এক্সপ্লোর

Municipal Election 2022: 'বহুদিনের অভ্যাস, তাই মুখ ফস্কে যাচ্ছে' বলছেন নির্দল প্রার্থী

Paschim Medinipur News: টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনবারের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। বহুদিনের অভ্যাসে নিজেকে তৃণমূল প্রার্থী বললেও সঙ্গে সঙ্গে শুধরে নিচ্ছেন ভুল।

 

বিটন চক্রবর্তী, তমলুক: আগামী রবিবারই পুরভোট। তার আগে তমলুক পুরসভায় শেষ মুহূর্তের ভোট প্রচার তুঙ্গে। অধিকাংশ জায়গায় তৃণমূল বনাম বিজেপির লড়াই হলেও। তমলুকের ৪ নম্বর ওয়ার্ডে ছবিটা একটু অন্যরকম। এখানে তৃণমূল প্রার্থীর সঙ্গে মূল লড়াই ওই ওয়ার্ডেরই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের।  

আসন্ন পুরভোটে তমলুকের চার নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী করেছে বিমল কুমার ভৌমিককে। টিকিট দেওয়া হয়নি ওই ওয়ার্ডের তিনবারের কাউন্সিলর ভানুপদ সাহাকে। তাঁতেই ক্ষুব্ধ ওই প্রবীণ তৃণমূল নেতা। টিকিট না পাওয়ায় দাঁড়িয়ে পড়েছেন নির্দল হয়ে।
দলীয় সূত্রে খবর, ভানুপদ সাহা দীর্ঘদিনের কাউন্সিলর। কিন্তু তাঁর বয়স হয়েছে তাই তাঁর বদলে বেছে নেওয়া হয়েছে তুলনায় কম বয়সের প্রার্থী বিমল কুমার ভৌমিককে। কিন্তু সেই যুক্তি মানতে নারাজ ভানুপদ। নির্দল হয়ে দাঁড়ানোর পর তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তৃণমূলের তরফে। দফায় দফায় তাঁর সঙ্গে কথা বলে প্রার্থীপদ প্রত্যাহারের জন্য বলা হয়। কিন্তু তাতে কানই দেননি প্রাক্তন ওই তৃণমূল কাউন্সিলর। একাধিক কথা বলার পরেও প্রার্থীপদ প্রত্যাহার না করায় শেষ পর্যন্ত তাঁকে বহিষ্কার করে তৃণমূল।

পরিবর্তনের পরে তমলুক পুরসভায় ঘাসফুলেরই দাপট ছিল। শেষ পুরভোটে ২০ আসনের পুরসভায় ১৬টি জিতেছিল তৃণমূল, একটি বিজেপি। বাকি তিনটিতে জয়ী হয়েছিলেন নির্দলরা। পরে তাঁরা তৃণমূলে যোগদান করেন। কিন্তু তৃণমূলের সেই একচেটিয়া দাপটে থাবা বসিয়েছে বিজেপি। একুশের বিধানসভা ভোটের নিরিখে তমলুক পুর এলাকায় অধিকাংশ ওয়ার্ডেই এগিয়েছিল পদ্মশিবির। 

সূত্রের খবর, সেই কারণেই এবার ভোটের আগে নির্দল-কাঁটায় স্বস্তিতে নেই তৃণমূল। যদিও অস্বস্তির কথা উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী বিমল কুমার ভৌমিক। তাঁর অভিযোগ, 'তাঁর সঙ্গে কোনও লোকই নেই। নিজেই প্রচার করছেন। বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন উনি।' তিনি আরও বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ রয়েছে। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। রাজ্য সরকারের অজস্র প্রকল্পের উপকার পেয়েছেন বাসিন্দারা। তৃণমূলের সঙ্গেই রয়েছেন তাঁরা।' 
কোমর বেঁধে পাল্টা প্রচারে নেমেছেন ভানুপদ সাহাও। ডেমো ইভিএম এবং অনুগামীদের নিয়ে প্রচার চালাচ্ছেন। কোন বোতামে ভোট দিতে হবে তাও বলছেন ভোটারদের। মাঝেমধ্যে অবশ্য নিজেকে তৃণমূল প্রার্থীও বলে ফেলছেন। পাশের জন ভুল ধরিয়ে দিতেই, তাঁর সহাস্য জবাব, 'বহুদিনের অভ্যাস, তাই মুখ ফসকে যাচ্ছে।'

নির্দলের সঙ্গে বিজেপির যোগসাজশের অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী শঙ্কর গোরাই। তবে পুরভোটের আগে পদ্মশিবিরকে তেমন একটা প্রচারে দেখা যাচ্ছে না বলেই দাবি স্থানীয়দের। 

আরও পড়ুন: ভোট প্রচারে বেরিয়ে 'টাকা বিলি'! অভিযুক্ত ইংরেজবাজার পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?

ভিডিও

Samik Bhattacharya News :
Parnasree - Chatpuja 2026 |
Sumana Sarkar News :
Kadambagachi BJP Leader: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর, কদম্বগাছিতে উত্তেজনা
BJP News : তোলাবাজি-কাটমানি বন্ধে মাইক হাতে রাস্তায় বেলডাঙার BJP বিধায়ক, দিলেন বড় হুঁশিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Embed widget