এক্সপ্লোর

Pashchim Bardhaman: ১৩ দিনে দুর্ঘটনায় মৃত ৪ জন, প্রশ্নের মুখে দুর্গাপুর স্টিল প্লান্টের সুরক্ষা ব্যবস্থা

Pashchim Bardhaman News: দুর্গাপুর স্টিল প্লান্টে ফের বিপর্যয়। ফের দুর্ঘটনায় মৃত্যু হল শ্রমিকের। এই নিয়ে গত ১৩ দিনে ২টি পৃথক ঘটনায় ৪ জন শ্রমিকের প্রাণ গেল দুর্গাপুর স্টিল প্লান্টে। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: দুর্গাপুর স্টিল প্লান্টে (Durgapur Steel Plant) গতকাল সকালে এক ঠিকা শ্রমিক বিদ্যুত্‍স্পৃষ্ট (electrocuted) হয়েছিলেন। আর রাতে কনভেয়ার বেল্টে পড়ে মৃত্যু হল এক স্থায়ী শ্রমিকের। ১৮ নভেম্বর থেকে এই নিয়ে দুর্গাপুর স্টিল প্লান্টে দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হল। এর জেরে কারখানার সুরক্ষা ব্যবস্থা (Security) নিয়ে প্রশ্ন তুলেছে একাধিক শ্রমিক সংগঠন।

শ্রমিক-মৃত্যুতে প্রশ্নের মুখে সুরক্ষা 

দুর্গাপুর স্টিল প্লান্টে ফের বিপর্যয়। ফের দুর্ঘটনায় মৃত্যু হল শ্রমিকের। এই নিয়ে গত ১৩ দিনে ২টি পৃথক ঘটনায় ৪ জন শ্রমিকের প্রাণ গেল দুর্গাপুর স্টিল প্লান্টে। সেখানকার কর্মী সংগঠন সূত্রে খবর, বৃহস্পতিবারই সকালেই এক ঠিকা শ্রমিক বিদ্যুস্পৃষ্ট হন। তিনি হাসপাতালে ভর্তি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রাতের শিফটে RAW মেটেরিয়াল হ্যান্ডলিং বিভাগের স্থায়ী কর্মী আশুতোষ ঘোষাল (৫৪) কাজ করতে গিয়ে পড়ে যান কনভেয়ার বেল্টের ওপর! বেশ কিছুক্ষণ পরে সহকর্মীরা তাঁর দেহাংশ দেখতে পান। এর আগে গত ১৮ নভেম্বর দুর্গাপুর স্টিল প্লান্টেই গলিত লোহা গায়ে পড়ে ঝলসে মারা যান মোট ৩ শ্রমিক। ১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এভাবে পরের পর দুর্ঘটনা ঘটে চলায় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দুর্গাপুর ইস্পাত কারখানার সুরক্ষা ব্যবস্থা নিয়ে উঠছে বড় প্রশ্নচিহ্ন।

দুর্গাপুর স্টিল প্লান্টের INTTUC-র সহকারী সম্পাদক স্নেহাশিস ঘোষ বলেন, 'নিরাপত্তা নিয়ে যে সব সমস্যা আছে, তা কাটিয়ে উঠতে হবে। বারবার কেন দুর্ঘটনা ঘটছে তা তদন্ত করে দেখতে হবে।' দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু। সুরক্ষার গলদেই কি বারবার দুর্ঘটনা? দুর্গাপুর স্টিল প্লান্টের CITU-র নেতা দীপকুমার চট্টোপাধ্যায় বলেন, 'নিরাপত্তার বিষয়টিতে ধস নেমেছে। মৃত্যু মিছিল চলছে। অত্যাধিক হারে আউটসোর্সিংয়ের ফলে এই ঘটনা ঘটছে। স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নিয়োগ করার দাবি জানাচ্ছি।'

আরও পড়ুন: Bankura: পানীয় জলের সংযোগ আছে, কলে জল নেই! জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ

ভারতীয় মজদুর সঙ্ঘের সহ সভাপতি মানস চট্টোপাধ্যায় বলেন, 'কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রককে জানাব। লাগাতার ধর্নায় বসব। বহু চিঠি আগেও দিয়েছি। নিরাপত্তার বিষয়টি কিছুটা লঙ্ঘিত তো হয়েইছে।' দুর্গাপুর স্টিল প্লান্টের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এটি মর্মান্তিক ঘটনা। তবে নিরাপত্তা নিয়ে কোনও সমঝোতা করা হয় না। প্রতিটি ক্ষেত্রেই তদন্ত কমিটি গঠন করা হয় ও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার রাতের ঘটনার তদন্তের জন্যও দল গঠন করা হয়েছে। রিপোর্ট পেলেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget