এক্সপ্লোর

Sealdah Metro: আগামীকাল থেকে শুরু শিয়ালদা-সেক্টর ফাইভ রুটে যাত্রী পরিষেবা, রইল সময়সূচি

East West Metro: বৃহস্পতিবার থেকেই যাত্রীদের জন্য খুলে যাচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশনের দরজা। এবার থেকে মেট্রোয় চড়ে শিয়ালদা থেকে সোজা যাওয়া যাবে সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আগামীকাল, বৃহস্পতিবার থেকে যাত্রীদের জন্য শুরু হচ্ছে শিয়ালদা-সেক্টর ফাইভ ( Sealdah-Sector Five) রুটে মেট্রো চলাচল। এক ঘণ্টার রাস্তা মাত্র একুশ মিনিটে পৌঁছে যাবেন যাত্রীরা। অফিসটাইমে ১৫ মিনিট অন্তর ট্রেন চালানো হবে। বাকি সময় মেট্রো চলবে ২০ মিনিট অন্তর। সোম থেকে শনিবার পর্যন্ত, প্রতিদিন মোট ১০০টি করে ট্রেন এই রুটে ছুটবে।

মেট্রোর সময়সূচি: বৃহস্পতিবার থেকেই যাত্রীদের জন্য খুলে যাচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশনের দরজা। এবার থেকে মেট্রোয় চড়ে শিয়ালদা থেকে সোজা যাওয়া যাবে সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত। শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৬টা ৫৫-য়। উল্টো দিকে সেক্টর ফাইভ থেকে সকাল সাতটায় শিয়ালদার উদ্দেশে প্রথম ট্রেনটি ছাড়বে। শিয়ালদা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯.৩৫-এ। সেক্টর ফাইভ থেকে শেষ ট্রেনের টাইম রাত ৯টা ৪০-এ। সোম থেকে শনিবার পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোয় প্রতিদিন মোট ১০০টি করে ট্রেন  ছুটবে। তবে রবিবার দিন সম্পূর্ণ বন্ধ থাকবে এই পরিষেবা।

একবার এই পরিষেবা চালু হলে, কলকাতা শহরের পরিবহণের চেহারাটাই অনেকটা বদলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন উত্তরের দিক থেকে সল্টলেকের দিকে আসা মানুষের প্রধান ভরসাই হল ট্রেন। বিধাননগর রোড স্টেশনের এই বাদুড়ঝোলা ভিড় অনেকটাই কমবে বলে আশা মেট্রো কর্তাদেরও। এবার থেকে এই ভিড়টাই শিয়ালদা মেট্রোয় দেখা যাবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অফিসটাইমে ১৫ মিনিট অন্তর ট্রেন চালানো হবে। বাকি সময় মেট্রো চলবে ২০ মিনিট অন্তর। শিয়ালদা স্টেশন থেকে মেট্রোয় চেপে বসলেই প্রথম স্টেশন পড়বে ফুলবাগান। তারপর একে একে সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী হয়ে সোজা সেক্টর ফাইভ পৌঁছে যাবে মেট্রো। গাড়িতে শিয়ালদা স্টেশন থেকে সল্টলেক সেক্টর ফাইভ যেতে ১ ঘণ্টা সময় লাগে। ইস্ট ওয়েস্ট মেট্রোয় সেইসময়ই লাগবে মাত্র ২১ মিনিট।

এখন পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর সব থেকে বড় স্টেশন হল শিয়ালদা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে স্টেশনে রাখা হয়েছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। ওঠানামার জন্য থাকছে মোট ৫টি লিফট।  যাত্রীদের সুবিধার জন্য রয়েছে ২৭টি টিকিট কাউন্টার। এই প্রথম কোনও মেট্রো স্টেশনে থাকছে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্মের দু’পাশেই থাকবে ওঠা নামার সুবিধা। শিয়ালদা থেকে মেট্রোয় উঠলেই দিতে হবে ন্যূনতম ১০ টাকা। সেক্টর ফাইভ পর্যন্ত ভাড়া ২০ টাকা।

আরও পড়ুন: Kolkata Municipal Corporation: ক্রেতা-বিক্রেতাদের সচেতন করতে উদ্যোগ, প্লাস্টিক দূষণ রুখতে নয়া ভাবনা কলকাতা পুরসভার

সেরা শিরোনাম

TMC News: ‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
BJP News: ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য নন্দীগ্রামের বিজেপি নেতার, লিখলেন, ‘খুব বেশি হলে মৃত্যু হবে, ভয় পাই না’
West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Cyclone Akvan : দুর্বল হলেও দুর্যোগ চালাবে আকভান, ঝোড়ো হাওয়া, তুমুল বৃষ্টি, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট, বাতিল উড়ান-ট্রেন
দুর্বল হলেও দুর্যোগ চালাবে আকভান, ঝোড়ো হাওয়া, তুমুল বৃষ্টি, এই সব জায়গায় জারি হাই অ্যালার্ট, বাতিল উড়ান-ট্রেন

ভিডিও

Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ১ | ২০৯ নয়, আইন বাঁচিয়ে কি কলকাতার ১৪৪-টা ওয়ার্ডে নিয়োগ হবে কো-অর্ডিনেটর?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget