এক্সপ্লোর

BJP : নতুন মণ্ডল কমিটি নিয়ে ক্ষোভ, বিজেপি ছাড়লেন মেদিনীপুরেরর ১৫ জন নেতা-কর্মী

Mass Resignation from BJP : পঞ্চায়েত ভোটের আগে ফের প্রকাশ্যে বিজেপি’র অন্তর্কলহ। মণ্ডল কমিটি নিয়ে পশ্চিম মেদিনীপুরে গড়বেতায় বিজেপিতে বিদ্রোহ

সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর : বিজেপির (BJP) নতুন মণ্ডল কমিটি নিয়ে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) গড়বেতায় (Garbeta) তীব্র হল কোন্দল। ক্ষোভপ্রকাশ করে বিজেপি ছাড়লেন মেদিনীপুর সাংগঠনিক জেলার ১৫ জন নেতা, কর্মী। বিক্ষুব্ধরা পার্টি অফিসে তালাও মেরে দেন বলে অভিযোগ। আর এই নিয়ে তীব্র হয়েছে চাপানউতোর।

কেন গেরুয়া-শিবির ত্যাগ ?

পঞ্চায়েত ভোটের আগে ফের প্রকাশ্যে বিজেপি’র অন্তর্কলহ। মণ্ডল কমিটি নিয়ে পশ্চিম মেদিনীপুরে গড়বেতায় বিজেপিতে বিদ্রোহ। নতুন কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিজেপি ছাড়লেন ১৫ জন নেতা-কর্মী। বিজেপির গড়বেতা ১ নম্বর মণ্ডল অফিসে ঝুলিয়ে দেওয়া হল তালা।

আরও পড়ুন ; বিধানসভায় সাসপেনশনকে চ্যালেঞ্জ জানিয়ে ফের আদালতে বিজেপির ৭ বিধায়ক

দিন কয়েক আগে, গড়বেতা পশ্চিম মণ্ডলের নতুন কমিটি গঠন করে বিজেপি। কিন্তু, তার প্রতিবাদে গণইস্তফা দেন বিজেপির একের পর এক নেতা-কর্মী। 

মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপির পদত্যাগী সদস্য স্বদেশ রানা বলেন, এই জন্যই পদত্যাগ করছি। পার্টিটা আর করব না। বিজেপিটা বিজেপির মতো আর চলছে না। মণ্ডল কমিটি একদম ফালতু, যেগুলো ঘরে বসে আছে, তাদেরকে মণ্ডল কমিটিতে রাখা হয়েছে। তালা বিক্ষুব্ধরা মেরেছে ২-৩ দিন আগে। তখন থেকে পার্টি অফিস বন্ধ। চাবি আমাদের কাছে ছিল, সভাপতিকে দিয়ে দিয়েছি।

এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ বলেন, এই শুরু হয়েছে। বহু পার্টি অফিসে তালা কয়েকদিনের মধ্যেই পড়ে যাবে। কারণ মণ্ডল কমিটি নিয়ে বিজেপির মধ্যে এত অন্তর্দন্দ্ব শুরু হয়েছে। আগে নিজেদের ঘরটা সামলান, পরে তৃণমূলের বিরুদ্ধে লড়বেন।

যদিও গড়বেতা পশ্চিমের বিজেপির মণ্ডল সভাপতি সৌমেন সুকুল বলেন, আমাদের দল সর্বভারতীয়। ছোটখাট বিক্ষোভ দলের মধ্যে থাকে। তেমন কিছু ব্যাপার নয়। এটা দলীয় নেতৃত্ব ব্যাপারটা দেখছে। বসে ব্যাপারটা মিটে যাবে আমাদের মধ্যে।

নতুন কমিটি নিয়ে জেলায় জেলায় বিজেপিতে অসন্তোষ ছড়িয়েছে। এবার পঞ্চায়েত ভোটের এক বছর আগে, গড়বেতায় বিজেপি নেতা-কর্মীদের গণইস্তফা দলের অস্বস্তি বাড়াবে বলেই মনে করছেন অনেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee Death Mystery:
Asish Banerjee Death Mystery: "তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার
Kunal Ghosh on Asish Banerjee: ‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
‘পিঠের চামড়া গুটিয়ে নেবেন বলেছিলেন, কোনও ভদ্রলোক নিতে পারে না’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বিজেপি নেতার গ্রেফতারি চাইলেন কুণাল ঘোষ
News Live: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ, বর্ধমান মেডিক্যালে শেখ মহম্মদ মাফিকের মৃত্যু
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Embed widget