এক্সপ্লোর

Buddhadeb Bhattacharjee Last Ride: বাড়ি থেকে লাল রঙ্গন নিয়ে এলেন কেউ, লাল পতাকায় মোড়া আলিমুদ্দিনে আজ ভেজা চোখের ভিড়

Buddhadeb Bhattacharjee Last Ride Photo: আজ সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় জমেছিল পিস ওয়ার্ল্ডের সামনে। শেষবার সম্মান জানাবেন বলে, একবার দেখবেন বলে। শেষবারের মতো।

কলকাতা: লাল পতাকায় ঢেকেছে আলিমুদ্দিন স্ট্রিট। মানব বন্ধনী করে শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন হাজার হাজার মানুষ। এ যেন উদযাপন। এক দুধসাদা ধুতি-পাঞ্জাবি পরা মানুষের জীবনকে উদযাপন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনকে উদযাপন। আজ, শেষবারের জন্য আলিমুদ্দিন স্ট্রিটে বুদ্ধদেব ভট্টাচার্য্য। তবে সেই চেনা অ্যাম্বাস্যাডরে করে নয়, হেঁটে নয়। শববাহী শকটে চড়ে। লাল পতাকা আর লাল জারবেরায় মুড়ে। নিস্তদ্ধ হয়ে।

আজ সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় জমেছিল পিস ওয়ার্ল্ডের সামনে। অনেক সকাল থেকেই প্রিয় নেতাকে দেখবার জন্য ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। একবার সম্মান জানাবেন বলে, একবার দেখবেন বলে। শেষবারের মতো। কেউ নিয়ে এসেছেন নিজের বাড়ির গাছের লাল ফুল, কেউ আবার গতকালই ছুটে এসেছিলেন মৃত্যুর খবর পেয়ে। দেখা করতে পারেননি তাই আজ আবার এসেছেন। সকাল থেকেই আজ তাই সাধারণ মানুষের আনাগোনা ছিল পিস ওয়ার্ল্ডে। চেনা এই ছবি যেন অনেকদিন পরে দেখল পিস ওয়ার্ল্ড। প্রিয় মানুষকে একবার শ্রদ্ধা জানাবেন বলে পিস ওয়ার্ল্ডে কতই না মানুষ ভিড় করেন। কিন্তু এই লাল পতাকার ছবি, লাল ফুলে মোড়া নিথর দেহ যেন অনেকদিন পরে দেখল পিস ওয়ার্ল্ড। 

এদিন পিস ওয়ার্ল্ড থেকে বুদ্ধদেব ভট্টাচার্য্যের দেহ নিয়ে যাওয়া হয়েছিল বিধানসভায়। সেখানে তাঁকে সম্মান জানান সমস্ত শাসক ও বিরোধীরা। আধঘণ্টা সেখানে দেহ রাখার পরে, নিয়ে আসা হয় আলিমুদ্দিন স্ট্রিটে। সেখানে চিরকালের মতোই সাধারণের প্রবেশ অবাধ। আর সেই কারণেই আলিমুদ্দিনে আজ উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড়। প্রিয় নেতাকে একবার দেখার জন্য। মানববন্ধনী করে শৃঙ্খলাবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন সবাই। কেউ নিয়ে এসেছেন ফুল, কেউ বা পোস্টার। 

তাঁকে ফুল দেওয়া পছন্দ করতেন না বুদ্ধদেব ভট্টাচার্য্য। বলছেন ফুলের খরচ কমাতে। কিন্তু আজ তিনি নিশ্চুপ... তাঁর সেই কথা আজ কেউ রাখেনি। ফুলে ফুলে ঢেকে গিয়েছে তাঁর শবদেহ। প্রিয় দলীয় পতাকায় মুড়িয়ে দেওয়া হয়েছে নিথর নেতার দেহ। আজ তাঁর কাছ থেকে নতুন কোনও বার্তা আসবে না। তবুও তাঁকে একবার দেখতে আজ উপচে পড়া মানুষের ঢল। সাধারণ মানুষেরা চোখে জল নিয়ে বলছেন, 'সাধারণ খেটে খাওয়া মানুষ চিরকাল বুদ্ধবাবুর আদর্শকে মনে রেখেই চলবে।'

 

আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee Demise: বুদ্ধবাবুর মৃত্যুতে বিরল দৃশ্য দেখল বিধানসভা, এক সারিতে দাঁড়িয়ে শ্রদ্ধাজ্ঞাপন অভিষেক-শুভেন্দুর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget