এক্সপ্লোর

Paschim Medinipur: শিয়রে মালগাড়ি, রেলকর্মীর সাহসিকতায় প্রাণ বাঁচল ব্যক্তির

South Eastern Rail: সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনা। রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর ডিভিশনের বালিচক স্টেশনে।

বিশ্বজিৎ দাস , পশ্চিম মেদিনীপুর: রেললাইনে পড়ে রয়েছে। সামনে ধেয়ে আসছে মালগাড়ি। জীবনের আশা হয়তো একেবারেই ছেড়ে দিয়েছিলেন ওই ব্য়ক্তি। কিন্তু বিধি সহায়। ওই পরিস্থিতিতে তাঁকে দেখতে পান এক রেলকর্মী। তৎক্ষণাত এক দৌড়, লাইনে নেমে মুহূর্তের মধ্যে ওই ব্যক্তিকে টেনে নিয়ে লাইনের বাইরে আনলেন ওই রেলকর্মী। পাশ দিয়ে রেল লাইন কাঁপিয়ে বেরিয়ে গেল মালগাড়ি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে গোটা ঘটনা। রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) খড়্গপুর ডিভিশনের বালিচক স্টেশনে।   

কী ঘটেছিল:
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা। বালিচক স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল হাওড়া (Howrah) থেকে খড়গপুরগামী একটি মালগাড়ি। সেই সময়েই প্রতিদিনের মতো মালগাড়িকে সিগনাল দিতে প্ল্যাটফর্মে এসেছিলেন পয়েন্টস্ ম্যান এইচ সতীশ কুমার (H Sathish Kumar)। তখনই তিনি দেখেন ট্রেনটি যখন প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে, তখন হঠাত্‍ তাঁর চোখে পড়ে ওই লাইনে পড়ে আছেন এক ব্যক্তি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে ওই ব্যক্তি প্রায় ঘাড়ের ওপর এসে পড়েছিল মালগাড়ি। কয়েক মুহূর্তের ব্যবধানে যা খুশি ঘটতে পারত। কিন্তু ওই পরিস্থিতি দেখেও মাথা ঠান্ডা রেখেছিলেন পয়েন্টস্ ম্যান এইচ সতীশ কুমার। নিজের জীবন বাজি রেখে এক দৌড়ে নেমে গেলেন রেললাইনে। প্রাণের ঝুঁকি নিয়ে রেল লাইনে নেমে যাত্রীকে সরিয়ে নিয়ে যান নিরাপদ দূরত্বে। ওই রেলকর্মীর তৎপরতায় প্রাণে বেঁচে যান ওই যাত্রী। রেল সূত্রের খবর, কোনওভাবে পা পিছনে রেল লাইনে পড়ে যেতে পারেন ওই যাত্রী। 

পুরস্কৃত হবেন রেলকর্মী:
দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রাজেশ কুমার বলেন, 'বালিচকে এমন একটি ঘটনা ঘটেছে। সিগনাল দিয়েছিলেন পয়েন্টস্ ম্যান। তখব তিনি দেখেন একজন লাইনে পড়ে গিয়েছেন। প্রাণের পরোয়া না করে ওই ব্যক্তিকে বাঁচিয়েছেন তিনি।' এই সাহসিকতার জন্য সতীশকে পুরস্কৃত করা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। 

এমন সাহসিকতার ছবি ভারতের নানা জায়গায় দেখা গিয়েছে। সম্প্রতি মহারাষ্ট্রে জীবনের ঝুঁকি নিয়ে এক যাত্রীকে বাঁচিয়েছিলেন রেল নিরাপত্তা কর্মী। এবার এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরেও। 

আরও পড়ুন: ৬ বছর পর বাড়ি ফিরল অভিযুক্ত, পুলিশে খবর দিতেই গায়ে আগুন

সেরা শিরোনাম

Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget