এক্সপ্লোর

Howrah: চলন্ত লোকালে উঠতে গিয়ে পা ফসকে ট্রেন ও প্ল্যাটফর্মের ফাঁকে পড়ে গেলেন যাত্রী, তারপর?

সেই সময়ে কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তা দেখতে পেলে দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করেন।

সুনীত হালদার, হাওড়া: চলন্ত লোকাল ট্রেনে উঠতে গিয়ে ফের বিপদের সম্মুখীন হলেন এক যাত্রী। যদিও অল্পের জন্য প্রাণে বাঁচলেন। রবিবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৬ নম্বর প্লাটফর্ম। আরপিএফ সূত্রে খবর, ৬ নম্বর প্লাটফর্ম থেকে আপ হাওড়া বর্ধমান লোকাল ট্রেনটি ছেড়ে যাওয়ার সেই সময় একজন যাত্রী দৌড়ে ট্রেনে উঠতে যান। তাড়াহুড়োয় প্লাটফর্ম এবং ট্রেনের মধ্যের ফাঁকা অংশে পড়ে যান তিনি। এ দিকে ছেড়ে দেয় ট্রেনও। ফাঁকে পড়ে যাওয়া অবস্থাতেই ট্রেনের সঙ্গে ঘষতে ঘষতে বেশ কিছুটা চলে যান ব্যক্তি।                                                                                            

সেই সময়ে কর্তব্যরত আরপিএফ জওয়ানদের চোখে পড়ে ঘটনাটি। দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করেন তাঁরা। বরাত জোরে বেঁচে যান যাত্রী। ওই যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। গোটা ঘটনাটাই সিসিটিভি ক্যামেরা বন্দি হয়।

একাধিক নিষেধাজ্ঞা সত্বেও কেন বারবার বিপত্তি? আরপিএফ-রা বলছেন যাত্রীদের বারবার অনুরোধ করা হলেও একশ্রেণীর যাত্রীরা চলন্ত ট্রেনে প্রাণের ঝুঁকি নিয়ে উঠছেন। তার ফলেই এই ধরনের ঘটনা ঘটছে বলে মনে করছে আরপিএফরা। এই ধরনের কাজ থেকে তাদের বিরত থাকার অনুরোধও জানানো হয়েছে।         

এর আগেও একাধিকবার এই ছবি ধরা পড়েছে, কিছুদিন আগে মালদা (Malda) ডিভিশনের আরপিএফের তৎপরতায় জীবন বাঁচে এক বৃদ্ধ দম্পতির। মালদার লেডি কনস্টেবল, সুলতা মণ্ডল একজন বৃদ্ধ দম্পতি যাত্রীর জীবন বাঁচিয়েছিলেন। এ দিন ঠিক দুপুর ২.২০ নাগাদ কাঞ্চনজঙ্ঘা (১৩১৭৫) এক্সপ্রেস ট্রেনটি মালদা রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার সময় সেই বৃদ্ধ দম্পতি তাড়াহুড়ো করে ধীর গতিতে চলমান ট্রেনের বগিতে ওঠার চেষ্টা করেন, কিন্তু হঠাৎ বৃদ্ধ মহিলা যাত্রী প্ল্যাটফর্মে পিছলে পড়ে যান এবং তিনি ট্রেন এবং প্ল্যাটফর্ম প্রান্তের মাঝখানের ফাঁকে পড়ে যেতেন কিন্তু তৎক্ষণাৎ কর্তব্যরত 'মেরি সহেলি' দলের লেডি কনস্টেবল সুলতা মণ্ডল এবং একজন যাত্রীর তাৎক্ষণিক পদক্ষেপে মহিলা যাত্রীর মূল্যবান জীবন বাঁচানো হয়। পরবর্তীতে ওই বৃদ্ধ দম্পতি যাত্রীকে ট্রেনে ওঠানোর ব্যবস্থা করা হয়। কোনও আঘাতের খবর পাওয়া যায়নি।

সেরা শিরোনাম

News Live: পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, লরির ধাক্কায় মৃত্য়ু
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget