এক্সপ্লোর

Paschim Medinipur Accident:ছিটকে পড়ল কেক-মোমবাতি, বন্ধুর জন্মদিন উদযাপন করতে গিয়ে মৃত্যু ২ যুবকের

Birthday Celebration Turned Tragedy:বন্ধুর জন্মদিন উদযাপন করতে গিয়ে পিক আপ ভ্যানের ধাক্কায় মারা গেলেন ২ যুবক। জখম অবস্থায় এক জন মেদিনীপুর মেডিক্যাল কলেজ, অন্য জন কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: বন্ধুর জন্মদিন (Birthday Turned Tragedy) উদযাপন করতে গিয়ে পিক আপ ভ্যানের ধাক্কায় মারা গেলেন ২ যুবক Paschim Medinipur Accident Death)। গুরুতর জখম অবস্থায় এক জন মেদিনীপুর মেডিক্যাল কলেজ, অন্য জন কলকাতায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার আমশোল এলাকায় চন্দ্রকোনা-রসকুন্ডু রাজ্য সড়কে, গত কাল রাতে ঘটনাটি ঘটে। তার পর থেকে শোকের ছায়া এলাকায়। 

বিশদ...
কর্মসূত্রে বাইরে থাকেন বন্ধু। ভোরের আলো ফুটলে কাজে বেরিয়ে যাবেন। এদিকে, আজ, তাঁর জন্মদিন। সব দিক ভেবে তাই ঠিক হয়েছিল, ঘড়ির কাঁটায় রাত ১২টা বাজলেই জন্মদিন উদযাপন করা হবে তাঁর। সে জন্য অন্য ৪ বন্ধু মিলে, রাস্তার ধারে, কেক-মোমবাতি সাজিয়ে উদযাপন শুরু করেছেন। সকলে যখন তাতে ব্যস্ত,  অভিযোগ, ঠিক তখনই একটি পিক আপ ভ্যানের জোরাল ধাক্কা মারে তাঁদের। ঘটনাস্থলে চার বন্ধুর দু'জনের মৃত্যু হয়, বাকি দুজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। রাতেই ঘটনাস্থলে যায় গড়বেতা থানার পুলিশ। জানা যায়, মৃত দু'জনের নাম শুভ দাস এবং বিক্রম মণ্ডল। মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি যুবকের নাম সৌরভ দাস বলে জেনেছে পুলিশ। মিন্টু সরকার নামে চতুর্থ জন ভর্তি রয়েছেন কলকাতার এসএসকেএমে। 
প্রাথমিক ভাবে উঠে এসেছে, এই চার জন দেবাশিস মুর্শিদ নামে আর এক বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে ওই আয়োজন করেছিলেন। পাঁচ বন্ধুই আমশোল গ্রামের বাসিন্দা হলেও দেবাশিস কাজের সূত্রে বাইরে থাকেন। আজ, রবিবার সকালে, কাজের জায়গায় ফেরার কথা ছিল দেবাশিসের। তাই রাত ১২ টা বাজার কিছু আগে দেবাশিসের বাড়ির সামনে, রাজ্যসড়কের ধারে কেক মোমবাতি সাজিয়ে অপেক্ষায় ছিলেন বাকি চার বন্ধু। তাঁর জন্য 'সারপ্রাইজ' আয়োজন করেন বাকি চার জন। তার পর, গ্রামেরই একজনকে দিয়ে বার্থডে বয় দেবাশিসকে ডাকতে পাঠানো হয়। অভিযোগ, দেবাশিসের আসার অপেক্ষায় যখন দাঁড়িয়ে রয়েছেন চার জন, তখনই রসকুন্ডু থেকে চন্দ্রকোনার দিকে দ্রুত গতিতে আসা একটি পিক-আপ ভ্যান সজোরে ধাক্কা মারে তাঁদের।

তার পর যা...
চার জনই রাস্তা থেকে ছিটকে পড়েন। ছিটকে যায় বন্ধুর জন্য সাজানো কেক, মোমবাতি। ঘটনা জানাজানি হতেই স্থানীয়রা ছুটে আসেন। খবর যায় গড়বেতা থানায়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে পাঠায়। এভাবে বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে দুজনের প্রাণ যাওয়া ও বাকি দুজনের গুরুতর জখম হওয়ার খবরে মুখে রা কাড়ছে না আমশোল গ্রামে। আজ সকালে চন্দ্রকোনা থানার পুলিশ দেহদুটি ময়নাতদন্তের জন্য ঘাটাল হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন:প্রত্যাশা জাগিয়েও বাংলায় ধরাশায়ী BJP, মন্ত্রিত্ব পুরস্কার না শাস্তি? মুখ খুললেন সুকান্ত

সেরা শিরোনাম

News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Tapas Roy On Sudip Banerjee:
"আমার ভারী বয়েই গেছে..", সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় সম্পর্কে ফের মুখ খুললেন তাপস রায়
Kolkata Medical College: চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
চুম্বক গিলে ফেলেছিল ৬ বছরের শিশু, ফেরাল একাধিক হাসপাতাল, অবশেষে লেদ কারখানা থেকে চুম্বক বানিয়ে অপারেশন, বড় সাফল্য কলকাতা মেডিক্যালের
TMC Leader Arrested: গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
গ্রেফতার করে নেওয়া হল রাজ্যের এই তৃণমূল নেতাকে, কী অভিযোগ তার বিরুদ্ধে ?

ভিডিও

TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল
Samik Bhattacharya on Mamata | 'রাজ্য ছেড়ে কেন দিল্লিতে আন্দোলন? এখানে কেন নেই প্রতিবাদ?'
BJP News: জানুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে বেকার ভাতা ভরসা স্কিম
Humayun Kabir:
Indranil Sen Arrested:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget