এক্সপ্লোর

Bangla Bandh: বনধকে বেআইনি ঘোষণা করতে জনস্বার্থ মামলা হাইকোর্টে

PIL Against Bangla Bandh: বিজেপির ডাকা বাংলা বনধকে বেআইনি ঘোষণা করতে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টের। বুধবার সকাল দশটায় এই মামলার শুনানি হবে বলে জানা গেছে আদালত সূত্রে।

কলকাতা: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানকে ঘিরে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয় কলকাতায়। এই অভিযানে পুলিশি অত্যাচারের প্রতিবাদে বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধ (Bangla Bandh) ডেকেছে বঙ্গ বিজেপি (BJP)। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে একথা ঘোষণা করে রাজ্যের বিজেপি সভাপতি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। 

আরও পড়ুন: BJP Protest: রাজ্যজুড়ে মহিলাদের ওপর ক্রমাগত অত্যাচার ও RG কর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে একটানা কর্মসূচি বিজেপির

এই বনধকে বেআইনি ঘোষণা করার আবেদন জানিয়ে মঙ্গলবার বিকেলেই জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। আগামীকাল বুধবার এই বনধ ডাকা হয়েছে বলে সমগ্র পরিস্থিতি বিবেচনা করা জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি করার আবেদন করা হয় কলকাতা হাইকোর্টে। তারপরই হাইকোর্টের প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম বুধবার প্রথম মামলা হিসেবে এটিকে নথিভুক্ত করার নির্দেশ দেন। জানা গেছে, সকাল ১০টায় প্রথম মামলা হিসেবে এটির শুনানি হবে কলকাতা হাইকোর্টে। 

আরও পড়ুন: Ganges Erosion: গঙ্গা ভাঙনে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ, ফারাক্কা ব্যারেজের GM-কে ঘেরাও করল তৃণমূল

সাধারণ মানুষের কাজকর্ম ও জীবন যাতে রাজনৈতিক দলগুলির ডাকা বনধের ফলে প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করার জন্য এই জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতিও জরুরি ভিত্তিতে এই মামলাটি গ্রহণ করে তার শুনানি করতে রাজি হয়েছেন। 

প্রসঙ্গত উল্লেখ্য, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফে। আর সেই অভিযানকে আটকাতে সবরকম ব্যবস্থা নিয়েছিল পুলিশ। একাধিক জায়গায় ঢালাই করে গার্ডরেল বসানো হয়েছিল অভিযান আটকাতে। তারপরও বহু জায়গায় গার্ডরেল ভেঙে এগিয়ে যায় বিক্ষোভকারীদের মিছিল। একটা সময় রণক্ষেত্রের পরিবেশ তৈরি হয় কলকাতা ও হাওড়ায়। বিক্ষোভকারীদের আটকাতে পুলিশ যেমন জলকামান, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। তেমনি পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইট ছোঁড়ে বিক্ষোভকারীরা। এর জেরে জখম হন চণ্ডীতলার সার্কেল ইন্সপেক্টর সহ ১৫ জন পুলিশকর্মী। পুলিশের তরফে মোট ১২৬ জনকে গ্রেফতার করা হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Nabanna Abhijan: 'আরজি করে কোথায় ছিল পুলিশ?' নবান্ন অভিযানে ভূমিকা নিয়ে প্রশ্ন আন্দোলনকারীদের

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার প্রতিবাদে গোলপার্ক থেকে ABVP-র মিছিল
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget