এক্সপ্লোর

দাঁতনে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু, ঝোপের মধ্যে থেকে উদ্ধার দেহ

আজ সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ঝোপের মধ্যে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়

পশ্চিম মেদিনীপুর:  দাঁতনে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় দেহ। মৃতের নাম শ্রীকান্ত পাত্র। পরিবারের দাবি, রাতে খাওয়াদাওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে যান বছর ষাটের ওই বিজেপি কর্মী। আজ সকালে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ঝোপের মধ্যে তাঁর দেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশের দাবি, দেহে আঘাতের চিহ্ন মেলেনি। দলীয় কর্মীকে তৃণমূলই খুন করেছে বলে বিজেপির অভিযোগ। শাসক শিবিরের পাল্টা দাবি, যে কোনও মৃত্যুকে রাজনৈতিক রং দিতে চাইছে গেরুয়া শিবির।  

উল্লেখ্য, এই একই দিনে হাওড়ার শিবপুরে এক তরুণের রহস্যমৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। গলায় লোহার তার পেঁচানো থাকায় খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের চার বন্ধুকে আটক করেছে পুলিশ। পরিবারের দাবি, সন্ধে থেকেই খোঁজ মিলছিল না ১৮ বছরের মহম্মদ রইস আজামের। রাত ১২টা নাগাদ বাড়ির কাছেই শিবপুরের বিপ্রদাস চ্যাটার্জি লেন থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, ক্ষুর দিয়ে গলার নলি কাটার চেষ্টা হয় তরুণের, গলায় পেঁচানো ছিল লোহার তার। দেহের একাধিক জায়গায় মেলে আঘাতের চিহ্ন। মদের আসরে বচসার জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। 

গত স্টেশন ১৮ অগাস্ট চত্বর থেকে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি ঘটেছে বালুঘাট রেল স্টেশন সংলগ্ন এলাকায়। বুধবার সকালে রেললাইনের নির্জন এলাকায় একটি কালভার্টের নিচ থেকে দেহটি উদ্ধার হয়, স্থানীয়রা দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিস ও জিআরপি। এরপরেই চাঞ্চল্য ছড়ায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায় উদ্ধার হওয়া ওই মহিলার নাম পাতা বর্মন, বয়স ৩৮। বোয়ালদার এলাকার বাসিন্দা ওই মহিলা।  

পরিবারের দাবি, গতকাল বিকেলে ভ্যাকসিন নিতে বেরিয়ে  আর বাড়ি ফেরেনি ওই মহিলা। খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। আজ সকালে পুলিশ মারফত খবর পান যে, বোয়ালদার এলাকায় দেহ পাওয়া গিয়েছে। পরিবারের দাবি খুন করা হয়েছে পাতা বর্মনকে।

সেরা শিরোনাম

West Bengal News Live: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রীজ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
West Bengal News LIVE: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
Kolkata News : লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
লেক ভিউ স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন

ভিডিও

CPM Protest: দিল্লি ও কলকাতায় Gyanesh Kumar-র অপসারণের দাবিতে বিক্ষোভে বামেরা |
Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget