এক্সপ্লোর

Abhishek Banerjee: ‘রাস্তায় সিন ক্রিয়েট করছেন! দল করতে হবে না আপনাকে, বসে যান’, মুহূর্তের মধ্যে বুথ সভাপতিকে সাসপেন্ড অভিষেকের

Ghatal News: বুধবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে  'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি চলাকালীন এই ঘটনা ঘটে।

ঘাটাল: জনসংযোগ কর্মসূচিতে চলাকালীন দিনভর বিশৃঙ্খলার খবর সামনে এসেছে (TMC)। এমনকি রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগও সামনে এসেছে। সেই আবহেই 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি চলাকালীন কড়া অবস্থান নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ব্লক সভাপতির কাছে নালিশ জানাতে গিয়ে সাসপেন্ড হলেন তৃণমূলের বুথ সভাপতি। প্রকাশ্যে তাঁকে তিরস্কারও করলেন অভিষেক।

বুধবার পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur News) ঘাটালে (Ghatal News)  'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি চলাকালীন এই ঘটনা ঘটে। সেখানে অভিষেকের কনভয় আটকে ব্লক সভাপতির বিরুদ্ধে নালিশ জানাতে যান তৃণমূলেরই স্থানীয় বুথ সভাপতি শেখ সুলেমান। অভিষেকের কনভয় আটকে ব্লক সভাপতিকে সরানোর দাবি জানান তিনি। স্লোগানও শোনা যায় তাঁর গলায়।  তাতে ঘটনাস্থলেই সুলেমানকে সাসপেন্ড করতে নির্দেশ দেন অভিষেক। দলের আরও দুই নেতাকে শোকজ করেন তিনি। 

ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, জানলা দিয়ে মুখ বাড়িয়ে অভিযোগকারীর সঙ্গে কথা বলছেন অভিষেক। প্রথমে তাঁর কথা বেশ খানিক ক্ষণ ধরে শোনান তিনি। অভিযোগকারী সুলেমান জানান, ব্লক সভাপতি তাঁকে গুরুত্ব দিচ্ছেন না। এর পাল্টা অভিষেক জানান, গুরুত্ব না দিলে বৈঠকে তাঁকে ডাকবেন কেন ব্লক সভাপতি! তার পরও গাঁইগুঁই করতে থাকেন ওই ব্যক্তি। তাতেই ক্ষোভ উগরে দেন অভিষেক। 

আরও পড়ুন: Abhishek Banerjee Rally : অভিষেকের নবজোয়ারে রক্ষীদের ধাক্কা, আহত খোদ মন্ত্রীই !

গাড়িতে বসেই, জানলা দিয়ে মুখ বাড়িয়ে সুলেমানকে কার্যত ধমক দেন অভিষেক। বলেন, "আপনাকে গুরুত্ব না দিলে মিটিংয়ে ডাকবে কেন? রাস্তায় দাঁড়িয়ে সিন ক্রিয়েট করছেন? দল করতে হবে না আপনাকে। বসে যান। দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি বলছি আপনাকে।"

এ দিন 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি চলাকালীন দিনভরই বিশৃঙ্খলার ছবি সামনে আসে। কাঁথির মুকুন্দপুরে কর্মসূচি চলাকালীন তুমুল বিশৃঙ্খলা দেখা দেয়। অভিষেকের রক্ষীদের কাছে ধাক্কা খেতে হয় খোদ রাজ্যের কারামন্ত্রী অখিল গিরিকে। ধাক্কা দিয়ে অখিলকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাতে অখিল আহতও হন বলে জানা যায়। এর পরই ঘাটালে কনভয় আটকানোয় রুষ্ট হন অভিষেক। 

যদিও অভিষেকের রক্ষীদের বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ অখিল। তিনি বলেন, "ছোট রাস্তা। প্রচুর মানুষ জমা হয়েছিলেন। তাতেই ঠেলাঠেলি হয়। কেউ ধাক্কা দেয়নি। ছোট রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের কর্মীদের সরাতে গিয়েই মাঝে পড়ে গিয়েছিলাম আমি। তার বাইরে কিছু নয়।" কোনও গন্ডগোল হয়নি বলেও দাবি অখিলের। তবে অখিল গন্ডগোল হয়নি বলে দাবি করলেও, এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিষেকের নিরাপত্তারক্ষীরা বাড়াবাড়ি করছেন বলে দাবি তাঁর। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget