এক্সপ্লোর

Car Accident: মত্ত চালকের বেপরোয়া গতিতে আহত ১ মহিলা-সহ তিন পথচারী, গ্রেফতার ১

নিম্ন আদালতের বিচারকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিন পথচারীকে ধাক্কা মারে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলকাতা: ফুলবাগানে (Phoolbagan) বিচারকের গাড়ির ধাক্কায় (Car Accident) আহত এক মহিলা-সহ তিন পথচারী। একজনের পায়ের ওপর দিয়ে চলে যায় গাড়ির চাকা। বিচারকের গাড়ির চালককে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিশ (Phoolbagan Police Station)। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ ফুলবাগানের শিবকৃষ্ণ দাঁ লেনে দুর্ঘটনা ঘটে।

নিম্ন আদালতের বিচারকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিন পথচারীকে ধাক্কা মারে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন বিচারকের গাড়িচালক। মত্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনা বলে অভিযোগ। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না বিচারক।

অন্যদিকে বিকল পুলিশ জিপে লরির ধাক্কায় মৃত্যু হয় এক সিভিক ভলেন্টিয়ারের। আজ সকাল ছ-টা নাগাদ ঘটনাটি ঘটে রানিগঞ্জ থানার দু-নম্বর জাতীয় সড়কের মঙ্গলপুর মোড়ে। পুলিশসূত্রে খবর মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম অভিজিৎ মুখোপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গেছে, এ দিন সকাল ছ-টা নাগাদ হঠাৎই পুলিশ জিপটি বিকল হয়ে যায়।

জিপটিতে মেরামতির কাজ করছিল গাড়ির চালক। পাশেই দাঁড়িয়েছিল অভিজিৎ। সেই সময়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে জিপটিতে ধাক্কা মারে। আর তাতেই গুরুতর জখম হন সিভিক ভলেন্টায়ার অভিজিৎ। আশঙ্কাজনক অবস্থায় রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। লরিটিকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কে, ভৈরবপুর এলাকায় দুর্গটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, দ্রুত গতিতে চন্দ্রকোণা থেকে ঘাটালের দিকে যাচ্ছিল একটি পুলিশের গাড়ি। দ্রুত গতিতে এসে গাড়িটি ধাক্কা মারে ষাট ছুঁইছুঁই এক ব্যক্তির মোটর সাইকেলে। তাতে মোটর সাইকেল নিয়ে পড়ে যান বাবলু। আচমকা এই ঘটনায় শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি ওই প্রৌঢ়কে তুলতে ছুটে আসেন স্থানীয়রা। কথা বলে জানা যায়, তাঁর নাম বাবলু ভূঞ্জা। খেজুরডাঙার বাসিন্দা তিনি।

আরও পড়ুন: ঘুরপথে ভাড়া বাড়ানোর ভাবনা রেলের ? স্টেশন আধুনিকীকরণে যাত্রীদের থেকে লেভি আদায়ের ভাবনা

কিন্তু এর পরেই তুমুল ঝামেলা বেঁধে যায় বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, আহতকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে, গাড়িটি কোন দিকে, কী ভাবে এসে ধাক্কা মারল, তা নিয়ে ব্যাস্ত হয়ে ওঠে ভিড়। অথচ প্রৌঢ়কে ধাক্কা মেরে তত ক্ষণে ঘটনাস্থল থেকে বেরিয়ে গিয়েছে পুলিশের গাড়ি।

সেই পরিস্থিতি ক্রমশ তেতে ওঠে। তীব্র উত্তেজনা দেখা দেয়। তাতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পড়ে পুলিশই এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এর পর স্থানীয়দের উদ্যোগেই শেষমেশ প্রৌঢ়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget