এক্সপ্লোর

Paschim Medinipur: ফের প্রকাশ্যে দলীয় কোন্দল, চেয়ারম্য়ানকে ইস্তফা দেওয়ার নির্দেশ

Kharagpur Municipality: চেয়ারম্য়ানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে অনাস্থা আনেন পুরসভার ২১ জন তৃণমূল কাউন্সিলর।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: তৃণমূলের গোষ্ঠী কোন্দলে জেরবার খড়গপুর পুরসভা। কখনও তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছেন দলেরই একাধিক কাউন্সিলর। কখনও আবার চেয়ারম্য়ানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে অনাস্থা আনেন পুরসভার ২১ জন তৃণমূল কাউন্সিলর। এই ডামাডোলের মধ্যেই, এবার, সাংবাদিক বৈঠক করে প্রদীপ সরকারকে খড়গপুর পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিল জেলা তৃণমূল নেতৃত্ব। 

দলের বক্তব্য:
পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতি বলেন, 'খড়গপুরে একটা দোলাচল অবস্থা চলছিল। আমাদের দল একটা সিদ্ধান্ত নিয়েছে। অভিষেক জানালেন, উনি নির্দেশ দিলেন এই কথাগুলো বলার জন্য়। বর্তমান যে খড়গপুরের চেয়ারম্য়ান রয়েছে, প্রদীপ সরকার, তাঁকে বৃহত্তর কাজে ব্য়বহার করব। তাই চেয়ারম্য়ান পদ থেকে সরে আসতে বলা হয়েছে। সেটা ওকে জানিয়ে দিয়েছি। আজ বা কাল করবে। ওকে পরশুদিন জানিয়েছি।'

এখনও এক বছর বাকি খড়্গপুর পুরসভার তৃণমূলের পুরবোর্ডের মেয়াদ। এরইমধ্যে তৃণমূল কাউন্সিলরদের অভিযোগ, ওয়ার্ডে কাজ করতে গিয়ে বারবার চেয়ারম্যান প্রদীপ সরকারের বাধা ও অসহযোগিতার মুখে পড়তে হচ্ছিল তাঁদের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশও জানান ২১ জন তৃণমূল কাউন্সিলর।

কী অভিযোগ:
খড়গপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর চৌধুরী বিষ্ণু প্রসাদ বলেন, 'চেয়ারম্যান আমাদের সাথে কোঅপারেশন করছে না, তাহলে কাজ কি করে হবে। আমাদের একটা সমস্যার জন্য দশ বার বলতে হয় ওনাকে। উনি বলেন হবে। ওয়ার্ডে কোন কাজ না হওয়ার জন্য। আমরা সবাই অভিষেক ব্যানার্জিকে অভিযোগ জানিয়েছি চেয়ারম্যানের বিরুদ্ধে। অন্যকেউ চেয়ারম্যান হলে ভালো হয়। এই চেয়ারম্যান আমাদের চাই না।' তৃণমূল সূত্রে খবর, শনিবারই পদত্য়াগের নির্দেশ দেওয়া হয় পুর প্রধান প্রদীপ সরকারকে। কিন্তু সোমবার বিকেল পর্যন্ত ইস্তফা দেননি তিনি।

এমন ঘটনা নিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাস বলেন, 'এই দলটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মালিক বাদবাকি সবাই কর্মচারী। যারা জেলা নেতৃত্ব তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী। তাই এক কর্মচারী অন্য কর্মচারীর কথা মানবে কেন। আজ তৃনমূল কংগ্রেস দল এই জায়গায় চলে গেছে যাদের মধ্যে নীতি নেই, নিষ্ঠা নেই। শুধু চুরিকরো, স্বজন পোষণ করো বিধায়ক, সাংসদ, চেয়ারম্যান থেকে শুরু করে পুরো দলটা আজকে তোলাবাজি কাঠমানির উপরেই চলে।'

এদিকে, তাঁর বিরুদ্ধে অভিযোগ ও ইস্তফা প্রসঙ্গে পুরসভার চেয়ারম্য়ান জানিয়েছেন, তিনি এ নিয়ে কোনও মন্তব্য করবেন না। সঠিক সময়ই সিদ্ধান্তের কথা জানিয়ে দেবেন। 

আরও পড়ুন:  আদালতে ধাক্কা অনুব্রতর, দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
Abhishek Banerjee Sebaashray: সেবাশ্রয়ের চিকিৎসকদের জন্য 'সহায়িকা' ! কী ওষুধ কতটা দিতে হবে, ম্যানুয়ালে লেখা সবই, বাড়ছে সন্দেহ
Weather Today: আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু
আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু
Saayoni Ghosh : প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
প্রশ্নফাঁস রুখতে কড়া কেন্দ্র, আজ সংসদে পরীক্ষা-বিল, কী বললেন সায়নী ঘোষ
Arms Recovered: ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা
ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget