এক্সপ্লোর

Baisakhi Banerjee: 'লোক পাঠিয়ে ভয় দেখাচ্ছেন, অশ্লীল ভাষায় আক্রমণ করছেন'! রত্নার বিরুদ্ধে অভিযোগ বৈশাখীর

বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলছেন, রত্না চ্যাটার্জি বেহালা থেকে লোক নিয়ে এসে ভয় দেখাচ্ছে, উপযুক্ত জায়গায় অভিযোগ জানাচ্ছি। অন্যদিকে আবার বেহালা পূর্বের রত্না চট্টোপাধ্যায় বলছেন, মিথ্যা অভিযোগ।

আবির দত্ত, কলকাতা: 'বেহালা (Behala) থেকে লোক নিয়ে এসে ভয় দেখাচ্ছেন রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee) । অশ্লীল ভাষায় আক্রমণ করছেন । বেহালা (Behala) পূর্বের তৃণমূল (TMC) বিধায়কের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন, বৈশাখী বন্দ্য়োপাধ্যায় । উনি তো নিজেই  ছোলেধরা, পাল্টা আক্রমণ শানিয়েছেন রত্না । 

কী বলছেন বৈশাখী:  বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee) বলছেন, রত্না চট্টোপাধ্যায় বেহালা থেকে লোক নিয়ে এসে ভয় দেখাচ্ছে, উপযুক্ত জায়গায় অভিযোগ জানাচ্ছি। অন্যদিকে আবার বেহালা পূর্বের রত্না চট্টোপাধ্যায় বলছেন, মিথ্যা অভিযোগ। কেউ ওনাদের কিছু বলেনি । উনি নিজে তো ছেলেধরা । ৪০ গেছে এরপর আরো লোক যাবে ওরা সব আমাদের পার্টির লোক । কোর্ট ভরিয়ে দেব। 

অভিযোগ, পাল্টা অভিযোগ। আক্রমণ, পাল্টা আক্রামণ । ব্য়ক্তিগত জীবনের গণ্ডি পেরিয়ে ফের আক্রমণ শানালেন দুজনেই । শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও রত্না চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলায় সোমবার সাক্ষ্য় দিতে আলিপুর আদালতে গেছিলেন বৈশাখী বন্দ্য়োপাধ্য়ায় । 

লোকজন নিয়ে ভয় দেখানোর অভিযোগ: এ দিন ফের একবার রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) বিরুদ্ধে লোকজন নিয়ে ভয় দেখানোর অভিযোগ তোলেন বৈশাখী (Baisakhi Banerjee)।  পাল্টা বৈশাখীকে ব্য়ক্তিগত আক্রমণ করেন শোভন-পত্নী ও তৃণমূল বিধায়ক রত্না । রত্না চট্টোপাধ্যায় আরও বলছেন, সিঁদুর কেনো পরে বৈশাখী ? ওনার তো ডিভোর্স হয়েছে, শোভনের সন্তান বলে চালাচ্ছেন কেনো ওটা তো বৈশাখী আর মনোজিতের সন্তান। নোংরা মহিলা উনি । ঘোড়ার গাড়ি থেকে নাচ গান সবই তো করছেন, কেউ ভালো বলেনা ওনাকে ।

শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee) কথায়, সবাই কে চিনি, এটা খুব দুর্ভাগ্য যে এই দিন দেখতে হচ্ছে। 46 বছরে এতো বার কোর্টে এসেছি এমন দেখিনি। রত্নার আবার অভিযোগ, ওনারা অভিযোগ জানাবেন বলছেন তো আমিও অভিযোগ জানাব যে সরকারি নিরাপত্তা পাওয়া সত্ত্বেও ভাড়া করে বাউন্সার আনা হয়েছে আমাকে টার্গেট করে। ২০১৭ সালের ১১ নভেম্বর বিবাদ বিচ্ছেদের মামলা করেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) । উল্লেখ্য ৫ বছরের বেশি সময় ধরে সেই মামলা চলছে । সোমবার মামলার পরবর্তী শুনানি । 

আরও পড়ুন: Mahatma Gandhi: কে আগে শ্রদ্ধা জানাবে জাতির জনককে? গাঁধীজির প্রয়াণ দিবসে এই নিয়েই তুঙ্গে তৃণমূল- সিপিএম তরজা

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget