এক্সপ্লোর

Khap Panchayat: প্রতিবেশী যুবকের সঙ্গে কথা বলায় অপবাদ! সালিশি সভা বসিয়ে হেনস্থা! অপমানে আত্মঘাতী ছাত্রী

Paschim Medinipur: মৃত ছাত্রীর বাবা-মায়ের অভিযোগ, স্থানীয় এক যুবকের সঙ্গে কথা বলায় মেয়েটির কাকিমাই অপবাদ দেন।

সোমনাথ দাস, অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: প্রতিবেশী যুবকের সঙ্গে কথা বলায় অপবাদ, সালিশি সভা (Khap Panchayat) বসিয়ে অপমানের অভিযোগ। অভিমানে আত্মঘাতী ছাত্রী (Suicide)। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার মৃত ছাত্রীর কাকিমা। তৃণমূলের (TMC) দলীয় কার্যালয়ে সালিশি সভা বসানো হয় বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। 

সালিশি সভা ডেকে ছাত্রীকে হেনস্থা!

পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। মৃত ছাত্রীর বাবা-মায়ের অভিযোগ, স্থানীয় এক যুবকের সঙ্গে কথা বলায় মেয়েটির কাকিমাই অপবাদ দেন। তাতে সাড়া পড়ে যায় এলাকায়। সালিশি সভা বসিয়ে তাঁদের মেয়েকে অপদস্থ করা হয়। তার জেরেই আত্মঘাতী হয় সে। 

মেয়েটির মা সংবাদমাধ্যমে বলেন, "কাকিমা অপবাদ দিয়েছিল। তার সঙ্গে হাতাহাতিও হয়েছিল। তারপর পার্টি অফিসের মিটিংয়ে ডাকে। সেখানে এক তরফা বিচার হয়। আমার মেয়ে যেহেতু ছোট, তাই তাকেই ক্ষমা চাইতে বলে। কিন্তু মেয়ে বলে, 'আমার মাকেও তো অপমান করেছে। তাহলে উনি ক্ষমা চাইবেন না কেন? আমার নামে অপবাদ দিল তার কী হবে?' মেয়ে জানিয়ে দেয়, তার কিছু হলে সকলে দায়ী থাকবে।" মেয়েটির বাবার বক্তব্য, "পার্টি অফিসে ডেকেছিল। অপমান করেছে। সহ্য করতে না পেরে মেয়ে আত্মঘাতী হয়েছে।"

আরও পড়ুন: North Dinajpur: জাতীয় সড়কে লরিকে তাড়া, তল্লাশি করতেই বেরোল বেআইনি সেগুন কাঠ

শাসকদলের কার্যালয়ে সালিশি সভা বসানো হয় বলে অভিযোগ। আর তাকে ঘিরেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতা তন্ময় দাস বলেন, "এটা আত্মহত্যায় প্ররোচনা নয়। খুন বলে মনে করছি। শুধু কাকিমাকে গ্রেফতার করলে হবে না। যারা  এই সালিশি সভা ডেকেছিল, তাদেরও গ্রেফতারের দাবি জানাচ্ছি।"

ছাত্রীর আত্মহত্যা নিয়ে রাজনৈতিক তরজা

যা ঘটেছে, তাঁদের অগোচরে ঘটেছে, যে বা যাঁরা এই ঘটিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে পাল্টা জানান শাসকদলের নেতা অজিত মাইতি। তাঁর কথায়, "তৃণমূল সালিশি সভা সমর্থন করে না। পঞ্চায়েতকে বললেই সমস্যা মিটে যেত। যারা যারা করেছে, পুলিশ-প্রশাসনকে বলেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।" 

সেরা শিরোনাম

Jadavpur Chaos: যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
যাদবপুরে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম, SFI-এর র‍্যালিতেও উত্তেজনা, পুলিশি বাধার মুখে ভাঙল ব্যারিকেড, চরম অশান্তি
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Jadavpur University: ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
ভারতবিরোধী মানসিকতা ছড়ানো, পড়াশোনার পরিবেশ শেষ করার চেষ্টা চলছে যাদবপুরে, দাবি অগ্নিমিত্রা পালের
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget