এক্সপ্লোর

PM Modi: 'মুখ্যমন্ত্রীর জবাব চাওয়ার সাহস পর্যন্ত দেখায়নি..', সন্দেশখালিকাণ্ডে মোদির নিশানায় কংগ্রেস

Modi Attacks Congress I.N.D.I.A: বঙ্গ সফরে এসে সন্দেশখালিকাণ্ডে মোদির নিশানায় কংগ্রেস..

কলকাতা: সদ্য কংগ্রেস ছেড়ে পদ্মশিবিরে গিয়েছেন কৌস্তভ বাগচি (Koustav Bagchi)। দলবদলের সঙ্গে সঙ্গেই তাঁর মুখে শোনা গিয়েছে, 'সন্দেশখালির মতো ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে প্রতিক্রিয়া দিয়েছেন, সেখানে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।' আজ বঙ্গ সফরে এসে সেই প্রশ্নই তুললেন প্রধানমন্ত্রী (PM Modi)। সন্দেশখালিকাণ্ডে মোদির নিশানায় কংগ্রেস (Congress)-সহ বিরোধী জোটের (I.N.D.I.A) বামেরা। প্রধানমন্ত্রী বলেছেন,'মুখ্যমন্ত্রীর জবাব চাওয়ার সাহস পর্যন্ত দেখাননি বাম-কংগ্রেস।'

এদিন বিরোধী জোটকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন,'সব দেখেও না দেখার ভান বিরোধী জোটের সদস্যদের। মুখ্যমন্ত্রীর জবাব চাওয়ার সাহস পর্যন্ত দেখাননি বাম-কংগ্রেস। বিরোধী জোটের সদস্যরা চোখ-কান-মুখ বন্ধ করে বসে আছে। কংগ্রেসের জাতীয় সভাপতি বলছেন, এমন তো হতেই পারে, এটা বাংলার মানুষের অপমান।' মূলত, শিবির বদলের পর কৌস্তভ আরও বলেন, আগে এমন প্রচুর ঘটনা ঘটেছে। যেখানে দেখা গিয়েছে বিজেপির তরফে সেন্ট্রাল টিম, ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কেন্দ্রীয় নেতারা এসেছেন। কংগ্রেসের তরফে কেউ আসেননি।' এরপরেই সন্দেশখালির ঘটনায় নিজের ছেড়ে আসা শিবিরকে কাঠগড়ায় দাঁড় করান কৌস্তভ বাগচি।  

প্রধানমন্ত্রী আরও বলেন, INDI জোটের বড় বড় নেতা সন্দেশখালির পর চোখ কান মুখ, গাঁধীজির যে ৩ বাঁদর, ওই ৩ বাঁদরের মতো, চোখ, কান, নাক, মুখ সব বন্ধ করে বসে আছে।এই বক্তব্যের  এদিন সুজন চক্রবর্তী বলেন, 'প্রধানমন্ত্রী সন্দেশখালি নিয়ে অবশ্য়ই বলতে পারেন, যেহেতু সন্দেশখালি দেশের অংশ, কিন্তু মণিপুর নিয়ে বলতে ওনার বাধা কিসের? সেটা নিয়ে কিন্তু উনি কখনও কিছু বলতে পারেন না।'

আরও পড়ুন, 'রাজা রামমোহন রায়ের আত্মা কাঁদছে..', সন্দেশখালিকাণ্ডে মন্তব্য মোদির

এদিন লোকসভা ভোটের মুখে বাংলায় প্রথম প্রচার সভা থেকে বিরোধীদের দিকে সন্দেশখালি বাণ ছুড়লেন নরেন্দ্র মোদি। কেন ইন্ডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেস সন্দেশখালি নিয়ে মুখ খুলছে না, এই প্রশ্ন করতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের একটি মন্তব্য়কে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী মোদি। সম্প্রতি সন্দেশখালি নিয়ে প্রশ্নের উত্তরে খাড়গে বলেন, ওখানে (বাংলায়) প্রায়শই এসব চলতে থাকে। একদিকে কংগ্রেস পার্টির লোক, একদিকে কমিউনিস্ট পার্টির লোক, আরেকদিকে TMC। এই নিয়ে বেশি কিছু বলব না। মহিলাদের ওপর অত্য়াচারের নিন্দা করছি। এটা নিয়ে তো আমরাও লড়ছি। স্বাধীনতার পর মহিলাদের কেউ যদি ভোটিং পাওয়ার দিয়ে থাকে, তা কংগ্রেস দিয়েছে।

 

 

সেরা শিরোনাম

Dengue Update: কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ
Dengue Update: কলকাতায় ৪০০ জনের উপরে ডেঙ্গি টেস্টের রেজাল্ট পজিটিভ
Ujjwala Yojana: ৩টি গ্যাস সিলিন্ডার-এর জন্য ৩০০০ টাকা, বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর, কারা পাবেন সুবিধা ?
৩টি গ্যাস সিলিন্ডার-এর জন্য ৩০০০ টাকা, বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর, কারা পাবেন সুবিধা ?
West Bengal News Live Updates: বেসরকারি BEd-এর কলেজের আড়ালেও কি চলছে ডিগ্রি বিক্রির চক্র? চলছে কোটি কোটি টাকার লেনদেন?
বেসরকারি BEd-এর কলেজের আড়ালেও কি চলছে ডিগ্রি বিক্রির চক্র? চলছে কোটি কোটি টাকার লেনদেন?
Bankura News: মর্মান্তিক, মোটর বাইককে ধাক্কা গাড়ির, ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ায়, সন্তান হারিয়ে আর্তনাদ মায়েদের, মৃত ৪
মর্মান্তিক, মোটর বাইককে ধাক্কা গাড়ির, ভয়াবহ দুর্ঘটনা বাঁকুড়ায়, সন্তান হারিয়ে আর্তনাদ মায়েদের, মৃত ৪

ভিডিও

B.Ed College Scam News : শুধু নিয়োগ নয়, শিক্ষক হওয়ার বাধ্যতামূলক ডিগ্রি B.Ed-এও দুর্নীতির ছায়া? |ABP
Abhishek Banerjee : বাজারদরের অনেক কম টাকা সিকিউরিটি ডিপোজিট দেওয়া হয়, দাবি মালিকপক্ষের
Kankurgachi News: কাঁকুড়গাছিতে পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের
Dilip Ghosh : যে আইনের বিরুদ্ধে যাবে, আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে : দিলীপ ঘোষ | ABP Ananda
Food Safety Inspection News : দইয়ের পাশে ঘুরছে সাপ! মিষ্টির দোকানে ভয়ঙ্কর ছবি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget