এক্সপ্লোর

Pashchim Medinipur: চেয়েছিলেন এক, পেলেন আরেক, ড্রিল মেশিন পাল্টে না দেওয়ায় ক্রেতা সুরক্ষা দফতরে মেদিনীপুরের ব্যক্তি

Pashchim Medinipur News: ২০২০-র ২৪ নভেম্বর মেদিনীপুর শহরের একটি দোকান থেকে স্ক্রু ড্রাইভারের মেশিনারি ড্রিল বিট কিনতে গিয়েছিলেন এক ক্রেতা। অভিযোগ তাঁকে মেশিনারির বদলে হ্যামার ড্রিল বিট দেওয়া হয়।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: ড্রিলিং মেশিন নিয়ে সমস্যার জের। ১২০ টাকার স্ক্রু ড্রাইভারের (Screw Driver) ড্রিল (Drill) পাল্টে না দেওয়ায় দোকানদারের বিরুদ্ধে অভিযোগ করে ক্রেতা সুরক্ষা দফতরের (Consumer Affairs Department) দ্বারস্থ হলেন মেদিনীপুরের (Medinipur) বাসিন্দা।

ড্রিলিং মেশিন নিয়ে ঝামেলা

জিনিস চেয়েছিলেন একরমক। পেলেন অন্যরকম। কিন্তু সেটি পাল্টাতে গেলে দোকানের তরফে সহযোগিতা করা হল না ক্রেতার সঙ্গে। অভিযোগ এমনটাই। 

২০২০ সালের ২৪ নভেম্বর মেদিনীপুর শহরের একটি দোকান থেকে স্ক্রু ড্রাইভারের মেশিনারি ড্রিল বিট কিনতে গিয়েছিলেন এক ক্রেতা। অভিযোগ তাঁকে মেশিনারির বদলে হ্যামার ড্রিল বিট দেওয়া হয়। দাম নেওয়া হয় ১২০ টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, হ্যামার ড্রিলের থেকে মেশিনারি ড্রিল বিট উন্নত ও আধুনিক। বাড়িতে নিয়ে এসে মেশিনারি ড্রিল বিট নয় বলে বুঝতে পারেন ওই ব্যক্তি। পরেরদিন সেটি পাল্টাতে নিয়ে যান মেদিনীপুর শহরের মহম্মদ এনায়েত উল্লা। অভিযোগ বিক্রেতা পাল্টে দেওয়া বা ফেরত নেওয়া, কোনওটাই করতে চান নি। 

অবশেষে সেই বছরই ৩০ ডিসেম্বর ক্রেতা সুরক্ষা দফতরে অভিযোগ করেন ওই ব্যক্তি। ২০২১ সালের ১৪ জানুয়ারি দুই পক্ষকে ক্রেতা সুরক্ষা দফতর থেকে নোটিস দিয়ে ডাকা হয় মীমাংসার জন্য। কিন্তু বিক্রেতাদের তরফ থেকে কেউ সেখানে হাজির হয়নি বলে অভিযোগ।

আরও পড়ুন: Purulia News: তপন কান্দু খুনের ঘটনায় ফের সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে ঝালদা থানার আইসি

এরপর বাধ্য হয়েই দফতরের তরফ থেকে জানানো হয় যে মধ্যস্থতা সম্ভব নয়। একইসঙ্গে অভিযোগকারী জানিয়ে দেওয়া হয় যে তিনি চাইলে আদালতে যেতে পারেন। এরপর ২০২১ সালের ২৫ জানুয়ারি আদালতের নোটিস দেওয়া হয়। সেখানেও কোনও উত্তর না পেয়ে ২৩ ফেব্রুয়ারি ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেন এই ক্রেতা। সেই মামলায় পরপর চারটে শুনানির তারিখে অনুপস্থিত থাকে বিক্রেতা। এরপর চলতি বছরের গত ২৭ এপ্রিল রায় দিয়েছে ক্রেতা সুরক্ষা আদালত। সেখানে ক্ষতিপূরণ বাবদ ৫০০০ টাকা এবং মোকদ্দমার খরচ বাবদ ২০০০ টাকা মিলিয়ে মোট ৭০০০ টাকা ছয় সপ্তাহের মধ্যে ক্রেতাকে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে।

কী দাবি বিক্রেতার?

অন্যদিকে এই ধরনের কোনওরকমের ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত বিক্রেতা। এবং এই ধরনের রায়কে নজিরবিহীন বলেছেন ওই দফতরের রাজ্য চেয়ারম্যান অজিত মাইতি। 

'সাহা টুলস্'-এর মালিক অভিযুক্ত বিরাশা সাহা বলেন, 'সাহা টুলস আমাদের দোকানের নাম। 'সাহা স্টোরস' আমাদের দোকান না। এই বিল কার জানি না। আমাদের জিএসটি বিল আছে, স্ট্যাম্প প্যাড আছে। এ বিষয়ে তাই কিছু জানি না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Joy Goswami: তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
তসলিমা নাসরিনের রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা, হইচই দর্শকদের
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Kolkata Female: ‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
‘বামপন্থীদের একটি অংশ…’, কলকাতায় দাঁড়িয়ে বড় কথা বললেন তসলিমা নাসরিন
Self Enumeration Form: জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?
জনগণনার প্রথম পর্যায়ে সেল্ফ এনুমারেশন ফর্মে আপনার কী কী তথ্য দিতে হবে? অনলাইনে কী কী করতে হবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget