এক্সপ্লোর

Paschim Medinipur: বেআইনিভাবে গাছ কেটে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২

Ghatal News: গাছ কাটার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলকেই নিশানা করেছে বিজেপি ও সিপিএম।

সোমনাথ দাস, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর: বেমালুম সাফ হয়ে যাচ্ছে গাছ। একই গ্রাম পঞ্চায়েত এলাকায় কিছুদিন অন্তর অন্তর গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠছিল। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা গড়বেতা তিন নম্বর পঞ্চায়েত সমিতি এলাকার ঘটনা। ওই এলাকায় গুইহাদহ গ্রামে একটি আমের বাগান রয়েছে। সেই বাগানের ভিতর থেকেই কয়েকটি গাছ কেটে নেওয়া হয়েছিল। রবিবার সেই খবর পান বন দফতরের আধিকারিকরা। একটি মিলের বিরুদ্ধে অভিযোগ ছিল। ওই ঘটনায় ওই মিলটিকে বন্ধ করে দেয়। কেটে নেওয়া গাছগুলিকে বাজেয়াপ্ত করেন বন দফতরের আধিকারিকরা। রাতে গড়বেতা থানার পুলিশ বনদফতরের অভিযোগের ভিত্তিতে মিল মালিক ও তাঁর ছেলেকে গ্রেফতার করে।

একই গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বারবার বেআইনি ভাবে গাছ কেটে নেওয়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার কো-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, 'যেই গাছ কাটুক না কেন তদন্ত করে তাদের গ্রেফতার করার নির্দেশ দেব।' পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমরা কোনও গাছ কাটার অনুমতি দিইনি। যদি কেউ গাছ কেটে থাকে তাহলে সেটা সম্পূর্ণ বেআইনি, প্রশাসন আইনি রাস্তায় ব্যবস্থা নেবে।'

বিরোধীদের দাবি:
যদিও গোটা ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। ওই পঞ্চায়েত সমিতির বিজেপি নেতা এবং বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক গৌতম কৌরি বলেন, 'তৃণমূলের কাজই চুরি করা। তাই মুখ্যমন্ত্রী বলার পরে কয়েকজনকে গ্রেফতার করেছে সামনে।  পঞ্চায়েত ভোট আসছে তাই তাদেরকে আবার জামিনে ছেড়ে দিয়েছে নতুন করে চুরি করার জন্য।' আক্রমণ শানিয়েছে সিপিএমও। সিপিএমের পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ বলেন, 'আমাদের আমলে ওই বাগান তৈরি হয়েছিল। আমের গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য পাশে বেশ কিছু বড় বড় গাছের প্রাচীর করা হয়েছিল যাতে আমের গাছগুলোর ক্ষতি না হয়। তৃণমূল লোকেরা সে সমস্ত গাছ কেটে সাফ করে দিয়েছে।' তাঁর আরও অভিযোগ, 'এদের প্রধান যিনি তিনিই যেখানে চুরি করছেন চুনোপটিদের বারণ করলে তারা কি শুনবে? এভাবেই চোরদের রাজত্ব চলছে।'

যে মিলে এই গাছগুলি পাওয়া গিয়েছে সেই মিল মালিক ও তাঁর ছেলে গ্রেফতার হয়েছে। যদিও মিল মালিকের ছেলে আমজাদ খানের দাবি, এলাকার একটি ক্লাবের ছেলেরা গাছ কেটে তাঁর মিলে রাখে চেরাই করার জন্য। তাঁর দাবি, গাছগুলির কোনও বৈধ কাগজপত্র ছিল না বলে তিনি প্রথমে বারণ করেছিলেন। কিন্তু চাপে পড়েই তিনি এগুলো রাখতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন: 'যদি বুকের পাটা থাকে, আপনি আসুন', ঘেরাও-মন্তব্যের পাল্টা নিশীথের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
21 July: ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার,
২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার, "দিদিই বা এরকম করবে কেন ?", শহিদদের পরিবারকে কী পরামর্শ মুখ্যমন্ত্রীর ?
Woman Mysterious Death : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে

ভিডিও

Mahua Moitra:
Delhi News: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ | CJP Protest
TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট
TMC 21 July:
Delhi News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget