
Sonam Wangchuk: 'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
'আর দু'দিন দেরি হলে মৃত্যু হতে পারে', সোনম ওয়াংচুককে বাঁচাতে দিল্লি হাইকোর্টে জরুরি আবেদন
Satluj Controversy: কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
কেন সরিয়ে নেওয়া হল দিলজিতের 'সতলুজ'? সরকারের তরফ থেকে কী জানানো হল?
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Darjeeling Accident : ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
ফের দুর্ঘটনা দার্জিলিংয়ে, চার জন যাত্রী নিয়ে সোজা নদীতে, ভয়ঙ্কর ঘটনা
Avishek Banerjee : অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
অবশেষে DJ মন্তব্য মামলায় কণ্ঠস্বরের নমুনা দিলেন অভিষেক, আদালত থেকে বেরিয়েই ...
Expired Maggi: মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
মেয়াদোত্তীর্ণ ম্যাগি খেয়ে অসুস্থ ক্রেতা, এই জনপ্রিয় দোকানকে ২.৮ লক্ষ টাকা জরিমানা করল আদালত
FIFA World Cup 2026: মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
মেসির রেকর্ড ছোঁয়ার সুযোগ হাতছাড়া করলেন, বিশ্বকাপে দৌড় শেষ এমবাপের
Embed widget