এক্সপ্লোর

Paschim Medinipur News: আতঙ্কে কাঁটা বড় অংশ, দাসপুরে সমবায় ব্যাঙ্ক থেকে ১০ দিনে ২ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকরা !

Co-operative Bank News: গ্রাহকদের একাংশ সাফ জানিয়েছেন, ব্যাঙ্কের উপর আস্থা নেই। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

সৌমেন চক্রবর্তী, দাসপুর : পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সমবায় ব্যাঙ্ক থেকে টাকা তোলার হিড়িক ! ১০ দিনে ২ কোটি টাকা তুলে নিলেন গ্রাহকেরা । সমবায় ব্যাঙ্কের নির্বাচনের মনোনয়ন জমার দিন তুমুল গন্ডগোলের অভিযোগ। ঝামেলার জেরে আতঙ্কে কাঁটা গ্রাহকদের বড় অংশ। ঊর্ধ্বসীমা বেঁধে দিলেও টাকা তোলার হিড়িক কমেনি বলে দাবি করেছেন ব্যাঙ্ক ম্যানেজার। গ্রাহকদের একাংশ সাফ জানিয়েছেন, ব্যাঙ্কের উপর আস্থা নেই। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।

বিস্তারিত...

ব্যাঙ্কের ম্যানেজার এবং গ্রাহকরা জানাচ্ছেন, গত ১৭ ও ১৮ তারিখে এই সমবায় ব্যাঙ্কে নির্বাচনের জন্য যে নমিনেশন পর্ব চলছিল, সেখানে গন্ডগোল হয়। অভিযোগ উঠেছে, শাসকদল ছাড়া কাউকেই আর মনোনয়ন তুলতে দেওয়া হয়নি। দিনের শেষে দেখাও গিয়েছিল, ৫৩টি আসনের মধ্যে ৫৩টিতেই শুধুমাত্র তৃণমূলই নমিনেশন দিয়েছে। এই ঘটনার পর বিরোধীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। 

এদিকে এই গন্ডগোলের পর গ্রাহকরা জানাচ্ছেন, তাঁরা আতঙ্কের জেরে টাকা তুলে নিচ্ছেন। সমবায়ের ম্যানেজারও জানিয়েছেন, তিনি গ্রাহকদের বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু, তিনি ব্যর্থ হয়েছেন। এই সমবায়ে টাকা তোলার ম্যাক্সিমাম লিমিট বেঁধে দেওয়া হয়েছে। ২০ হাজার টাকা পর্যন্ত তোলা যাবে। যাতে এর থেকে বেশি কেউ যেন টাকা তুলতে না পারেন। কিন্তু, তারপরেও গত ১০ দিনে ২ কোটির বেশি টাকা গ্রাহকরা তুলে নিয়েছেন বলে দাবি করেছেন ম্যানেজার। এখনও প্রতিদিন লাইন দিয়ে টাকা তোলা হচ্ছে।

এই পরিস্থিতিতে এই সমবায় ব্যাঙ্কের কর্মীরা মনে করছেন, এরকম চলতে থাকলে বর্তমানে ব্যাঙ্কে আমানত থাকা ১৭ কোটি টাকার মধ্যে কতটা গচ্ছিত রাখা সম্ভব হবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। 

এনিয়ে রীতিমতো রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিরোধীরা দাবি করছে, তৃণমূল যেহেতু জোর জবরদস্তি ক্ষমতায় আসছে, তাই এলাকার লোকজন এবং সমবায়ের সদস্যরা ভরসা করতে পারছেন না। সেইজন্য টাকা তুলে নিচ্ছেন। যদিও শাসক দলের বক্তব্য, মনোনয়ন জমার দিন কোনও রকম অশান্তি হয়নি। কটাক্ষ উড়িয়ে দিয়েছে তারা। 

গত মে মাসে শুভেন্দু অধিকারীর জেলায় সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়ায়। তমলুক টাউন ক্রেডিট সমবায় সোসাইটির ভোটে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মধ্যেই সামনে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শহর সভাপতিকে চ্যালেঞ্জ জানাতে দলীয় কর্মীকে নির্দল হিসেবে দাঁড় করান তৃণমূল কাউন্সিলর।         

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget